শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ কানাডার, দেয়া হচ্ছে না ওয়ার্ক পারমিট

দিন দিন আবাসন সংকট তীব্র ও রেকর্ড সংখ্যক অভিবাসীর আগমন ঘটায় বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে কানাডা। খবর রয়টার্সের। এমনকি বর্তমানে যেসব শিক্ষার্থী স্নাতক শেষ করে দেশটিতে অবস্থান করছেন, তাদেরকেও কাজের অনুমোদনপত্র (ওয়ার্ক পারমিট) দেয়া হচ্ছে না। কানাডার অভিবাসন মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি ২০২৪ সালে সর্বোচ্চ ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থীকে প্রবেশ অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গত বছর ২০২৩ সালে যত সংখ্যক বিদেশি শিক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল,বিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান পরিবর্তন হয়নি: ডুজারিক

বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে জাতিসংঘের অবস্থান আগের মতোই রয়েছে বলে মন্তব্য বরেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। একইসঙ্গে নির্বাচনের পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার যা বলেছেন সেটিও অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি। সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জাতিসংঘের দেওয়া চিঠির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজারিক এসব মন্তব্য করেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশে আবারও ক্ষমতা গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর মাধ্যমে জাতিসংঘবিস্তারিত পড়ুন

মোদীর অগণতান্ত্রিক আচরণে বাধাগ্রস্ত হতে পারে অর্থনৈতিক উন্নতি: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

১৯৯৪ সালে ভারতের সুপ্রিমকোর্ট এক রুলে জানায়, রাজনীতি ও ধর্ম একসঙ্গে চলতে পারে না। ওই রায়ের মাধ্যমে ভারতের অসাম্প্রদায়িক সংবিধানের বিষয়টি স্পষ্ট হয়। নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদী বিতর্কিত রাম মন্দির উদ্বোধন করেছেন। যা লাইভে দেখেছেন মিলিয়ন মিলিয়ন মানুষ। অসাম্প্রদায়িক ভারতের সংবিধানের কথা তাদের কাছে বলা উচিত। মূলত টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় যাওয়ার প্রচারণার অংশ হিসেবেই ২২০ মিলিয়ন ডলার খরচের মন্দিরটি উদ্বোধন করা হয়। মনে করা হচ্ছে, এটি ভারতের হিন্দুত্ববাদের আধিপত্যেরবিস্তারিত পড়ুন

১০৫ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১০৫ বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জানুূয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ঠিক করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএনবিস্তারিত পড়ুন

নৌকা থাকবে না উপজেলাসহ স্থানীয় নির্বাচনে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না। ফলে একক দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়টিও আর থাকছে না। সোমবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা শেষে গণভবন গেটে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে সভায় উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য জানিয়েছেন, সভায় উপজেলা নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেখানে দলীয় প্রতীকের পক্ষে-বিপক্ষে মতামত দেন নেতারা। তবে বেশির ভাগ নেতা দলীয় কোন্দল ও সংঘাতবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেয়ার সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

আগামি উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি। সোমবার (২২ জানুয়ারি) রাতে গণভবনে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, ওয়ার্কিং কমিটির এই সিদ্ধান্ত পরবর্তীতে দলের স্থানীয় মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় চূড়ান্ত করা হবে। তবে ওয়ার্কিং কমিটির নেয়া সিদ্ধান্তই বহাল থাকে। ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

পণ্যের দাম বৃদ্ধিকারীদের প্রয়োজনে জেলে পাঠানো হবে : প্রধানমন্ত্রী

কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মোবাইল কোর্ট অভিযান চালিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলে পাঠানো হবে। সোমবার (২২ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের জরুরি সভার স্বাগত বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, অস্বাভাবিকভাবে ও দুরভিসন্ধি মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্ট অভিযান চালিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলে দেওয়া হবে। দেশেবিস্তারিত পড়ুন

জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ-সদস্য জিএম কাদের বলেছেন, দল হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টি প্রধান বিরোধী দল। ঘোষণা দেয়া হোক বা না হোক জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে, যা নিয়ম অনুযায়ী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি। সোমবার বেলা ৩টায় রংপুর মহানগরীর সেনপাড়ার পৈতৃক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। ‘সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে’-আওয়ামী লীগ সাধারণবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর ৬ উপদেষ্টার দপ্তর বণ্টন

প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দপ্তর বণ্টন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুল অব বিজনেস অনুযায়ী তাদের বিভিন্ন দপ্তরের দায়িত্ব দেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন রোববার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এতে বলা হয়েছে-ড. মসিউর রহমানকে প্রধানমন্ত্রীর অর্থনেতিক উপদেষ্টা করা হয়েছে। ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে। ড. গওহর রিজভী হয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আদালতের পিপি’র বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর-পিপি’র (সরকারি কৌশুলী) এ্যাডভোকেট আব্দুল লতিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরার মুক্তিযোদ্ধারা। রবিবার দুপুরে সাতক্ষীরার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন পাওয়ার হাউসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু। বক্তব্য রাখেন আলহাজ্ব জি এম আব্দুল গফুর, মোস্তফা নুরুল আলম, কামরুজ্জামান বাবু প্রমুখ। সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারবিস্তারিত পড়ুন