বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

১ বছর সাজা খেটে মুক্তি পেল ৯ ছাগল!

বরিশাল নগরীর মুসলিম কবরস্থানের ভেতর ঢুকে ঘাস ও গাছ-পাতা খাওয়ায় প্রায় এক বছর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) খোঁয়াড়ে আটকে ছিল নয়টি ছাগল। নবনির্বাচিত সিটি মেয়রের নির্দেশনায় শুক্রবার মুক্তি পেয়ে মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে ফিরে গেছে ছাগলগুলো। এর আগে গত বছরের ৬ ডিসেম্বর বিসিসি ছাগলগুলোকে আটক করে। জানা গেছে, বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও গাছের পাতা খেয়ে ফেলে ছাগলগুলো। এ অপরাধেই ছাগলগুলোকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেনবিস্তারিত পড়ুন

৩০০ আসনে প্রার্থী ঘোষণা সম্মিলিত মহাজোটের

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে ৮ রাজনৈতিক জোটের সমন্বয়ে গঠিত সম্মিলিত মহাজোট। মহাজোটের একমাত্র নিবন্ধিত দল বাংলাদেশ কংগ্রেস। বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকেই জোটের প্রার্থীরা নির্বাচন করবেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মিলিত মহাজোটের প্রার্থী পরিচিতি ও ঘোষণা অনুষ্ঠানে এর আহ্বায়ক ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন প্রার্থীদের নাম ঘোষণা করেন। রেজাউল করিম বলেন, ‘জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে আগামীতে একত্রেবিস্তারিত পড়ুন

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

টানা অবরোধের মধ্যে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। শুক্রবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ২৭ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

সাপের কামড় খাইয়ে স্ত্রী-কন্যাকে মারলেন স্বামী!

বিষাক্ত সাপের কামড় খাইয়ে স্ত্রী ও দুই বছরের কন্যাকে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মাস দেড়েক আগে ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার কবিসূর্য নগর থানার আধেইগাঁও গ্রামে। গত ৬ অক্টোবর তিনি একটি প্লাস্টিকের পাত্রে একটি কোবরা নিয়ে আসেন এবং সাপটিকে তার স্ত্রী ও মেয়ে যে ঘরে ঘুমিয়েছিলেন সেখানে ছেড়ে দেন। পরদিন সকালে দুজনকেই সাপের কামড়ে মৃত অবস্থায় পাওয়া যায়। গঞ্জামের পুলিশ সুপার জগমোহন মীনা জানিয়েছেন, পুলিশবিস্তারিত পড়ুন

যুদ্ধবিরতির পর ফের গাজায় হামলা শুরু হবে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

চার দিনের যুদ্ধবিরতি শেষে ফিলিস্তিনের গাজায় ফের হামলা শুরু করবে দখলদার ইসরাইল। বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ ঘোষণা দেন। তিনি বলেন, স্বল্প সময়ের বিরতি শেষ হলে আরও অন্তত দুই মাস হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে যাবে ইসরাইলের বাহিনী। সেজন্য এ বিরতিতে সেনাদের প্রস্তুতি নিতে, তদন্ত করতে, আরও অস্ত্র সরবরাহ করতে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। ইয়োভ গ্যালান্ট বলেন, যুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। আমরা চূড়ান্ত বিজয় অর্জন করতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-১: কলারোয়ায় আ.লীগ সভাপতি স্বপনের সমর্থনে মিছিল-সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকা প্রতীক প্রত্যাশি কলারোয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে নৌকার সমর্থনে ও অবরোধ বিরোধী মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুটবল মাঠে সমাবেশে মিলিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য আ.লীগ নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে জয় বাংল-জয় বঙ্গবন্ধু ও নৌকা-নৌকা শ্লোগানে পৌরবিস্তারিত পড়ুন

আইন শৃঙ্খলায় বিশেষ অবদানে বিভাগীয় সম্মাননা পেলেন আশাশুনি থানার ওসি

জি.এম আল ফারুক, আশাশুনি: আশাশনির ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী খুলনা বিভাগীয় সম্মাননায় ভূষিত হয়েছেন। জানা গেছে, গত ২১ নভেম্বর সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত নভেম্বর’২৩ মাসিক কল্যাণ সভায় ওয়ারেন্ট তামিল, আইন শৃঙ্খলা সমন্নত রাখা এবং অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় প্রথম স্থান অধিকারের ঘোষনা দেন ও সন্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)। পরে খুলনা বিভাগীয় পর্যালোচনায় তিনি বিভাগের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে বিবেচিত হয়। উল্লেখ্য, বিশ্বজিৎ কুমারবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাদের বিচার কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করছে না: আইনমন্ত্রী

বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করছে না মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আনিসুল হক বলেন, প্রথমত, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। কোনো মামলার বিচার কার্যক্রমে কোনো হস্তক্ষেপ নেই। এর বেশি কিছু বলব না কারণ সব মামলাই বিচারাধীন। আমি কোনো বিচারাধীন বিষয়ে মন্তব্য করি না। সরকারেরবিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে ৩ নির্দেশনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনকে তিনটি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রণালয়, বিভাগ, মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের সব স্তরে এ নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করা সবার জাতীয় দায়িত্ব। নির্বাচন কমিশন সচিবালয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করেছে। এতে বলা হয়, নির্বাচন সংক্রান্ত কার্যাদি সুষ্ঠুভাবে পরিচালনা ওবিস্তারিত পড়ুন

চালের দাম বাড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ইতোমধ্যে ৬০ ভাগ ধান কাটা হয়েছে। নতুন ধান বাজারে উঠতে শুরু করেছে। ধানের দামও এখন কম। এ অবস্থায় চালের দাম বৃদ্ধির কোনো সুযোগ নেই। এ মুহূর্তে চালের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। বৃহস্পতিবার সকালে চলতি মৌসুমের আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেন খাদ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যোগ দেন। খাদ্যমন্ত্রী বলেন,বিস্তারিত পড়ুন