শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে গৃহবধুকে বেধে দুধুর্ষ ডাকাতি! টাকা ও স্বর্ণালাংকার লুট

যশোরের বেনাপোলে গৃহবধুকে বেধে রেখে নগদ টাকা ও স্বর্ণালাংকার লুট করেছে একদল ডাকাত।

ঘটনাটি ঘটেছে বেনাপোলের গয়ড়া গ্রামের উত্তর পাড়া কমিউনিটি ক্লিনিক সংলগ্ন আশানুর রহমানের বাড়িতে।

বুধবার (২৩ নভেম্বর)গভীর রাতে সীমানা প্রাচীরের গেট ও ঘরের তালা ভেঙ্গে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে গৃহবধুকে জিম্মি করে জমি বিক্রয়ের জন্য গচ্ছিত নগদ ১৬ লাখ টাকাসহ স্বর্ণালংকর নিয়ে গেছে বলে জানা যায়।

ভূক্তভোগী গৃহবধু হালিমা (৩৮) জানান, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ রুমের ভিতর একদল ডাকাত সদস্যকে দেখতে পাই। তারা তাকে মুহুর্তের মধ্যে হাত-পাঁ ও চোঁখ বেধে ফেলে ঘরের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকর ও নগদ ১৬লাখ টাকা লুট করে নিয়ে চলে যায়।

তাৎক্ষনিক পরিবারের সদস্যরা জরুরী সহায়তা নাম্বার ৯৯৯ এ কল করে ডাকাতির বিষয় অবগত করে। সকালে বেনাপোল পোর্টথানা পুলিশের সদস্যরা ভূক্তভোগীর বসত বাড়ী পরিদর্শন করে।

বুধবার সকালে পরিদর্শনকালে বেনাপোল পোর্টথানার এসআই অমিত হাসান উপস্থিত সাংবাদিকদের জানান, ৯৯৯ এ কল মোতাবেক সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ডাকাতির সত্যতা মিলেছে। অভিযোগ পরবর্তী পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এদিকে, গভীর রাতে ডাকাতির ঘটনায় এলাকাবাসী ভীতসন্ত্রস্ত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলী রেজা রাজুবিস্তারিত পড়ুন

বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন,ভারতের ১৪০ কোটি জনসংখ্যা আর বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা
  • যশোর সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
  • ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কাজে লাগাতে হবে : প্রধানমন্ত্রী