শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাকিব কীভাবে এটি অস্বীকার করল মাথায় আসছে না: বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলীর জন্মদিন উপলক্ষ্যে ডায়মন্ডের নাকফুল উপহার নিয়ে রীতিমতো একটা সিনেমা তৈরী হয়েছে সামাজিক মাধ্যমে।
প্রথমে বুবলী বললেন এটা শাকিব খানের দেওয়া উপহার, আর এরপরই এই বিষয় নিয়ে শাকিব খানের সাবেক ও বর্তমান স্ত্রীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের বাগযুদ্ধ শুরু হলো। আর এরপর তাতে আরও ঘি পড়ল শাকিব খানের বক্তব্যের পরে।

বুবলীকে উপহার দেওয়া নিয়ে শাকিব খান গণমাধ্যমে বলেন, বুবলী ডায়মন্ডের নাকফুল উপহার পেতেই পারেন। ১টা কেন, ১০টাও পেতে পারেন। তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরা আছেন। তবে সবাইকে আশ্বস্ত করে একটি কথা বলতে চাই— কোনো ধরনের ডায়মন্ডের নাকফুল আমি তাকে উপহার দিইনি। সত্যি কথা বলতে, তার সঙ্গে আমার কোনো ধরনের যোগাযোগই নেই। উপহার দেওয়া কিংবা উইশ করা—কোনোটাই আমার পক্ষ থেকে হয়নি। সন্তানের প্রয়োজনে সে আমাকে বা আমি তাকে লিখলেও তা শুধু শেহজাদকে কেন্দ্র করে যতটুকু দরকার, ততটুকুই হয়, এর বাইরে আর কোনো কিছুর প্রশ্নই আসে না।

বুবলীর ‘হীরার নাকফুল’ পাওয়া নিয়ে অপুর তাচ্ছিল্যের হাসি ভরা পোস্ট এবং পরবর্তীতে শাকিব খানের এই ধরণের অস্বীকার তাকে বেশ অস্বস্তিতে ফেলেছে।

অপুর পোস্টের জবাব অবশ্য পরবর্তী পোস্টে দিয়ে ফেলেছেন বুবলী। আর এবার শাকিবের কথার জবাবও দিয়েছেন তিনি

ডায়মন্ডের উপহার নিয়ে গণমাধ্যমকে বুবলী বলেন, শাকিব খানের সাক্ষাৎকারটি দেখে আমি অবাক হয়েছি। সাক্ষাৎকারে সে যেভাবে বিবৃতি দিয়েছে, এটি আমার জন্য অনেক অপমানজনক। কারণ, জন্মদিনের উপহার ধরে যে বক্তব্য সে দিয়েছে, এত শৈল্পিক একটা ব্যাপার নিয়ে সে কীভাবে এটি অস্বীকার করল, আমার মাথায় আসছে না।

তবে এই বিষয়টি নিয়ে তিনি তৃতীয়পক্ষ ইন্ধন যোগাচ্ছে বলে দাবি করেছেন।

তিনি বলেন, কয়েক দিন ধরে তৃতীয় পক্ষে স্ট্যাটাস, আজ শাকিবের বক্তব্য নিয়ে বিষয়টি গভীরভাবে ভাবলে বুঝতে পারবেন সেটা। শাকিব খানের এমন আচরণে সন্দেহ হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে, তৃতীয় পক্ষের একজনের ইন্ধন আছে এখানে। শাকিব খানের ওপর তার পক্ষ থেকে চাপও থাকতে পারে। এসব শাকিব খানের সঙ্গে তার পূর্বের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি কি না, এটাও ভাবার বিষয়।

একই রকম সংবাদ সমূহ

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা

দেশের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ ফিফা বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা
  • তাকে বিয়েতে রাজি করাতে আত্মহত্যার চেষ্টা করেছিল সালমান: দাবি সামিরার
  • সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি