Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যুগান্তরের প্রতিবেদন
আগামী বছর আসছে নতুন শিক্ষাক্রম: চালুর আগেই বদল মূল্যায়ন পদ্ধতি

বাস্তবায়নের আগেই বদলে গেছে নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি। গত ৩০ মে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটিতে (এনসিসিসি) এ সংক্রান্ত রূপরেখা অনুমোদন হয়। তখন এতে পাঠের একটি অংশ শিখনকালীন আর বাকিটা সামষ্টিক মূল্যায়নের কথা উল্লেখ ছিল। কিন্তু এখন শিখনকালীন ও সামস্টিক মূল্যায়ন মিলিয়ে ফেলা হয়েছে। অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার আগে অভিজ্ঞতাভিত্তিক যে পাঠ বা কাজ দেওয়া হবে, সেগুলোই থাকবে সামষ্টিক মূল্যায়নে। এ ক্ষেত্রে কেবল সমস্যাগুলো (প্রশ্ন) তুলনামূলক কঠিন করে দেওয়া হবে। এর ফলেবিস্তারিত পড়ুন
শাকিব কীভাবে এটি অস্বীকার করল মাথায় আসছে না: বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর জন্মদিন উপলক্ষ্যে ডায়মন্ডের নাকফুল উপহার নিয়ে রীতিমতো একটা সিনেমা তৈরী হয়েছে সামাজিক মাধ্যমে। প্রথমে বুবলী বললেন এটা শাকিব খানের দেওয়া উপহার, আর এরপরই এই বিষয় নিয়ে শাকিব খানের সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের বাগযুদ্ধ শুরু হলো। আর এরপর তাতে আরও ঘি পড়ল শাকিব খানের বক্তব্যের পরে। বুবলীকে উপহার দেওয়া নিয়ে শাকিব খান গণমাধ্যমে বলেন, বুবলী ডায়মন্ডের নাকফুল উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাওবিস্তারিত পড়ুন
এবার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদন

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির দুদিন না যেতেই এবার ভোক্তা পর্যায়ে দাম বাড়ানোর আবেদন করা হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গড়ে ১৯ দশমিক ৪৪ শতাংশ দাম বাড়ানোর আবেদন করেছে। গত সোমবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলটরি কমিশন (বিইআরসি)। ওই ঘোষণার সময় বিইআরসি জানায়, এখনি খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়বে না। এর দুদিন না যেতেই পিডিবি সবার আগে খুচরা দাম বাড়ানোরবিস্তারিত পড়ুন
ইয়াবা কারবারিদের পক্ষ নিয়ে বদির পোস্ট, সমালোচনার ঝড়

কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করা ১০১ মাদক কারবারির বিরুদ্ধে দুটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। ইয়াবা মামলায় প্রত্যেককে দেড় বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অস্ত্র আইনে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন। রায়ের আগ মুহূর্তে বুধবার সকালে ইয়াবা কারবারিদের পক্ষ নিয়ে ফেসবুকে লিখেছেন সাবেক আলোচিত এমপি আবদুর রহমান বদি।বিস্তারিত পড়ুন
২৩ জেলায় নতুন ডিসি, ১৭ জেলা থেকে প্রত্যাহার

মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। আর ১৭ জেলার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার ডিসিদের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় পদায়ন করা হয়েছে। বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাতটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। চট্টগ্রামের ডিসি মমিনুর রহমানকে ঢাকার ডিসি করা হয়েছে। কিশোরগঞ্জের ডিসি শামীম আলমকে কুমিল্লার ডিসি, জয়পুরহাটের ডিসি শরিফুল ইসলামকে পটুয়াখালীর ডিসি, বরিশালের ডিসি জসীমউদ্দীন হায়দারকে টাঙ্গাইল ও সুনামগঞ্জের ডিসি জাহাঙ্গীর হোসেনকেবিস্তারিত পড়ুন
যশোরে বিএএফ একাডেমিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দিনের সফরে যশোরে বিএএফ একাডেমিতে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেডে যোগ দেন তিনি। প্রধানমন্ত্রী বিএএফ একাডেমিতে পাসিং আউট কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি যশোর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। যশোর জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, এই জনসভায় ১০ লাখ মানুষের সমাবেশ ঘটানোর লক্ষ্য তাদের রয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরেবিস্তারিত পড়ুন
‘হেফাজতের মতো বিশৃঙ্খলা করতে নয়াপল্টনে সমাবেশ চায় বিএনপি’

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপি যে ধরনের সমাবেশ করতে চাইছে, তার জন্য পূর্বাচল ছাড়া জায়গা নেই বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, হেফাজতের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চায়। বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, খালিবিস্তারিত পড়ুন
এবার আরেক উপসচিবকে বাধ্যতামূলক অবসর

উপসচিব এ কে এম রেজাউল করিমকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। মামলা তুলে নেওয়ার হুমকি ও নারী নির্যাতনের অভিযোগ প্রমাণ হওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক থাকাকালে তার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। তিনি এতোদিন সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন। ২১ নভেম্বর তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেজাউল করিম জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক (উপসচিব) থাকাকালে তার বিরুদ্ধে থানায় দায়ের হওয়াবিস্তারিত পড়ুন
‘সরকারের পুরোনো খেলা- ঘটনা ঘটাব আমরা, মামলা খাবে তোমরা’ : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন ঘনিয়ে এলেই বিরোধী শক্তিকে দমাতে সরকার গায়েবি মামলার কৌশল অবলম্বন করে। বিরোধী দলের নেতাকর্মীদের মামলা দিয়ে ব্যস্ত রেখে নিজেদের কাজ শেষ করে নেবে ক্ষমতাসীনরা।’ মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত বুধবার রাজধানীর প্রেস ক্লাবে ‘দেউলিয়াত্ব ঘোচাতে দুর্ভিক্ষের নাটক, দেশ কোন পথে’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের পুরোনো খেলা, ঘটনা ঘটাব আমরা, মামলা খাবে তোমরা।’ তিনি বলেন, ‘আবারবিস্তারিত পড়ুন
ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ওপর ‘হামলা’

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে কৃষ্ণপুরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িতে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি জানান, ‘নারায়ণগঞ্জ আড়াইহাজার কৃষ্ণপুরা আওয়ামী লীগের অফিসের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে।’ ‘ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালান’ বলে অভিযোগ করেন তিনি। আবুল কালামবিস্তারিত পড়ুন

