শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইয়াবা কারবারিদের পক্ষ নিয়ে বদির পোস্ট, সমালোচনার ঝড়

কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করা ১০১ মাদক কারবারির বিরুদ্ধে দুটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। ইয়াবা মামলায় প্রত্যেককে দেড় বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অস্ত্র আইনে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।

রায়ের আগ মুহূর্তে বুধবার সকালে ইয়াবা কারবারিদের পক্ষ নিয়ে ফেসবুকে লিখেছেন সাবেক আলোচিত এমপি আবদুর রহমান বদি। যেটি বিতর্কের জন্ম দেয়।

টেকনাফের স্থানীয় এক সাংবাদিক ইয়াবা কারবারিদের রায়ের বিষয়ে সাজা কী হতে পারে চানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন।

সেখানে মন্তব্যের ঘরে গিয়ে বদি একটি অশালীন শব্দ ব্যবহার করে লিখেছেন, টাকার জন্য সাংবাদিকরা মিথ্যা নিউজ করেছে। তিনি ১০১ ইয়াবা কারবারিকে নিরপরাধ বলেও দাবি করে বলেন, সাংবাদিকরা তাদের কিছু করতে পারবে না।

ইয়াবা কারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকার ১ নম্বরে রয়েছে আবদুর রহমান বদির নাম। তাই আত্মস্বীকৃত মাদক কারবারিদের পক্ষ নিয়ে তার মন্তব্য ঘিরে আবার তুমুল সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ফোন রিসিভ না করায় আবদুর রহমান বদির কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে রায় ঘোষণার পর ১০১ ইয়াবা কারবারি ছাড়াও টেকনাফের শত শত কারবারির ঘরে আনন্দ উল্লাস লক্ষ করা গেছে। এ রায়কে তারা বড় ধরনের জয় হিসেবে দেখছে।

বদির ভাই আত্মগোপনে থাকা আবদুস শুক্কুর এক ফেসবুক পোস্টে লিখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন।

অপর আলোচিত ইয়াবা ডন এনাম মেম্বার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মায়ের দোয়া কবুল করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইয়াবা কারবারি জানান, খুব শিগগির তারা গরু জবাই করে বড় মেজবান, নাচ-গান ও পার্টির আয়োজন করবেন। সেখানে সবাইকে দাওয়াত দেওয়া হবে। এমনকি মিয়ানমার ও রোহিঙ্গা ক্যাম্পের ইয়াবা কারবারিদের একটি গ্রুপও পাহাড়ে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করেছে বলে জানা গেছে।

আদালত সূত্রমতে, ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে সাড়ে ৩ লাখ ইয়াবা, ৩০টি দেশি বন্দুক ও ৭০ রাউন্ড গুলিসহ আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা কারবারি। টেকনাফ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) শরীফ ইবনে আলম মাদক ও অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা করেন। এরই মধ্যে অসুস্থ হয়ে এক আসামি মারা গেলে ১০১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। বুধবার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
সূত্র: যুগান্তর

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকেবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ

দেশের সব মোটরসাইকেলের সামনের অংশে নির্ধারিত মাপের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন ও প্রদর্শনেরবিস্তারিত পড়ুন

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টারবিস্তারিত পড়ুন

  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ
  • নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর