Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় নান্টার বহিষ্কারাদেশ প্রত্যাহারে যুবদলের অভিনন্দন সমাবেশ

সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টার বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাবেশ করেছে জেলা যুবদল। সাতক্ষীরা জেলা যুবদলের ব্যানারে মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের নিউমার্কেট-সঙ্গিতা হলের মাঝামাঝি স্থানে মেইন রোডের পাশে ওই সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান এবং আইনুল ইসলাম নান্টা বক্তব্য রাখেন। সমাবেশে তারিকুল হাসান বলেন, ‘আইনুল ইসলাম নান্টার দলীয়বিস্তারিত পড়ুন
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ৫০ দেশকে ইরানের চিঠি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বিশ্বের সব দেশকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের পাশবিকতা বন্ধ করতে তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার (২০ নভেম্বর) রাশিয়া, চীন, তুরস্ক, কাজাখস্তান, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জর্ডানসহ বিশ্বের ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানান। গাজা উপত্যকায় ইসরায়েলি পাশবিকতা বন্ধ করার লক্ষ্যে তেল আবিবেরবিস্তারিত পড়ুন
সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার প্রতীক হিসেবে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী যেকোনো দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন জাতিগঠনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।বিস্তারিত পড়ুন
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং সরকার প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা ঢাকা সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাদের স্বাগত জানান। রাষ্ট্রপতি শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কিছু সময় নীরবেবিস্তারিত পড়ুন
ফরিদপুর-১: বাকশাল, আ.লীগ, জাপা, বিএনপি হয়ে এবার বিএনএমে শাহ জাফর

বিএনপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর। বিএনএম থেকে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন করবেন বলেও জানিয়েছেন। সোমবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ্ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেন, ফরিদপুর-১ আসনের জনসাধারণকে কোনো অরাজনৈতিক মানুষের হাতে ছেড়ে দিতে পারি না। আমি আমার এলাকার মানুষের স্বার্থে এইবিস্তারিত পড়ুন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিব গ্রেফতার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম। এএসপি শিহাব করিম বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়েছে। আদালত অবমাননা মামলায় মিরপুরবিস্তারিত পড়ুন
বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : মিলার

বাংলাদেশে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চায় বলেই সংশ্লিষ্ট সবার সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। নির্দিষ্ট কোন রাজনৈতিক দলকে ওয়াশিংটন সমর্থন করে না বলে আবারও নিজেদের অবস্থান জানিয়েছেন তিনি। সোমবার (২০ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিক ফজল আনসারী অভিযোগের প্রেক্ষিতে এসব কথা জানান মিলার। তিনি বলেন, আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নেইনি। বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
তানজিন তিশা প্রসঙ্গে যা বললেন ডিবি প্রধান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিংয়ের শিকার হওয়া নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিনেত্রী তিশার ডিবি কার্যালয়ে আসা প্রসঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, অন্য সবার মতো অভিনেত্রী তিশা আমাদের কাছে এসেছিলেন। তিনি কিছু ব্যক্তিগত সমস্যায় পড়েছেন। সাইবার বুলিংয়ের শিকার হয়েছেনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-১ আসনে ওয়ার্কার্সপার্টির মনোনয়নপত্র নিলেন মুস্তফা লুৎফুল্লাহ এমপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ওয়ার্কার্স পার্টির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি। রবিবার (২০ নভেম্বর) বাংলাদেশর ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি। এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য। ২০১৪ ও ২০১৮ সালের দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বিজয়ী হন তিনি। তিনি জনপ্রশাসন ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-১ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন সাবেক ছাত্রলীগ নেতা আহসান কবির টুটুল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহসান করিব টুটুল। সোমবার (২০ নভেম্বর) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম নেন। বিষয়টি নিশ্চিত করেছেন আহসান কবির টুটুল নিজেই। আহসান কবির টুটুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিম উদ্দীন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংগঠনটির কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে ব্যবসায়ী টুটুল নানান সামাজিক ওবিস্তারিত পড়ুন

