Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত, প্রতিমন্ত্রী বললেন ‘বিচ্ছিন্ন ঘটনা’

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে একজন বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত হওয়ার বিষয়ে ভারতের হাইকমিশনারের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা- একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘না, এগুলো আলোচনা হয়নি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা।’বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রথম শৈত্যপ্রবাহ, হাইস্কুল ছুটি হলেও প্রাইমারি স্কুল চলছে

আবুল কাসেম, সাতক্ষীরা: সাতক্ষীরায় এই মৌসুমে প্রথমবারের মতো শৈত্যপ্রবাহ বয়ে গেছে। সকালে আজ তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৃদু শৈত্যপ্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে ছুটি ঘোষণা করা হলেও প্রাথমিক বিদ্যালয় যথারীতি চলছে। সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির বলেন, জেলায় হাইস্কুল রয়েছে ৩শ ৮টি। শৈত্যপ্রবাহের কারণে সমস্ত স্কুল আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে। সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল জানান, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছেবিস্তারিত পড়ুন
ইউনূসকে হয়রানি বন্ধে ১২ মার্কিন সিনেটরের চিঠি

নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর। তারা যৌথভাবে স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। চিঠিতে প্রফেসর ইউনূসকে বিদ্যমান হয়রানি বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কমপক্ষে এক দশক ধরে বাংলাদেশে অন্তত ১৫০টি অপ্রমাণিত বিষয়ে মামলা করা হয়েছে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে। চিঠির এই বিষয়বস্তু প্রকাশ হয়েছে ডিক ডারবিনের অফিসিয়াল ওয়েবসাইটে। চিঠিতে স্বাক্ষরকারীরা লিখেছেন, প্রফেসরবিস্তারিত পড়ুন
জাতীয় সংসদে হুইপদের কাজ ও যে সুবিধা পান তারা

দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু ৩০ জানুয়ারি। এই সংসদে কারা কী দায়িত্ব পালন করবেন সেটা এখন পুনর্বিন্যাস করা হচ্ছে। সবশেষ মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। এতে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি। সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি হয়। আলাদা আরেকটি প্রজ্ঞাপনে আরও পাঁচজনকে হুইপ হিসেবেবিস্তারিত পড়ুন
নড়াইলে নিখোঁজের ৫দিন পর বস্তাবন্দি অবস্থায় সন্ধান মিললো পল্লী চিকিৎসকের

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ পল্লী চিকিৎসক নাজিম দেওয়ান (৭০) এর সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশ থেকে বস্তুাবন্দি অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজ হওয়া ওই পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান মুঠোফোনে তার পিতার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ নাজিম দেওয়ান উপজেলার লক্ষীপাশাবিস্তারিত পড়ুন
শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। এক শুভেচ্ছা বার্তায় জাপানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন এবং পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে তার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন। পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে রাশিয়া, চীন, ভারত, ফিনল্যান্ড, চেক প্রজাতন্ত্র, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া,বিস্তারিত পড়ুন
উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দিলেও আইনের ব্যত্যয় হবে না: স্থানীয় সরকারমন্ত্রী

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়া হলেও তা আইনের ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এতে আইনের ব্যত্যয় হচ্ছে কি না? জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘আইনটি যেভাবে করা আছে,বিস্তারিত পড়ুন
মানুষ নৌকা প্রত্যাখ্যান করেছে, সেই কারণে উপজেলা নির্বাচনে আ.লীগ নৌকা প্রতীকে ভরসা পাচ্ছে না

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নিজেরাই নৌকা ডুবিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ওলামা দল আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নাকি নৌকা নিয়ে নির্বাচন করবে না। তারা নিজেরাই পরাজয় স্বীকার করে নিয়েছে, নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়ে দিয়েছে। আওয়ামীবিস্তারিত পড়ুন
ভারতের অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার ক্ষেত্রে ভালো সংবাদ পাবো: নৌপ্রতিমন্ত্রী

ভারতে অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার ক্ষেত্রে ভালো সংবাদ পাওয়া যাবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। নৌ, স্থল এবং নদীবন্দরে যোগাযোগ বাড়ানোর কথা বলছেন, কিন্তু ভিসা জটিলতা রয়ে গেছে। এ বিষয়ে হাইকমিশনারের সঙ্গে কোন আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘ভিসা নিয়ে আমাদের কথা হয়েছে। যারা চিকিৎসা করতে যায়বিস্তারিত পড়ুন
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটে সকাল ৮টা ৩০ মিনিটে তিনি ঢাকা ছাড়েন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সকালে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথবিস্তারিত পড়ুন

