Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মনিরামপুর ও রাজগঞ্জে প্রচন্ড শীতে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা

হেলাল উদ্দিন, মনিরামপুর : প্রচন্ড শীতে যশোরের মনিরামপুর ও রাজগঞ্জে ঠান্ডাজ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডেঙ্গুজ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। গত সপ্তাহকাল ব্যাপি এসব রোগে আক্রান্ত রুগীরা মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়নের বিভন্ন কমিউনিটি ক্লিনিকে এসে চিকিৎসা নিয়েছে। আবার অনেক রোগী মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। জানা গেছে- মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন প্রায় অর্ধশত রোগী।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ভ্যান চালক নিহত

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ভ্যান চালক নিহত হয়েছেন। সাতক্ষীরার সদর উপজেলার ওয়ারিয়া নামক এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ইজিবাইকের ধাক্কায় ভ্যান চালক আব্দুর রউফ ওরফে অসীম (৬০) নিহত হন। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত নিয়ামত গাজীর ছেলে। বর্তমানে সে সাতক্ষীরার তুজুলপুর গ্রামের আনার আলীর বাড়ির ভাড়াটিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, কলারোয়ার গোপীনাথপুর এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে বাস মালিক সমিতির চেকাররা এক ইজিবাইককে লাঠি নিয়ে তাড়াচ্ছিলো। সেই ইজিবাইক চালক দ্রুতবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এমপি রবির দিকে ঝুঁকছেন ভোটাররা!

আব্দুর রহমান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রায় অর্ধেক প্রার্থীই নিজেদের প্রতীক হিসেবে ঈগল বেছে নিয়েছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এমন আলোচিত হেভিওয়েট প্রার্থীরাই ঈগল প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। যেখানে আওয়ামী লীগের প্রার্থী নেই, বিশেষ করে সাতক্ষীরা-২ আসনে তৃর্ণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটাররা এবার ঈগল প্রতীকের দিকে ঝুঁকছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাতক্ষীরা-২ আসনে লড়ছেন বর্তমান এমপি জেলা আওয়ামীলীগেরবিস্তারিত পড়ুন
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয় দিবসের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান ও আগামী প্রজন্মকে নিয়ে জেলা তথ্য অফিস, নড়াইলের উদ্যোগে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেদ্র মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এম আরাফাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নড়াইল৷ মূল আলোচনা উপস্থাপন করেন বীরবিস্তারিত পড়ুন
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

এস. এম. শফিক, ঝিনাইদহ: ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ ব্রীজের পরে মোহাম্মদপুর মোড়ে আজ বিকাল আনুমানিক ৫ টার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যশোরগামী বালু বোঝাই ট্রাকের ধাক্কায় রনি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রনি স্থানীয় মোহাম্মদপুর গ্রামের জিয়ারত আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রনি একটি ভ্যানকে ওভারটেক করতে যেয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে পিছনের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান, ট্রাকের নম্বর যশোর-ট-১১-২৭৩৬। নিহত রনির চাচাতোবিস্তারিত পড়ুন
আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে: ইসি আনিছুর

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, আমাদের ওপর দেশি-বিদেশি কোনো চাপ নেই। আমরা সুষ্ঠু, সুন্দর একটা নির্বাচন করে দেব। ভোট আমরা ভালো বললে হবে না, বহির্বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো ভোট না হলে দেশের ভবিষ্যৎ ভালো হবে না। তিনি বলেন, আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে। আমরা অন্ধ হয়ে যাব। কোনো পক্ষে থাকব না। আপনারা অপেক্ষা করুন। কোনো সন্দেহ নেই ভোট নিরপেক্ষ হবে। বুধবার দুপুর আড়াইটাবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার প্রথম নির্বাচনি জনসভায় মানুষের ঢল, মিছিলের নগরী সিলেট

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জনসভা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। এতে সিলেটবাসীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষের ঢল নামে। জনসভাস্থলসহ আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ ছিল। গোটা নগরী ছিল মিছিলের নগরী। ‘শেখ হাসিনা’, ‘নৌকা’ স্লোগানে মুখরিত হয় সিলেট শহর। শেখ হাসিনার জনসভা ঘিরে সকাল থেকে খণ্ডবিস্তারিত পড়ুন
‘বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে’, অসহযোগকে কটাক্ষ কাদেরের

বিএনপির কর্মসূচির সমালোচনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন বলে (বিএনপি) অসহযোগ আন্দোলন করবে। ‘হায় রে আল্লাহ! বানরে সংগীত গায়, শিলা ভাসে জলে’, সে রকম হলো না? এরা নাকি অসহযোগ আন্দোলন করবে! তিনি বলেন, বঙ্গবন্ধুর সেই ডাক স্বাধীনতার জন্য। ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। তারা কিসের অসহযোগ করবে? বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। দলীয় নেতাকর্মীর ঐক্যবদ্ধ থাকার নির্দেশনাবিস্তারিত পড়ুন
বিজিবি দিবস উপলক্ষে
বেনাপোল চেকপোস্ট বিজিবি-বিএসএফ’র যৌথ রিট্রিট সেরিমনি অনুষ্ঠিত

এম ওসমান, বেনাপোল (যশোর): ২২৮ তম বিজিবি দিবস উপলক্ষে যশোরের বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফ’র যৌথ রিট্রিট সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। পরে বিএসএফ সদস্যদের মধ্যে মিস্টি ও ফুল উপহার দেয়া হয়। বুধবার বিকালে বেনাপোল সীমান্তের শুন্য রেখায় এ আয়োজন করে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন। এসময় বাংলাদেশের পক্ষ্যে উপস্থিত ছিলেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের সিও লে. কর্ণেল আহমেদ জামিল, অপারেশনাল পরিচালক লে. কর্নেল আনোয়ারুল মাজাহার, সহকারি পরিচালক মোহাম্মদ মুজাহিদ। ভারতের পক্ষে ছিলেন, ১৪৫ ব্যাটালিয়ন বিএসএফের টুবিস্তারিত পড়ুন
নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্রদেরও আমাদের নেত্রী প্রার্থী হতে বলেছেন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও নৌকার প্রার্থীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্রদেরও আমাদের নেত্রী প্রার্থী হতে বলেছেন। এতে কারো কিছু হারাবার নাই। নৌকার নিজের শক্তি আছে, ভয় পান কাকে?’ বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ওবিস্তারিত পড়ুন

