Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভালো ঘুমের জন্য যা প্রয়োজন

আমাদের দৈহিক ও মানসিক সুস্থতার জন্য ঘুম অপরিহার্য। পর্যাপ্ত ও আরামদায়ক ঘুম আমাদেরকে সক্রিয় ও সতেজ করে তোলে। সাধারণভাবে স্বাস্থ্যকর ঘুম বলতে প্রতি রাতে একটি নির্দিষ্ট সময় ঘুমকে বুঝানো হয়। একে অনেকে ঘুমের পরিমাণ হিসাবে ধরে নেয়। যদিও ঘুমের পরিমাণ অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। একটি ভালো ঘুমের জন্য এর পরিমাণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হলো গুণগত মান। নিয়মিত আরামদায়ক ও সামঞ্জস্যপূর্ণ ঘুম আমাদের সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজন। এ বিষয়ে বিস্তারিতবিস্তারিত পড়ুন
পদ্মা সেতু বাস্তবায়ন বাংলাদেশের অর্থনৈতিক ও কারিগরি সক্ষমতার প্রমাণ : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নিজস্ব অর্থে পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক ও কারিগরি সক্ষমতার প্রমাণ দিয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইউএনডিপির অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল কানি ভিগনারাজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি। শনিবার সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। স্পিকার বলেন, স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও সংস্থার সম্পর্কে বহুমাত্রিকতা যোগ হয়েছে।বিস্তারিত পড়ুন
হার্টে ব্লক কেন হয়, যা করতে পারেন

হার্টের সুরক্ষা সবচেয়ে জরুরি। ধমনীতে ব্লক নানা কারণে হয়ে থাকে। বুকের বাম পাশে এক ধরনের ব্যথা অনুভব হলে বুঝতে হবে হার্টে সমস্যা হয়েছে। হার্টের ধমনীতে ব্লক হওয়ার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. আবুল হাসান মুহম্মদ বাশার। ব্লক কী আমাদের সারা দেহে ছড়িয়ে আছে দুই ধরনের রক্তনালি- ধমনী ও শিরা। ধমনীর কাজ হল অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে দেয়া। ধমনীরবিস্তারিত পড়ুন
মহাকাশে ‘বিড়ালের শব্দ’ রেকর্ডের দাবি নাসার

গত ৮ আগস্ট আন্তর্জাতিক বিড়াল দিবস মার্কিন মহাকাশ সংস্থা নাসাও সাড়ম্বরেই পালন করেছে। বলতে গেছে বিশেষ একটা সম্পর্ক রয়েছে নাসা এবং বিড়ালের মধ্যে। আগেই মহাকাশে একটি নীহারিকার নামকরণ করা হয়েছে বিড়ালের সঙ্গে। সেই ক্যাটস আই নেবুলার একটি ভিডিও শেয়ার করেছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বিড়াল দিবসেই সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে একটি শব্দ শোনা গেছে। যা ‘বিড়ালের শব্দ’ বলে দাবি করা হয়েছে। মূলত নীহারিকা থেকে নির্গত তরঙ্গ কীভাবে শব্দে রূপান্তরিত হচ্ছে, তাইবিস্তারিত পড়ুন
থাইরয়েড হরমোনে মুখের যেসব সমস্যা হয়ে থাকে

থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন উৎপাদন হয় তাতে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনগুলোর একটি থাইরক্সিন স্বাভাবিক গঠন ও বৃদ্ধির জন্য প্রয়োজন। হাইপারথাইরয়ডিজমে ঘুমের সমস্যা, দ্রুত হৃদস্পন্দন হয়ে থাকে। যার কারণে রোগীর মনে দুশ্চিন্তা, বিরক্তিভাব ও অস্থিরতা বিরাজ করে থাকে। এর ফলে মুখের অভ্যন্তরে ঘা বা ক্ষত দেখা দিতে পারে। থাইরয়েড হরমোনের পরিমাণ বৃদ্ধি পেলে অর্থাৎ হাইপারথাইরয়ডিজমে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে এবং পালপিটেসন হতে পারে। এ বিষয়েবিস্তারিত পড়ুন
বৃষ্টি বাড়ার আভাস

আবহাওয়ার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আগামী ২৪ ঘণ্টা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। পাশাপাশি তিন বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। শনিবার (১৩ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন। আবহাওয়া পূর্বাভাস তুলে ধরে আবুল কালাম মল্লিক বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়বিস্তারিত পড়ুন
সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছর জেল

সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে ১০ বছরের জেল এবং ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে ঔষধ আইন, ২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস প্রতিরোধে
‘শিশুদের জন্য এই টিকা নিরাপদ, যুক্তরাষ্ট্রেও দেওয়া হচ্ছে’

করোনাভাইরাস প্রতিরোধে শিশুদের টিকাদান প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিশুদের এই টিকা বিশেষভাবে তৈরি করা হয়েছে। এটি খুবই নিরাপদ। যুক্তরাষ্ট্রে এই টিকা দেওয়া হচ্ছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর অনুমোদন দিয়েছে। যেসব টিকা এসেছে, সেগুলো দুই মাসের ব্যবধানে দিতে হবে। ২৫ আগস্ট থেকে পুরোদমে টিকাদান শুরু হবে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মন্ত্রণালয়কে ব্যাখ্যা তুলে ধরার নির্দেশ মন্ত্রিসভার

জ্বালানি তেলের দাম বাড়ানোর যৌক্তিকতা বা ব্যাখ্যা তুলে ধরতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। বৈঠকে জ্বালানি তেলের দাম নিয়ে কোনো আলোচনা হয়েছে কিবিস্তারিত পড়ুন
‘১২-১৮ বছর বয়সী ৯৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছে করোনা টিকা’

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টিকাদান কর্মসূচিতে ১২ থেকে ১৮ বছর বয়সী ৯৮ শতাংশ শিক্ষার্থী প্রথম ডোজ ও ৮৩ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। দীপু মনি জানান, শিক্ষা কার্যক্রম যেন বন্ধ বা ব্যাহত না হয় সে লক্ষ্যেই ৫-১১ বছর বয়সীদের টিকাদান করা হচ্ছে। আর কখনোই যাতে শিক্ষা কার্যক্রম কিংবা প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন

