Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১০ চুল্লি গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

জুলিকার আলী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১০টি চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়েছে। কলারোয়া উপজেলায় পরিবেশ দূষণ করে দীর্ঘদিন ধরে হাজার হাজার মণ কাঠ পুড়িয়ে কয়লা বানানো ১০টি চুল্লি গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার হেলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের ইটভাটার পাশে কাঠ পোড়ানো ওই চুল্লিগুলো বৃহস্পতিবার দুপুরে গুঁড়িয়ে দেয়া হয়। উপজেলা ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা সহায়তাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা বধির কল্যান সংঘ পরিদর্শন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

রাশেদ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বধির কল্যান সংঘ পরিদর্শন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৫ টায় সাতক্ষীরা জেলার মিলগেটে বধির কল্যান সংঘের অফিসে এই নির্বাচন কমিটি গঠন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বধির কল্যান সংঘের সাবেক সহ-সভাপতি শেখ আফজাল হোসেন। প্রধান অতিথি ছিলেন ও সাতক্ষীরা জেলা বধির কল্যান সংঘ পরিদর্শন করেন শাহ বাবুল। জাতীয় বধির কল্যান সংঘ ও বাংলাদেশ ক্রীড়া ফেড়ারেশনের ঢাকা, ক্রীড়াবিস্তারিত পড়ুন
কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়কে জাপার পদ থেকে অব্যাহতি

হেভিওয়েট দুই নেতাকে পদচ্যুত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তারা হচ্ছেন কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভ রায়। সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সুনীল শুভ রায় প্রেসিডিয়াম সদস্য পদে ছিলেন। তাদেরকে স্ব স্ব পদ সহ দলীয় সব পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে তাদেরকে এই অব্যাহতি দিয়েছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলে পার্টির এক সংবাদবিস্তারিত পড়ুন
‘ডামি প্রার্থী, ডামি এমপি, ডামি শপথ’, আরেকটি ‘মেকি’ সরকারের যাত্রা শুরু: রিজভি

‘ডামি প্রার্থী, ডামি ফলাফল, ডামি এমপি এবং ডামি শপথের’ মধ্যদিয়ে আরেকটি ‘মেকি’ সরকারের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টন শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে রাজনীতির ইতিহাসে ডামি প্রার্থী, ডামি ভোটার, ডামি এজেন্ট, ডামি পর্যবেক্ষক, ডামি ফলাফল, ডামি এমপি, ডামি শপথের মধ্যদিয়ে গতকাল (বৃহস্পতিবার) ওয়ান ইলেভেনের একদলীয় ফ্যাসিবাদের হুংকারে আরেকটি মেকিবিস্তারিত পড়ুন
নতুন মন্ত্রীদের একহাত নিলেন গোলাম মাওলা রনি

দ্বাদশ সংসদের নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে আওয়ামী লীগ টানা চার মেয়াদে সরকার গঠন করেছে। অন্যদিকে টানা চার মেয়াদ থেকে ক্ষমতার বাইরে প্রধান বিরোধী দল বিএনপি। তবে ক্ষমতায় না থাকলেও সরকার পতনের জন্য আন্দোলন অব্যাহত রেখেছে দলটি। এরই অংশ হিসেবে এখনো সরকার পতনের কর্মসূচি চলমান আছে। বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, আওয়ামীবিস্তারিত পড়ুন
বিসিবির পরবর্তী প্রধান কে, জানালেন পাপন

ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব ও বিসিবি সভাপতির পদ একই সঙ্গে চালানো নিয়ে নাজমুল হোসেন পাপন বলেছেন, আইনে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে একসঙ্গে যদি দুটোতে থাকি তাহলে একটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সবার ধারণা এটা অস্বাভাবিক কিছু না। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার একদিন পর শুক্রবার দুপুরে গণমাধ্যমে মুখোমুখি হয়ে পাপন এ কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিসিবিবিস্তারিত পড়ুন
তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অফিস

উত্তরের হিমেল হাওয়ায় রাজশাহীতে একদিনের ব্যবধানে কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেই সঙ্গে শুক্রবার আকাশে মেঘ আর ঘন কুয়াশায় দুপুর গড়িয়ে গেলেও দেখা মেলেনি সূর্যের। ফলে রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড়। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রহিদুল ইসলাম জানান, চলতি জানুয়ারি মাসে রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন শৈত্যপ্রবাহের কাছাকাছি অবস্থান করছে তাপমাত্রা। শুক্রবার রাজশাহীতে সর্বনিম্নবিস্তারিত পড়ুন
পররাষ্ট্র, অর্থ, শিক্ষাসহ যেসব মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে পররাষ্ট্র, অর্থ, শিক্ষাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন মুখ এনেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। ফলে ২৮টি মন্ত্রণালয় ও বিভাগে নতুন মুখ এসেছে। এ ছাড়া আগের মন্ত্রিসভার কয়েকজনকে নতুন মন্ত্রিসভায় রাখা হলেও কারওবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর পুরানো ৫ উপদেষ্টার সঙ্গে যুক্ত হলেন কামাল চৌধুরী

নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এ তালিকায় আগের পাঁচ উপদেষ্টার সঙ্গে নতুন করে যোগ হলেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরী (কামাল চৌধুরী)। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৯ টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন—ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক ই এলাহী চৌধুরী, সালমান এফ রহমান, ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজরবিস্তারিত পড়ুন
কে কোন মন্ত্রণালয় পেলেন

শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে মন্ত্রিসভার সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা। একই সঙ্গে মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ ও দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারিরবিস্তারিত পড়ুন

