শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভিসা প্রক্রিয়া আরো সহজ করবে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ২০২৩ সালে ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। ভিসা প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করতে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে কার্যকর ভূমিকা নেবে ভারত। দুদেশের নিরাপত্তায় বিজিবি-বিএসএফ সম্পর্ক বাড়ানো হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হবে। এ দেশেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলমান থাকবে: প্রণয় ভার্মা

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্ব চলমান থাকবে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার এ কথা বলেন। ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ-ভারতের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং নিরাপত্তা ইস্যুতে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে দুই দেশ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক আছে এবং আরও সুদৃঢ় থাকবে। ভারত সরকার সব সময় বাংলাদেশের পাশেবিস্তারিত পড়ুন

মাউশির সিদ্ধান্ত বদল

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাধ্যমিক স্কুল বন্ধ

যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার সন্ধ্যায় মাউশির সহকারী পরিচালক এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। এর আগে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে গেলে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল মাউশি। অফিস আদেশে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। চলমান এবিস্তারিত পড়ুন

২৬ হাজারের বেশি কর্মী নেবে জার্মানি, ফি ছাড়াই আবেদন

দীর্ঘদিন ধরে কর্মী সংকটে ভুগছে জার্মানি। সংকট মোকাবিলায় স্বাস্থ্যসেবা, শিক্ষকতা, নির্মাণ, কৃষি, প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিদেশ থেকে দক্ষ কর্মী নিচ্ছে দেশটি। আইইএলটিএস ছাড়াই এসব খাতে চাকরির জন্য আবেদন করা যাচ্ছে। যেভাবে আবেদন করবেন জার্মানি সরকারের ওয়েবসাইটে Working in Germany অপশনে professions in demand, job listing ক্যাটাগরিতে কেউ তাঁর পছন্দ অনুযায়ী চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে পারবেন। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুসরণ করে আবেদন করা যাবে কোনো ফি ছাড়াই। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২৬ হাজারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা

জি.এম আবুল হোসাইন: ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় “হেলথ অ্যান্ড সেফটি ফর গার্লস এন্ড ওমেন” নামক প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের দক্ষিণ ফিংড়ি ঋষিপাড়া ও আলিপুর ইউনিয়নে গাংনিয়া পাড়ুইপাড়া দুটি কমিউনিটিতে ঋষি, কায়পু্ত্র, পাড়ুই, মন্ডল, ও রাজবংশী সম্প্রদায়ের নারী ও কিশোরীদের সমন্বয়ে ফিংড়ী ইউনিয়নে দক্ষিণ ফিংড়ি ঋষি পাড়া ও আলিপুর ইউনিয়নে গাংনিয়া পাড়ুইপাড়া কমিউনিটিতে, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা ইস্যুতে কমিউনিটির ভিত্তিক সচেতনতামূলক সেশনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান কমিটির মাসিক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাসিক সভায় আলিপুর ও ফিংড়ী ইউনিয়ন পরিষদ, মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুল, শিমুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, গাভা একেএম মাধ্যমিক বিদ্যালয়ে ৬টি করে মাসিক সভা করা হয়। উক্ত সভা ১০, ১১, ১৪, ও ১৬ই জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। ৭ সদস্য বিশিষ্ট অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

বিয়ের আসর থেকে পালালেন বর, গ্রেপ্তার কনে

হাতকড়া পরানো অবস্থায় নববধূর সাজে এক নারীর ছবি প্রকাশ করেছে মেক্সিকোর বিচার দপ্তর। আজ মঙ্গলবার এই ছবির পেছনের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের একাধিক গণমাধ্যম। স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাতকড়া পরানো ওই নারীর নাম ন্যান্সি-এন। গত মাসে বিয়ের পিঁড়িতে বসার জন্য মেক্সিকোর ভিলা গুয়েরেরো অঞ্চলের একটি চার্চের ভেতরে ঢোকার আগেই তাঁকে গ্রেপ্তার করেছে মেক্সিকোর পুলিশ। চার্চের সামনে তাঁকে বহন করা গাড়িটি পৌঁছানোর পর দরজা খুলে বের হয়ে চার্চেবিস্তারিত পড়ুন

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নুরের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, পিআইও মোঃ সোহাগ খান,বিস্তারিত পড়ুন

আশাশুনি উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুলবিস্তারিত পড়ুন

রাম মন্দির উদ্বোধনের দিন বাংলায় ‘সম্প্রীতি মিছিল’ করবেন মমতা

ভারতের অযোধ্যায় আগামী ২২ জানুয়ারি ‘রামলালা’ (রামের শৈশবের মূর্তি) স্থাপনের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা বা উদ্বোধন করা হবে বিতর্কিত রাম মন্দির। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা ভারতজুড়ে এখন সাজ সাজ রব। উদ্বোধনী অনুষ্ঠানে কে নিমন্ত্রণ পেয়েছে আর কে পায়নি—তা নিয়ে প্রায় প্রতিদিনই খবর প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে হিন্দু ধর্মের মানুষের জন্য বিশেষ এই দিনটিতে ব্যতিক্রম এক কর্মসূচির ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিক থাকলে পশ্চিমবঙ্গে সেদিন একটি ‘সম্প্রীতিবিস্তারিত পড়ুন