রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেশকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না : আইজিপি

রাজশাহীতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে যদি আবার আগুন সন্ত্রাসের চেষ্টা করা হয়, তাহলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে। দেশকে আবার কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না। বুধবার দুপুরে রাজশাহীতে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী মহানগর পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের রাজশাহী মহানগর কমিটি শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে।বিস্তারিত পড়ুন

সরকার হটানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হতে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে এখন চক্রান্ত শুরু হয়েছে, ষড়যন্ত্রও চলছে সরকার হটানোর। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রস্তুত থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকলে এমন কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করবে। বুধবার বিকালে নোয়াখালীর কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন

গাইবান্ধা-৫ উপনির্বাচনের তদন্ত নিয়ে হঠকারী সিদ্ধান্ত নেব না: সিইসি

অনিয়মের কারণে বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি জানান, এ নির্বাচনের বিষয়ে দাখিল করা তদন্ত প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপরই এ উপনির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনের সব কেন্দ্র সিসি ক্যামেরা বসানো হয়। ঢাকার নির্বাচন ভবন থেকে সিসিবিস্তারিত পড়ুন

কলারোয়া পাইলট হাইস্কুল ও দমদম হাইস্কুল পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ও দমদম হাইস্কুল পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার। বুধবার সকালে জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে আসলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রব ও সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিব। এসময় তার সাথে ছিলেন সহকারী প্রোগ্রাম অফিসার সিরাজুল ইসলাম, সহকারী পরিদর্শক মেহেদী হাসান। পরে জেলা শিক্ষা অফিসার দমদম হাইস্কুল পরিদর্শন করেন। সেখানে ভোকেশনালবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই- খুদা ওএসডি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই- খুদাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তবে কি কারণে তাকে ওএসডি করা হয়েছে,তা জানা যায়নি। গত ২২ নভেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজের ই-মেইলে মেডিকেল কলেজের পরিচালক ডা. কুদরত-ই- খুদার ওএসডি সংক্রান্ত একটি পত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। বিষয়টি বুধবার সকালে মেডিকেল কলেজ সূত্রে প্রকাশ পেয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ আহমেদ বলেন, মেডিকেল কলেজের পরিচালক ডা. কুদরত-ই- খুদা স্যারকে তিনদিনেরবিস্তারিত পড়ুন

বেনাপোলে গৃহবধুকে বেধে দুধুর্ষ ডাকাতি! টাকা ও স্বর্ণালাংকার লুট

যশোরের বেনাপোলে গৃহবধুকে বেধে রেখে নগদ টাকা ও স্বর্ণালাংকার লুট করেছে একদল ডাকাত। ঘটনাটি ঘটেছে বেনাপোলের গয়ড়া গ্রামের উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন আশানুর রহমানের বাড়িতে। বুধবার (২৩ নভেম্বর)গভীর রাতে সীমানা প্রাচীরের গেট ও ঘরের তালা ভেঙ্গে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে গৃহবধুকে জিম্মি করে জমি বিক্রয়ের জন্য গচ্ছিত নগদ ১৬ লাখ টাকাসহ স্বর্ণালংকর নিয়ে গেছে বলে জানা যায়। ভূক্তভোগী গৃহবধু হালিমা (৩৮) জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ রুমের ভিতরবিস্তারিত পড়ুন

ঢাবির বঙ্গবন্ধু হল ছাত্রলীগের ধর্ম সম্পাদক হলেন সাতক্ষীরার ওয়াকিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের ধর্ম সম্পাদক মনোনীত হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার কাজী আব্দুল ওয়াকিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট হল শাখা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান (শান্ত) ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সুপারিশক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ২০৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে তাকে ধর্ম সম্পাদক পদে অনুমোদনবিস্তারিত পড়ুন

নড়াইলে ইউপির চেয়ারম্যানের মাদক সেবনের ভিডিও ভাইরাল!

নড়াইলের শালনগর ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান মো. লাবু মিয়ার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের পর থেকে ফেসবুকের বিভিন্ন আইডিতে ভিডিওটি দেখা যায়। তবে কে এটি প্রথম আপলোড করেছে তা জানা যায় নি। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যায়, সাদা পাঞ্জাবী পরা চেয়ারম্যান লাবু মাদক সেবন করছেন। তার সাথে রয়েছেনে আরো কয়েকজন। তবে তাদের মুখ দেখা যায়নি। এদিকে ভিডিওটি ছেড়ে তার ক্যাপশানে কেউ কেউ লিখেছেন, ‘যুবকদের মাদকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সেক্রেটারিকে পৌর বঙ্গবন্ধু পরিষদের শুভেচ্ছা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে সাধারণ সম্পাদক পদে মীর তানজির আহমেদ নির্বাচিত হওয়ায় প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার নেতৃবৃন্দ। গতকাল শহরের মুনজিতপুরস্থ মীর মহলে গিয়ে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, দক্ষিণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সেক্রেটারি মীর তানজিরের উদ্যোগে মিলন মেলা

গত-২২ নভেম্বর অনুষ্ঠিতব্য সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপনির্বাচনে সাতক্ষীরা জেলা ক্লাব ঐক্য পরিষদ মনোনীত সাধারণ সম্পাদক পদে মীর তানজির আহমেদ ও কোষাধ্যক্ষ পদে ইদ্রিস বাবু বিপুল ভোটে জয়লাভের আনন্দের রেশ টুকু ধরে রাখতেই ইতিহাস সৃষ্টিকারী সর্ববৃহৎ নির্বাচন পরবর্তী গেট টুগেদার ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) দিনভর শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার’র লেকভিউতে জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ’র আহবানে ও সার্বিক ব্যবস্থাপনায় এ গেট টুগেদারবিস্তারিত পড়ুন