Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খৎনা করতে গিয়ে শিশু আহনাফের মৃত্যু, জেএস ডায়াগনস্টিক সিলগালা

সুন্নতে খৎনা করাতে এসে রাজধানীর মালিবাগের জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে সেটিতে তালা ঝুলিয়ে সিলগালা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর জানিয়েছে, অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য হাসপাতালের অনুমোদন প্রয়োজন হয়, কিন্তু এই হাসপাতালের শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন আছে। যে কারণে তাদের অ্যানেস্থেসিয়া প্রয়োগের কোনো সুযোগ নেই। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগ জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে এসে সাংবাদিকদের এ তথ্য জানানবিস্তারিত পড়ুন
নওয়াজ ভোট নয় ‘বুট’ কে সম্মান করেছেন: জেল থেকে ইমরানের বার্তা

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচন। নির্বাচনে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনের ১৩ দিন পার হয়ে গেলেও এখনো সরকার গঠন নিয়ে ধোঁয়াশা কাটেনি। জোট সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান মুসলিম লিগ ও পিপিপি। কে কোন মন্ত্রণালয় পাবে তা নিয়ে দল দুটির নেতাদের মধ্যে দরকষাকষি চলছে। এদিকে নির্বাচনে কারচুপির অভিযোগ বাববার সামনে আনছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। দ্য এক্সপ্রেস ট্রিবিউনেরবিস্তারিত পড়ুন
দেশে ফিরেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। মঙ্গলবার রাত ১টায় দেশে পৌছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। শায়রুল কবির বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল চিকিৎসা শেষে ডাক্তারদের পরামর্শক্রমে খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকায় আনা হয়েছে। সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শক্রমে গুলশানের বাসায় ৪ থেকে ৬ মাস বেড রেস্টে থাকবেন। যেহেতু ব্রেইনে অপারেশন হয়েছে, তাই ডাক্তার আগামী ৪ মাস কোনো ধরনের জনসমাগম ও করোবিস্তারিত পড়ুন
জোট সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত বিলাওয়াল-নওয়াজের, কার দল পাচ্ছে কোন পদ

পাকিস্তান পিপলস পার্টি-(পিপিপি) বিলাওয়াল ভুট্টোর দল ও নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের মধ্যে জোট সরকার গঠনে ঐকমত্য হয়েছে। মঙ্গলবার রাতে পিপিপির নেতা বিলাওয়াল ভুট্টো এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। নতুন ঐকমত্য অনুসারে, প্রধানমন্ত্রিত্ব পাচ্ছে নওয়াজ শরিফের দল। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসলামাবাদে যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়—পিএমএল-এনের নেতা শাহবাজ শরিফ আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট পদে পিপিপি ও পিএমএল-এনের পক্ষবিস্তারিত পড়ুন
ছেলের জন্মের খবর দিয়েই প্রকাশ্যে আনুশকার স্বামী

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড সুন্দরী আনুশকা শর্মা দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ঢাকঢোল পিটিয়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন তারা। মঙ্গলবার ছেলের জন্মের ঘোষণা দিয়েছেন এই দম্পতি। এদিকে বিরাট কোহলির ছেলে অকায়ের জন্ম লন্ডনে হওয়ায়, তা নিয়ে অনেক জল্পনা। কেন দেশ ছেড়ে তারা গেলেন সেখানে, তা নিয়েও উঠছে প্রশ্ন। বিরাট কোহলিকে দেখা গিয়েছে লন্ডনে। ভারতীয় অধিনায়ককে দেখে ভক্ত এবং মিডিয়ার মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। মেয়ে ভামিকার পথ অনুসরণ করেই, ছেলের ছবি সবাইকেবিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে বাস-পিকআপ সংঘর্ষে ২ নারী নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ির প্রধান সড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)। পুলিশ জানায়, বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী বাসের সঙ্গে পিকআপেরবিস্তারিত পড়ুন
সুখবর পেলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হন ভারতের বীরভূমের কুড়ালজুলির বাসিন্দা ভুবন বাদ্যকর। তিনি মূলত বাদাম বাদাম দাদা কাঁচাবাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচাবাদাম―এমনই কথায় গান গেয়ে আলোচনায় এসেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টালিউড ইন্ডাস্ট্রির তারকাদের কাছে পর্যন্ত নাম পৌঁছে যায় তার। ভুবন বাদ্যকর তারকা খ্যাতি পেলেও আধুনিক সময় ডিজিটাল প্লাটফর্মে এসে প্রতারণার শিকার হন। পড়ালেখা বেশি না জানার কারণে বিপাকে পড়েন তিনি। যে গান গেয়ে আলোচনায়বিস্তারিত পড়ুন
ছেলের লাশ ফিরে পেতে পুতিনের কাছে যে আকুতি নাভালনির মায়ের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নাভালনির লাশটি ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন তার মা লিউডমিলা। গত শুক্রবার অ্যালেক্সি নাভালনি যে কলোনিতে মারা যান, তার বাইরে এক ভিডিও বার্তায় নাভালনির লিউডমিলা এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পাঁচ দিন ধরে ছেলের মুখটি দেখার সুযোগ চাইছেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এমনকি ছেলের লাশ কোথায়, সেটিও জানানো হচ্ছে না। আর নাভালনির স্ত্রী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, তার (নাভালনি) প্রিয়জনদের তাকে বিদায় জানানো থেকে দূরেবিস্তারিত পড়ুন
আরো ঘাঁটি ও সৈন্য হারালো মিয়ানমার জান্তা

মিয়ানমারের জান্তা বাহিনী গত চার দিনে আরো ঘাঁটি এবং সৈন্য হারিয়েছে। কাচিন, রাখাইন এবং মোন রাজ্য এবং সাগাইং এবং বাগো অঞ্চলে এই ঘাঁটিগুলো হারিয়েছে তারা। পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং জাতিগত সশস্ত্র সংগঠন (ইএও) সারা দেশে আক্রমণ চালিয়ে যাওয়ায় একের পর এক ঘাঁটি হারাচ্ছে তারা। খবর মিয়ানমারের গণমাধ্যম ইরাওয়াদ্দির। আরাকান আর্মি জানিয়েছে, কাচিন রাজ্যের মান্দালে-মিটকিনা রোডের একটি কৌশলগত জান্তা ঘাঁটি সোমবার তিন দিনের লড়াইয়ের পর বিদ্রোহী সেনারা দখল করে নিয়েছে। কাচিনবিস্তারিত পড়ুন
জামালপুরের বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

জামালপুরের বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম ফারুক লিটন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের পাখিমারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম ফারুক লিটন বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে গোলাম ফারুক লিটন ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি তাঁর বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতিরবিস্তারিত পড়ুন

