Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রধানমন্ত্রীর পুরানো ৫ উপদেষ্টার সঙ্গে যুক্ত হলেন কামাল চৌধুরী

নতুন মন্ত্রিসভা গঠনের পর এবার নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এ তালিকায় আগের পাঁচ উপদেষ্টার সঙ্গে নতুন করে যোগ হলেন ড. কামাল আব্দুল নাসের চৌধুরী (কামাল চৌধুরী)। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৯ টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন—ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক ই এলাহী চৌধুরী, সালমান এফ রহমান, ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজরবিস্তারিত পড়ুন
কে কোন মন্ত্রণালয় পেলেন

শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে মন্ত্রিসভার সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা। একই সঙ্গে মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ ও দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারিরবিস্তারিত পড়ুন
শপথ অনুষ্ঠানে হাসিমুখে পিটার হাস

শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেন তারা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও কূটনীতিকসহ প্রায় ১৪০০ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ অনেকগুলো দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী

শপথ নিলেন নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথমে ২৫ জন মন্ত্রী ও পরে ১১ জন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। সাংবিধানের ৫৬ অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এ শপথ নেন। প্রথমে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে পরে গোপনীয়তার শপথ পড়ান রাষ্ট্রপতি। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পঞ্চমবারের মতো শপথ নিলেন।বিস্তারিত পড়ুন
পাঁচ মাস পর বাসায় ফিরলেন খালেদা জিয়া

প্রায় ৫ মাস হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এদিন বিকাল ৫টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা দেন তিনি। ঘণ্টাখানেক পর বাসায় পৌঁছান তিনি। এর আগে বুধবার খালেদা জিয়াকে হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িকভাবে বাসায় যাওয়ার ‘ছাড়পত্র’ দেয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বুধবার বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে ম্যাডামকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। বোর্ড এও সিদ্ধান্তবিস্তারিত পড়ুন
৭ জানুয়ারি নির্বাচন হয়নি, ফল নির্ধারণ হয় ঢাকা থেকে: মঈন খান

গত ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচনের মাধ্যমে সংসদকে সরকার কুক্ষিগত করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘৭ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। ভোটের ফলাফল সব নির্ধারিত হয়েছে ঢাকার একটি উচ্চ পর্যায়ের টেবিল থেকে। কে কত ভোট পাবে, কে কে নির্বাচিত হবে।’ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় নেতাকর্মীবিস্তারিত পড়ুন
শপথ নিলেন, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী এ শপথ নেন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। ৩৭ সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। এরমধ্যে ২৫ জন মন্ত্রী ওবিস্তারিত পড়ুন
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী নিয়োগের প্রজ্ঞাপন জারি

নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি বৃহস্পতিবার এ নিয়োগ দিয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নতুন এ মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেবেন। নতুন মন্ত্রিসভা হবে প্রধানমন্ত্রীসহ ৩৭ সদস্যের। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

কলারোয়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ এর প্রস্তুতিমূলক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। দলগত, ব্যাক্তিগত ইভেন্টের খেলাগুলো আগামি ১৬ ও ১৭ জানুয়ারি থেকে জোন পর্যায়ের এবং কলারোয়া উপজেলা পর্যায়ের খেলা আগামি ২০ ও ২১ জানুয়ারি কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। কলারোয়ায় ৪টি জোন ভাগ করে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। মাধ্যমিক শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ১২দিন পর শায়িত যুক্তরাষ্ট্রে নিহত আবিরের মরদেহ

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে দূর্বৃত্তের গুলিতে নিহত বাংলাদেশী গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ আবির হোসেনের মরদেহ দীর্ঘ ১২ দিন পর তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় পৌছালে সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যে। বুধবার (১০ জানুয়ারি) রাতে তার মরদেহ তাদের বাড়িতে পৌছালে তীব্র শীতকে উপেক্ষা করে তাকে এক নজর দেখতে সেখানে শত শত মানুষের ভিড় জমে। রাতেই তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।বিস্তারিত পড়ুন

