বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই- খুদা ওএসডি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই- খুদাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তবে কি কারণে তাকে ওএসডি করা হয়েছে,তা জানা যায়নি।

গত ২২ নভেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজের ই-মেইলে মেডিকেল কলেজের পরিচালক ডা. কুদরত-ই- খুদার ওএসডি সংক্রান্ত একটি পত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। বিষয়টি বুধবার সকালে মেডিকেল কলেজ সূত্রে প্রকাশ পেয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার ডা. মারুফ আহমেদ বলেন, মেডিকেল কলেজের পরিচালক ডা. কুদরত-ই- খুদা স্যারকে তিনদিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিজি)তে যোগদানের একটি পত্র ই-মেইলে এসেছে বলে আমি শুনেছি। তবে কি কারণে তাকে ওএসডি করা হয়েছে সেটি জানি না।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অতিরিক্ত পরিচালক (এডি) ডা. অজয় কুমার সাহা বলেন, আমরা লোকমুখে শুনছি পরিচালক স্যারকে ওএসডি করে ডিজিতে যোগদান করতে বলা হয়েছে। কিন্তু এ সংক্রান্ত কোন চিঠি বা অফিসিয়ালি কিছুই পাইনি।

এবিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা. কুদরত ই খুদার ব্যহৃত নাম্বারে একাধিবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ৪ দিন নিখোঁজের পর গত ৪ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল কলেজের লিফটের নিজ থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর লাশ করা হয়। এঘটনায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল্লাহ বাদী হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা. কুদরত ই খুদাকে প্রধান আসামী একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল