বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ

কলারোয়ায বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের উদ্যোগে ডেঙ্গু নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।

বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার সহযোগিতায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে অভিযানটি পরিচালনা করা হয়।

বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরসহ পার্শ্ববর্তী এলাকায় কাব দল ও বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের ক্ষুদে সদস্যরা পরিত্যক্ত পাত্রে জমাকৃত পানি অপসারন, ড্রেন, নর্দমায় ময়লার স্তুপ পরিস্কার ও জীবাণুনাশক স্প্রে’র মাধ্যমে এডিস মশার বংশ বৃদ্ধি রোধে প্রাথমিক কার্যক্রম পরিচালনা শেষে সচতেনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সহ-সভাপতি এ্যাড. শেখ কামাল রেজা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, ক.পা.ই সভাপতি শহিদুল ইসলাম, ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুজিবর রহমান, উপজেলা কাব লিডার মাস্টার অনুপ কুমার ঘোষ ও শিক্ষকবৃন্দ।

অনুরূপভাবে একই দিন সকাল ১১টায় কলারোয়া শিশু ল্যাবরেটরি নিম্ন মধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কাউটস গ্রুপের সহ-সভাপতি এ্যাড. শেখ কামাল রেজা, ক.পা.ই. সভাপতি শহিদুল ইসলাম, ভ্যেনু প্রতিষ্ঠান প্রধান এমদাদুল হক, কপাই পাঠাগার সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার শেখ জুলফিকারুজ্জামান জিল্লুসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

সভাটি পরিচালনা করেন বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক মিজানুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম