বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেনাপোল চেকপোস্টে প্রতারণা ও জাল ভ্রমণ ট্যাক্সের অভিযোগে ১০ দোকানে তালা

এম ওসমান, বেনাপোল : যশোরের বেনাপোল চেকপোস্টে দেশ-বিদেশি পাসপোর্ট যাত্রীদের সাথে প্রতারণা, ছিনতাই ও ভ্রমণকর জালিয়াতির অভিযোগে ১০টি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে আগে থেকে দোকান ফেলে পালিয়ে যায় প্রতারকরা। বুধবার (২২ নভেম্বর) ভোরে শারমিন ও জাকির নামে দুই পাসপোর্টধারীর কাছ থেকে ১০ হাজার টাকা প্রতারণা করে ছিনিয়ে নেয়ার অভিযোগে ঝটিকা অভিযান চালিয়ে এসব দোকানে তালা দেয় পোর্ট থানার পুলিশ। এর আগেও একাধিকবার এসব দোকানে তালাবিস্তারিত পড়ুন

তালায় বাজার সংযোগ সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সরিষা নিরাপদ ভোজ্য তেল বাজার জাতকরণের মাধ্যামে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর আওতায় বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে তালায় মাঝিয়াড়া মৃৎশিল্প কেন্দ্র বেসরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) সহযোগীতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। প্রজেক্ট ম্যানেজার এস এম নাহিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষিবিস্তারিত পড়ুন

তালায় সহানুভূতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় স্বেচ্ছাসেবী সংগঠন সহানুভূতি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২২ নভেম্বর) বিকালে তালার বারুইহাটী সহানুভূতি কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সহানুভূতি’র প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল আলিম মোড়লের সভাপতিত্বে ও শিক্ষক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি এবং তালা উপজেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডি.বি হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ বিদ্যালয়ের সার্বিক বিষয় পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. মনোয়ার হোসেন। বুধবার (২২ নভেম্বর) সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে যান তিনি। তিনি বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শণ করে বিদ্যালয়ের পড়া-শুনার বিষয়সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. মনোয়ার হোসেনকে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় শিশু ফোরামের মাসিক সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় শিশু অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে ঝাউডাঙ্গা ইউনিয়ন শিশু ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নে শিশু ফোরামের মাসিক সভায় ২০ জন ছেলে ও মেয়ে শিশু অংশগ্রহণ করেন। শিশু ফোরামের মাসিক সভায় শিশুদের বয়ঃসন্ধিকালীন পরিচর্চা, বাল্যবিবাহের কুফল, শিশুদের অধিকার রক্ষায় শিশু ফোরামের ভূমিকা, সরকারি হেল্প লাইন নাম্বার, শিশু অধিকার পরিস্থিতি, শিশুদেরবিস্তারিত পড়ুন

নড়াইলের দু’টি আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩২ জন

উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলের দু’টি আসনে মাশরাফী, নিলু, মুক্তি সহ নৌকার মনোনয়ন প্রত্যাশী ৩২ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ ও ২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাশরাফিসহ মোট ৩২ জন প্রার্থী। মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধা ৬টা পর্যন্ত দু’টি আসনে মোট ৩২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল ১ আসনে ১১ জন এবং নড়াইল ২ আসনে রয়েছেন ২১ জন। নড়াইল জেলা আওয়ামীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র নিলেন এড. আলিপ

আশাশুনি প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসন থেকে জাতীয় পার্টি (জাপা)’র দলীয় মনোনয়নপত্র ক্রয় ও জমা দিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এড. আলিপ হোসেন। মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র ক্রয় ও জমা দেন সাবেক ছাত্র নেতা, কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য এড. স.ম সালাহউদ্দীন এর ছোট ভাই এড. আলিপ হোসেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ইবরাহিমের নেতৃত্বে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’, নির্বাচনে যাওয়ার ঘোষণা

বাংলাদেশ কল্যাণ পার্টি (হাতঘড়ি), বাংলাদেশ মুসলিম লীগ (হাতপাঞ্জা) ও জাতীয় পার্টি (কাঁঠাল)-এ তিন দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছে এ ৩ দল। নতুন এ জোটের প্রধান কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বুধবার জাতীয় প্রেস ক্লাবে এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জোটগতভাবে আমরা অংশ নেবো। আমরা ২০২৪ সালের নির্বাচন জাতি ওবিস্তারিত পড়ুন

নড়াইলে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে ২৫০ গ্রাম গাজাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা মাদক ব্যবসাযার সাথে জড়িত উল্লেখ করে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচাজ মোঃ ছাব্বিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযানে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মুক্তার সরদার (২৬) নামের এক ব্যক্তিকে ১৫০ গ্রাম এবং মোঃ টিটো খান (২৭) ও শাকিব খান (২৩) নামের দুজন ব্যক্তিকে ১০০ গ্রাম সর্বমোট ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত মুক্তারবিস্তারিত পড়ুন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সদস্য সিআইএস-বিসিসিআইর সভাপতি নির্বাচিত

কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিআইএস-বিসিসিআই) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ আলী দ্বীন। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সিআইএস-বিসিসিআইর ত্রি-বার্ষিক মেয়াদের নির্বাচনে তিনি ২০২৪ থেকে ২০২৭ তিন বছরের জন্য পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বিশিষ্ট্য ব্যবসায়ী মোহাম্মদ আলী দ্বীন রানার মোটরস লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য এবং বাংলাদেশবিস্তারিত পড়ুন