শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোহেল-নীরব-মজনুসহ বিএনপির ১৭ জনের ২ বছর কারাদণ্ড

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেল ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ১৭ নেতাকর্মীকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম বুধবার এই রায় দেন।

দণ্ডিত অন্যান্য আসামিরা হলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, হাবিবুর রশিদ হাবিব, আরিফুল হক আরিফ, খন্দকার এনামুল হক এনাম, মশিউর রহমান বিপ্লব, মো. রেফাত উল্লাহ, আব্দুস সালাম, আলমগীর কবীর সাইদুর রহমান খোকন, কামাল হোসেন সুমন, আব্দুল্লাহ আল মামুন, সোবহান মিয়া, রাজীব আহসান, আবুল কালাম আজাদ, মো আলমগীর হোসেন ও আব্দুস সালাম (পিতা কফিল উদ্দিন)।

আসামিদের মধ্যে সাইফুল ইসলাম নীরবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মজনুকে কারাগার থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আদালতে হাজির দেখানো হয়। এই দুজনকে আদালত সাজা পরোয়ানা ইস্যু করেছেন। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

ঘটনার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবৈধ সমাবেশ করে পুলিশের ওপর হামলা করে এবং পুলিশের কর্তব্য কাজে বাধা সৃষ্টি করে।

এ ঘটনায় পল্টন থানা পুলিশ ১৭ বিএনপি নেতাকর্মী ও অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করার পর তদন্ত শেষে আদালত ৪৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে।

মামলা চলাকালে আসামি শফিউল বারী বাবু মৃত্যুবরণ করায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি ২৪ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে মামলা থেকে খালাস দেন আদালত।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু