Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এক রাতেই ৪ নবজাতক হারালেন মা-বাবা

ফরিদপুর হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের সবাই মারা গেছে। শুক্রবার মধ্যরাত থেকে ভোররাতের মধ্যে পৃথক সময় তাদের মৃত্যু হয়। শনিবার দুপুরে তাদের ফরিদপুরের অম্বিকাপুর শ্মশানে পাশাপাশি সমাহিত করা হয়। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বিকালে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বৈশাখী রায় (২৩) চার পুত্রসন্তানের জন্ম দেন; কিন্তু একদিন যেতে না যেতেই দিবাগত রাত দেড়টায় প্রথমে দুইজন ও ভোররাত ৪টার দিকে বাকি দুই নবজাতকবিস্তারিত পড়ুন
‘শুভেচ্ছার গাড়ি’র চাপে সচিবালয়ে জট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রোববার (১৪ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যদের প্রথম অফিস। এদিন সকাল থেকেই মন্ত্রীরা একে একে সচিবালয়ে আসতে শুরু করেন। তাদের শুভেচ্ছা জানাতে আসছেন মন্ত্রণালয়, বিভাগ, বিভিন্ন দপ্তর, অধিদপ্তরের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা। এতে অতিরিক্ত গাড়ির চাপে সকাল থেকেই প্রশাসনের এই প্রাণকেন্দ্রে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, সচিবালয়ে অতিরিক্ত গাড়ি ঢোকার কারণে জটের সৃষ্টি হয়েছে। এ জট প্রবেশ ফটক ছাড়িয়ে আব্দুল গণি রোড পর্যন্ত গড়িয়েছে। গাড়িরবিস্তারিত পড়ুন
প্রথম অফিসে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রথম অফিস করছেন রোববার। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল মন্ত্রণালয়-বিভাগগুলো। এজন্য ভোর থেকেই সরগরম হয়ে ওঠে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। তীব্র শীতের মধ্যেই মন্ত্রণালয়গুলোর সামনে ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন। সকাল ৯টার কিছু পর একে একে মন্ত্রীরা সচিবালয়ে এসে উপস্থিত হতে থাকেন। সকাল ১০টা বাজতে না বাজতেই সচিবালয় গাড়িতে পূর্ণ হয়ে যায়। নতুনবিস্তারিত পড়ুন
রাজধানীর আইডিয়াল ‘ল’ কলেজে দোয়া মাহফিল

রাজধানী ঢাকায় আইডিয়াল ‘ল’ কলেজে এলএল.বি ১ম পর্ব (২০২১-২০২২) পরীক্ষার্থীদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজধানীর ফার্মগেট সংলগ্ন আইডিয়াল ল কলেজের কনফারেন্স রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করে এলএল.বি ১ম পর্ব (২০২১-২০২২) শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের শিক্ষক মো. হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এলএল.বি প্রথম পর্বের শিক্ষার্থী মো. গিয়াস উদ্দিন পরশ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এলএল.বি প্রথম পর্বের শিক্ষার্থী শীতেষ চন্দ্র বিশ্বাস ও নাজমা দিলবিস্তারিত পড়ুন
নতুন শিক্ষাক্রমে পরিবর্তন আনার ইঙ্গিত শিক্ষামন্ত্রী নওফেলের

আলোচিত নতুন শিক্ষাক্রম নিয়ে অনেক চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রয়োজনে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে যদি কোনো পরিবর্তন আনতে হয়, আমরা তাতে পরিবর্তন আনব। এ ছাড়া শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতিতেও যদি বেশি চ্যালেঞ্জ আসে, প্রয়োজনে সেখানেও পরিবর্তন আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর শুক্রবার রাজধানীর বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এবিস্তারিত পড়ুন
পবিত্র শবে মেরাজ ৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে আজ ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৪ জানুয়ারি রোববার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. নায়েব আলী মণ্ডল। সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কেবিস্তারিত পড়ুন
দুর্নীতিবাজদের ছবি পাবলিক টয়লেটের কমোডে

‘কয়েকজন ব্যক্তির ছবিযুক্ত টয়লেটে এক ব্যক্তি মূত্রত্যাগ করছেন’ এমন একটি ছবি প্রচার হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ ছবির সঙ্গে কিছু তথ্য রয়েছে। তবে বাংলাদেশের পাবলিক টয়লেটে কী এ ধরনের ছবি দেখতে পাওয়া যাবে? আইসল্যান্ডে প্রতি বছর দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা হয়। পরবর্তী এক বছরের জন্য দুর্নীতিবাজদের ছবি সারা দেশের টয়লেটগুলোর ইউরিনাল কমোডে এভাবেই রাখা হয়। যাতে জনগণ তাদের মুখে প্রস্রাব করে ঘৃণা জানাতে পারেন। সম্প্রতি টিকটকসহ ফেসবুকে ছবিটিবিস্তারিত পড়ুন
৬৭ জন সংসদ সদস্য ঢাবির সাবেক শিক্ষার্থী

১৯২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই দেশে নেতৃত্ব গড়ার কারিগর হিসেবে মুখ্য ভূমিকা রেখে চলেছে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এরই প্রতিফলন দেখা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও। ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাবির ৬৭ জন সাবেক শিক্ষার্থী সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। ৬৭ এমপির মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন আইন বিভাগের সাবেক শিক্ষার্থী। এ বিভাগের ১১ জন সাবেক শিক্ষার্থী এবার এমপি হয়েছেন। এছাড়া অর্থনীতি বিভাগ থেকে ৮ জন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৬ জন, মার্কেটিংবিস্তারিত পড়ুন
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার এবং ব্যবসায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে : নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী

নবনিযুক্ত বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নিত্যপণ্যের উচ্চমূল্যের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ। তাই পণ্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার এবং ব্যবসায়ীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে সবার সঙ্গে কথা বলে উদ্যোগ নেওয়া হবে। নতুন দায়িত্ব নেওয়ার পর শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নতুন মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরাওবিস্তারিত পড়ুন
মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিরা যেসব সুবিধা পান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। এর আগে গতকাল (বুধবার) শপথ নেন জাতীয় সংসদের সদস্যরা। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা (এমপি) কী কী সুবিধা পেয়ে থাকেন, তা জানার আগ্রহ অনেকের। জেনে নেওয়া যাক তারা কী কী সুবিধা পান? মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও এমপিদের বেতন ‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশনবিস্তারিত পড়ুন

