মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় বাল্যবিবাহ ও শিশু সুরক্ষায় অবদান রাখায় সম্মাননা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষণ ও শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে জেলা পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা প্রকল্প অফিসে বিকাল তিনটায় সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি ও শিশু সুরক্ষা কমিটির কারিগরি সহযোগিতায় বাল্যবিবাহ, যৌন হয়রানি, যৌন শোষন এবং শিশু সুরক্ষায় বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে সম্মাননা প্রদানবিস্তারিত পড়ুন

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

প্রার্থীরা যদি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে না চলেন তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন, প্রশাসন ভোটে নিরপেক্ষ থেকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষবিস্তারিত পড়ুন

দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাতক্ষীরা-১ আসনের লুৎফুল্লাহ এমপি

সেলিম হায়দার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাতক্ষীরা-১ আসনের বর্তমান সাংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কেন্দ্রীয়-১৪ দলীয় জোট শরিক দলের সাথে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ জোটবদ্ধভাবে অংশগ্রহণের জন্যবিস্তারিত পড়ুন

হরতাল-অবরোধকারীরাই ট্রেনে আগুন দিয়েছে: ডিএমপি কমিশনার

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ ট্রেনে আগুন দেওয়ার দায় হরতাল-অবরোধকারীদের ওপর চাপিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। ট্রেনে নাশকতায় আহতদের দেখতে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা হরতাল-অবরোধ ডেকেছে তারাই ট্রেনে আগুন দিয়েছে। ডিএমপি কমিশনার বলেন, আমি মনে করি যারা অবরোধ-হরতাল দিচ্ছে তারাই এই নাশকতা করেছে। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছে। এদিন ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতেবিস্তারিত পড়ুন

ঢাকায় ট্রেনে আগুন: শিশু সন্তানকে বুকে জড়িয়েই পুড়ে মারা গেলেন মা

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুনের ঘটনায় মা, শিশুসন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় ট্রেনের ভেতরে আটকা পড়ে পুড়ে মারা যায় মা ও তার তিন বছরের শিশুসন্তান। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, আগুনের খবর ভোর ৫টা ৪ মিনিটে পাওয়া গেছে। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পাঁচটা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রহরায় আগুনবিস্তারিত পড়ুন

রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন, নিহত ৪

রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টায় ট্রেনে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, মঙ্গলবার ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আমাদের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকেবিস্তারিত পড়ুন

ট্রেনে যাত্রীবেশে নাশকতা, তদন্ত কমিটি গঠন : রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে রেলে সহিংসতা মেনে নেয়া যায় না। যাত্রীবেশে ট্রেনে ওঠে নাশকতা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রেলমন্ত্রী বলেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীলবিস্তারিত পড়ুন

ট্রেনে আগুন: নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি। মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিবৃতিতে ট্রেনে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে চারজন যাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও দুঃখ প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। বিবৃতিতে রিজভী বলেন, আজ ভোররাতে যারা রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়ে চারজন যাত্রীর প্রাণপ্রদীপ নিভিয়ে দিল তারাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও আশাশুনি এনজিও ফোরামের সহযোগিতায় উপজেলা পরিষদ হল রুমে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর। মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি, উপজেলা প্রকৌশলী নাজিবুল হক, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক সহ বিভিন্ন এনওজিও’র কর্মকর্তাবৃন্দ। উপজেলায় কর্মরত ৩৬টি এনজিওর ভিতরবিস্তারিত পড়ুন

নৌকা বিজয়ের লক্ষ্যে কলারোয়ার দিগং ওয়ার্ড আওয়ামীলীগের আনন্দ র‌্যালি

ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা): আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরার কলারোয়া উপজেলা শাখা সভাপতি ফিরোজ আহমেদ স্বপন দলীয় ভাবে (তালা-কলারোয়া) সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন। নৌকাকে বিজয় করার লক্ষ্যে কলারোয়ার দিগং ওয়ার্ড আওয়ামীলীগ গ্রামবাসীদের সাথে নিয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ করেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের দিগং ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজগর আলী বিশ্বাসের নেতৃত্বে নৌকার আনন্দ র‌্যালি অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন