Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জোট নয়, এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি: মহাসচিব চুন্নু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। তবে দলটি কোনো জোট নয়, এককভাবে নির্বাচন করবে। বুধবার (২২ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহল আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছে। তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে আমাদের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম)বিস্তারিত পড়ুন
গায়ক নোবেলের বিরুদ্ধে ফারজান আরশির বিস্ফোরক অভিযোগ

গান গেয়ে যতটা আলোচনায় এসেছেন, তারচেয়ে বিতর্কিত কর্মকাণ্ড করে বেশি আলোচনায় এসেছেন সংগীতশিল্পী মইনুল আহসান নোবেল। কয়েকদিন আগে ফেসবুকে নোবেল তার রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় আসেন। এতে তিনি জানিয়েছেন ফারজান আরশির সঙ্গে তার বিয়ে হয়েছে। কিন্তু সপ্তাহ পার হতে না হতেই এ প্রসঙ্গে ফারজান আরশি বক্তব্য না দিলেও ২২ নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। এতে তিনি নোবেলের সঙ্গে তার বিয়ের বিষয়টি আস্বীকার করেন। এ প্রসঙ্গে ফারজান আরশি তার ফেসবুকে দীর্ঘবিস্তারিত পড়ুন
জামিন মেলেনি ফখরুলের

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। এর আগে গত ২০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে তার জামিন শুনানির দিন ধার্য ছিল। মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ থাকায় শুনানি পেছানোর জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ।বিস্তারিত পড়ুন
ফুল কিছু ফুটতে শুরু করেছে, মনোনয়নপত্র জমা দেয়া পর্যন্ত শতফুল ফুটবে: ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার কোনো চেষ্টা সফল হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন এসে গেছে। ফুল কিছু ফুটতে শুরু করেছে। আরও অনেক ফুল ফুটবে। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া পর্যন্ত শতফুল ফুটবে। কাজেই এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। নির্বাচন উপলক্ষে বুধবার (২২ নভেম্বর) দলটির ঢাকা জেলা কার্যালয়ে গঠিত সব-উপকমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। নির্বাচন সামনে রেখে নাশকতা ও অপপ্রচারবিস্তারিত পড়ুন
তৃণমূল বিএনপির মনোনয়নপত্র নিলেন ৩৫০ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র বিক্রি করছে তৃণমূল বিএনপি। এ পর্যন্ত দলটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৫০ মনোনয়নপ্রত্যাশী। দলটির মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। বুধবার (২২ নভেম্বর) তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপারসন ও মিডিয়া উইং চিফ সালাম মাহমুদ এ তথ্য জানান। এর আগে, গত শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু করে তৃণমূল বিএনপি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র বিক্রি। সালাম মাহমুদ বলেন, ‘১৮বিস্তারিত পড়ুন
মির্জা আব্বাসের দুর্নীতি মামলার রায় ৩০ নভেম্বর

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার (২২ নভেম্বর) রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম। গত ১৫ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে দ্বিতীয় দিনের মতো সাফাই সাক্ষী দেন মির্জাবিস্তারিত পড়ুন
সড়ক দুর্ঘটনা
কলারোয়ায় নিজের গাড়ির নিচে চাপা পড়ে চালকের মৃত্যু, আহত ১

দেলোয়ার হোসেন, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় বাইসাইকেল আরোহীকে সাইট দিতে গিয়ে ইট ভাঙ্গা মেশিন গাড়ির চালক শাবুর আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত ও ওবায়দুল ইসলাম (২৮) আহত হয়েছেন। বুধবার (২২ নভেম্বর) সকাল ৯টার দিকে পৌর সদরের খাদ্য গুদাম মোড় এলাকায় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির ইট ভাঙ্গা মেশিন গাড়িটি বাইসাইকেল আরোহী এক স্কুলপড়ুয়া ছাত্রকে সাইট দিতে গিয়ে রাস্তার পাশে চাকা নেমে একটি ইটের উপরে চাকা পড়েবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আতাউর রহমান: কলারোয়ায় শিশুগাছ গাছ থেকে পড়ে শামিম হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের আক্তারুলের ছেলে। বুধবার (২২ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্র জানায়, গত রবিবার (১৮ নভেম্বর) সকালে শামিম হোসেন শিশুগাছের ভাইরাস ভাংঙ্গার জন্য উপজেলার কাজীরহাট এলাকায় একটি শিশুগাছে উঠে। কিছু সময় ডাল ভাংঙ্গার পরে অসাবধানতাবশত গাছের ডাল ভেঙ্গে নিচে পড়ে যায়। স্থানীয়রা তকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় রোমান ট্যুরস এন্ড ট্রাভেলসের লাইসেন্স না থাকায় জরিমানা

দেলোয়ার হোসেন, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় রোমান ট্যুরস এন্ড ট্রাভেলস নামের এক প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট লাইসেন্স না থাকায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ নভেম্বর) দুপুরে প্রাইমারি স্কুলের পাশে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম জানান, রোমান ট্যুরস এন্ড ট্রাভেলসকে বাংলাদেশ ট্রাভেলস এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদের অনুমোদন না থাকার কারণে ৫হাজার টাকা টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যোগাযোগ মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলায় কমিউনিটি পর্যায়ে, শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকাল ১১টায় রাইটস যশোর সংস্থার মুক্তি সাউথ এশিয়া প্রকল্পের আয়োজনে উত্তর কাশিয়াডাঙ্গায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন প্রশিক্ষণ কেন্দ্রে ওই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এক্সপার্ট-লুক্সেমবার্গ সহযোগিতায় ইউএস স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে অনুষ্ঠিত সভায় ইউপি সদস্য আলী মাহমুদের সভাপতিত্বে সচেনতনতামূলক আলোচনা সভায় অংশগ্রহন করেন ইউপি সদস্য আলী মাহমুদ, সাংবাদিকবিস্তারিত পড়ুন

