Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শিশুদের মধ্যে প্রথম টিকা নিলো নীধি নন্দিনী

৫ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নীধি নন্দিনী। বৃহস্পতিবার (১১ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের উপস্থিতিতে প্রথম টিকা নেয় এই শিক্ষার্থী। এরপর একে একে অন্যান্য শিক্ষার্থীরা টিকা নিয়ে যায়। টিকা নেওয়া শিক্ষার্থীরা হলো- দ্বিতীয় শ্রেণির সৌম্য দ্বীপ দাস, চতুর্থ শ্রেণির মো. আবু সায়েম ফাহিম,বিস্তারিত পড়ুন
৭ সেপ্টেম্বর ঢাবির প্রথম বর্ষের ক্লাস শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে গত ৪ আগস্ট অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শেষে বর্তমানে বিভিন্ন অনুষদে ভর্তিচ্ছুদের বিষয় বরাদ্দ চলছে। বিষয় নির্বাচন শেষে আগামী মাসের ৭ তারিখ থেকে নিজেদের পাঠ কার্যক্রম শুরুবিস্তারিত পড়ুন
মোবাইলে কথা বলার সময় রাজধানীতে ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ইয়ামিন আহম্মদ (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তিনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) মিরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুরের দিকে কুড়িল বিশ্বরোড ও খিলক্ষেতের মধ্যবর্তী স্থানের রেল-লাইনে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে- ওই পুলিশ কনস্টেবল মোবাইলে কথা বলছিলেন। এ সময় একটি ট্রেন চলেবিস্তারিত পড়ুন
বাংলাদেশে গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার

বাংলাদেশে গরু পাচার মামলায় ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাশীল দল তৃণমূলের প্রভাবশালী নেতা এবং দলটির বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার বীরভূমের বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। যদিও সিবিআইয়ের তরফ থেকে এখনো সরকারিভাবে গ্রেফতারের বিষয়টি জানানো হয়নি। এদিন সকালের দিকে কলকাতা থেকে সিবিআই-এর একটি টিম বোলপুরে যায়। প্রথমে অনুব্রত মণ্ডলের বাড়ির চারদিকে ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। পরে বাড়ির মধ্যে ঢোকেনবিস্তারিত পড়ুন
নয়াপল্টনে বিএনপির সমাবেশ

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়াবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা জেলায় পুলিশের গুলিতে দলীয় কর্মী নুরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে ডাকা বিএনপির সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টায় সমাবেশ শুরু হয়। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুসবিস্তারিত পড়ুন
তিন দশক আগে ধর্ষণের শিকারে সন্তান জন্ম, সেই সন্তানের অনুপ্রেরণায় বিচার চেয়ে আদালতে মা!

তিন দশক আগে ধর্ষণের শিকার হয়েছিলেন এক ভারতীয় নারী। প্রতিবেশী দুই ভাই মিলে তাকে যৌন হেনস্তা করেছিল। এতোদিন পর তিনি সেই জঘন্য ঘটনার বিচার পাওয়ার আশা করছেন। আর সেই বিচার পাওয়ার লড়াইয়ে তাকে সহায়তা করেছে সেই সন্তান, যার জন্ম হয়েছে ওই ধর্ষণের ফলে। উত্তর প্রদেশের ওই নারীর বয়স যখন ১২, তখন তাকে দুই ব্যক্তি ধর্ষণ করে। ওই ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তানকে দত্তক দেওয়া হয়েছিল। সেই সন্তান ১৩ বছর পর আবারবিস্তারিত পড়ুন
দেশের ১১ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আর তিনটি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (১১ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন- যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ০২ নম্বরবিস্তারিত পড়ুন
হঠাৎ কলকাতা বিমানবন্দরে নামলো যুদ্ধবিমান

হঠাৎ করেই যুদ্ধবিমানের দেখা মিলল পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে। সারি সারি ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে একাধিক যুদ্ধবিমানকে। তাও আবার একটা, দুটো নয়, একসঙ্গে ৯টি যুদ্ধবিমানের দেখা মিললো। এর সবগুলোই কোরিয়ান যুদ্ধবিমান (টি৫০বি)। কালো-হলুদ রঙের বিমানের গায়ে লেখা ব্ল্যাক ঈগলস। তবে কি কোথাও কোনো যুদ্ধ বাধল? এই প্রশ্ন যখন উঁকি দিচ্ছে তখন বিমানবন্দরে কর্তব্যরত কর্মীদের অভয় দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ টুইট করে জানিয়েছে, জ্বালানি নিতে এবং পাইলটদের বিশ্রামের জন্যইবিস্তারিত পড়ুন
জিএম কাদেরের সঙ্গে সাক্কুর সাক্ষাত নিয়ে নানা গুঞ্জন!

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বুধবার (১০ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। তার এই সাক্ষাতকে কেন্দ্র করে সাবেক মেয়র সাক্কু জাতীয় পার্টিতে যোগদান করছেন বা শিগগিরই করবেন এমন খবর কুমিল্লা নগরীতে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। এ নিয়ে নানা আলোচনা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কু বুধবারবিস্তারিত পড়ুন
বিবিসি’র খবর
‘মোটা’ বলায় ইকোনমিস্ট পত্রিকার বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

পুরুষদের তুলনায় নারীদের ‘মোটা’ হওয়া নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে যুক্তরাজ্যের ইকোনমিস্ট পত্রিকা। এই নিবন্ধে অনুমতি ছাড়াই ইরাকের জনপ্রিয় অভিনেত্রী এনাস তালেবের ছবি ব্যবহার করা হয়। এতে বেজায় চটেছেন অভিনেত্রী। তার দাবি নিবন্ধে তার ছবি অপ্রাসঙ্গিকভাবে ব্যবহার করা হয়েছে। এতে তার গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। ফলে ৪২ বছর বয়সী এনাস তালেব ইকোনমিস্ট পত্রিকার বিরুদ্ধে মামলা করেছেন। ইরাকের এই জনপ্রিয় অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এজন্য যুক্তরাজ্যে আইনি পদক্ষেপ শুরু করেছেন। ইকোনমিস্ট পত্রিকাবিস্তারিত পড়ুন

