সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌকা বিজয়ের লক্ষ্যে কলারোয়ার দিগং ওয়ার্ড আওয়ামীলীগের আনন্দ র‌্যালি

ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা): আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরার কলারোয়া উপজেলা শাখা সভাপতি ফিরোজ আহমেদ স্বপন দলীয় ভাবে (তালা-কলারোয়া) সাতক্ষীরা-১ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়েছেন।
নৌকাকে বিজয় করার লক্ষ্যে কলারোয়ার দিগং ওয়ার্ড আওয়ামীলীগ গ্রামবাসীদের সাথে নিয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ করেছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের দিগং ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অজগর আলী বিশ্বাসের নেতৃত্বে নৌকার আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি দিগং চৌরাস্তা মোড় থেকে শুরু হয়ে গ্রামের বিশ্বাসবাড়ি মোড়, কুশোডাঙ্গা ব্রিজ , সরদারপাড়া ব্রাক মোড় সহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক মোড় প্রদক্ষিণ করে সামছুর রহমান গাজীর বাড়ির সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে ভোটারদের কাছে নৌকার জন্য ভোট ও ফিরোজ আহমেদ স্বপন এর সুস্থতা কামনায় দোয়া চেয়ে এলাকাবাসীকে মিষ্টিমুখ করান নেতা কর্মীরা।

এ সময় ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আজগার আলী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সূক্ষ্ম বিবেচনায় সাতক্ষীরা-১ আসনে একজন যোগ্য নেতাকে নৌকার মনোনয়ন দিয়েছেন। তৃণমূলের মানুষ ফিরোজ আহম্মেদ স্বপনকে অত্যন্ত ভালবাসেন তিনি নৌকা প্রতীক থেকে নির্বাচনের জয়লাভ করে এমপি হতে পারলে এলাকার উন্নয়ন কাজ করে মানুষের পাশে থাকবেন। পাশাপাশি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবেন এটা আমরা বিশ্বাস করি। এজন্য নৌকাকে বিজয় করার লক্ষ্যে আমরা গ্রামের প্রতিটি ওয়ার্ডে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিগং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সামছুর রহমান গাজী, সহ-সভাপতি আব্দুল মজিদসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, নারী-পুরুষ ভোটার সহ এলাকাবাসী ও সুধিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু