মনিরামপুরের রাজগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা


হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে জোতি খাতুন (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের কোমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জোতি খাতুন ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী সেলিম হোসেনের মেয়ে ও রাজগঞ্জ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে- জোতি নিজ ঘরের সিলিং ফ্যানে নিজের ওড়না দিয়ে ঝুঁলে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) ঝাঁপা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছিলো।
স্থানীয় ইউপি সদস্য খালেদুর রহমান টিটো, এ কলেজ ছাত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা বলতে পারেনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন


