সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে নির্বাচনী প্রচরণায় হামলা : স্বতন্ত্র প্রার্থী লিটনসহ ৬জন আহত

এম ওসমান, বেনাপোল (যশোর): যশোরে-১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আফিল উদ্দীনের সমর্থকরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার বেনাপোল স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন, পৌরসভার প্যানেল মেয়র মন্টু, নির্বাচনী কর্মী আজিবরসহ ৬জন আহত হয়েছেন।

এঘটনায় তিন জনকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বন্দর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারনা করে ফেরার সময় বন্দরের শ্রমিক সরদার রাজু সরদারের নেতৃত্বে হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে তবে পুলশি বলছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, বেনাপোল বন্দরে হ‍্যাংলিক শ্রমিকদের সাথে দির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল আলম লিটনের সমর্থকদের সংঘর্ষ বাধে। সাথে সাথে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারি রিটার্নিং কর্মকর্তা আচরণ বিধি লংঘনের অভিযোগে তিন জনকে জরিমানা করেছে।

উল্লেখ্য, বন্দরে হ্যান্ডলিং টেন্ডারের দখল নিয়ে দীর্ঘদিন ধরে লিটন ও আফিল সমর্থকদের মধ্যে বিরোধ, সংঘর্ষ চলে আসছে। রাজু সরদার নৌকার প্রার্থী আফিল উদ্দিনের সমর্থক।

পরে বেলা ২টার সময় উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক মেয়র লিটন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছেন। তিনি ক্ষিপ্ত হয়ে বন্দর শ্রমিকদের উপর হামলা করেছেন। তিনি এধরণের কর্মকাণ্ড করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাই।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন