সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা শেখ আমিরুল হকের মৃত্যু, শোক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা শেখ আমিরুল হক এর মৃত্যুতে শোক জ্ঞাপন করেছে সুলতানপুর বড়বাজার সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।
বুধবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা সুলতানপুর শেখ পাড়ায় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে (ইন্না লিল্লাহি …… রজিউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি সকলকে কাঁদিয়ে তার স্ত্রী সন্তান সহ অসংখ্য গুণগ্রহী রেখে মহান আল্লাহর নির্দেশে অনন্তকালের শেষ ঠিকানায় চলে গেছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় সুলতানপুর ক্লাব মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। তার নিজস্ব বাসভবনে দাফন সম্পন্ন করা হবে।
সুলতানপুর বড়বাজার মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা শেখ আমিরুল হক এর মৃত্যুতে গভীর সমবেদনা ও শোক জ্ঞাপন করে বিবৃতি জানিয়েছে সাতক্ষীরা সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শিহাব উদ্দিন, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স. ম আব্দুর রব, সহ-সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, কোষাধক্ষ্য আবুল বাশার সরদার, সদর উপজেলা মৎস্য শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর বাবলু, মৎস্য শ্রমিক সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ছবের আলী, কোষাধক্ষ্য মিজানুর রহমান, দপ্তর সম্পাদ গফফার , মনিরুল ইসলাম, নাজমুল হক মিঠু সহ বড়বাজার মৎস্য ব্যবসায়ী মালিক, শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ

সাতক্ষীরায় একজন আইনজীবীর স্ত্রী ও শালিকাকে কুপিয়ে হত্যা প্রচেষ্টা মামলার আসামি নাসরিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • সাতক্ষীরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান সভাপতির