বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না : আইজিপি

রাজশাহীতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে যদি আবার আগুন সন্ত্রাসের চেষ্টা করা হয়, তাহলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে। দেশকে আবার কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না।

বুধবার দুপুরে রাজশাহীতে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজশাহী মহানগর পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের রাজশাহী মহানগর কমিটি শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে পুলিশ প্রধান মাদক ও জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহবান জানান।

আইজিপি বলেন, জীবন বাজি রেখে বীর মুক্তিযোদ্ধারা এ দেশ এনে দিয়েছেন। এ দেশে আবার যদি কেউ আগুন সন্ত্রাসের চেষ্টা করে তাহলে পুলিশ এবং অন্যান্য বাহিনী সে অপপ্রয়াস রুখে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। দেশকে সন্ত্রাসের রাষ্ট্র হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, দেশে এখন জঙ্গি নিয়ন্ত্রণে এসেছে। তবে মাদকের ব্যাপারে স্বস্তি ফেরেনি। মাত্র ২-৩ শতাংশ মানুষ আইন মানে না। মাদকসহ অন্যান্য অপরাধে তারা জড়িত। এ মাদকের বিরুদ্ধে যত কঠিন হওয়া যায়, পুলিশ তার চেয়েও কঠিন হবে। মাদক কীভাবে দমন করতে হয় তা পুলিশের জানা আছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, এখন পুলিশের চাকরিপ্রার্থীদের ডোপ টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজিটিভ হলে তার পুলিশে চাকরি হচ্ছে না। পর্যায়ক্রমে সব চাকরির ক্ষেত্রেই ডোপ টেস্ট করা হবে। অনেক সময় পুলিশের কোনো কোনো সদস্যের ব্যাপারেও তথ্য আসে। সে রকম তথ্য আমাদের কাছে এলে আমরা তাকেও ছাড় দেব না।

সমাবেশ শেষে ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ওই দলটির কোনো নেতাকর্মীকে গ্রেফতার বা মামলা দেওয়া হচ্ছে না। বিভিন্ন স্থান থেকে ককটেল উদ্ধার হচ্ছে। এমনকি বিস্ফোরণের ঘটনাও ঘটছে। কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, শুধুমাত্র সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। পুলিশ একটি প্রশিক্ষিত বাহিনী। যথাযথ পেশাদারিত্ব বজায় রেখেই দায়িত্ব পালন করছে।

সম্প্রতি জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় তিনি বলেন, ইতোমধ্যেই এজাহারনামীয় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়েই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক ড. আবদুল খালেক, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, জেলা প্রশাসক আবদুল জলিল, রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেছা তালুকদার ও র্যা ব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।

সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক। তিনি সমাবেশে স্বাগত বক্তব্য দেন।

একই রকম সংবাদ সমূহ

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে, আশাবাদী প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং আগামীবিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

পর্যাপ্ত গ্যাসের অভাবে সিংহভাগ পোশাক কারখানা সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে,বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট কাটাতে ৫ কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে- প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন

  • এমপিও শিক্ষক-কর্মচারীদের কার কত বেতন বাড়ল, দেখুন একনজরে
  • সেপ্টেম্বরের প্রথম দিনে রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধি
  • বিএনপি সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছে : তথ্যমন্ত্রী
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৫ জনের, নতুন আক্রান্ত ১১১০
  • নতুন পে স্কেলের স্বস্তির আড়ালে বাড়বে মূল্যস্ফীতি
  • আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু, দেখতে গেলেন রাষ্ট্রপতি
  • নতুন বেতন কাঠামোয় পুরোনোদের বেতন কত বাড়বে
  • এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের