শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশে গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার

বাংলাদেশে গরু পাচার মামলায় ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাশীল দল তৃণমূলের প্রভাবশালী নেতা এবং দলটির বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার বীরভূমের বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। যদিও সিবিআইয়ের তরফ থেকে এখনো সরকারিভাবে গ্রেফতারের বিষয়টি জানানো হয়নি।

এদিন সকালের দিকে কলকাতা থেকে সিবিআই-এর একটি টিম বোলপুরে যায়। প্রথমে অনুব্রত মণ্ডলের বাড়ির চারদিকে ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। পরে বাড়ির মধ্যে ঢোকেন সিবিআই-এর তদন্তকারী কর্মকর্তাদের একটি দল। এ সময় অনুব্রতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বাইরে বের করে দেন সিবিআই। আদালতের নির্দেশনামা ও মেডিকেল রিপোর্ট নিয়েই ঢোকে সিবিআই। সবাইকে বাইরে বের করে ভেতর থেকে দরজার লক করে দেয় সিবিআই। শুরু হয় তল্লাশি অভিযান।

এর আগে অনুব্রত মণ্ডলকে ১০ বার তলব করে সিবিআই। কিন্তু প্রতিবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তার অসুস্থতা নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। শেষবার গত বুধবারই সিবিআইকে চিঠি দিয়ে অনুব্রত জানান তাকে চিকিৎসকরা ‘বেড রেস্ট’ এর পরামর্শ দিয়েছেন, তাই ১৪ দিন পর তিনি জানাবেন কবে সিবিআই-এর মুখোমুখি হবেন।

ফলে তদন্তে অসহযোগিতার অভিযোগেই রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো। এর আগে তার দেহরক্ষী সায়গল হুসেনকে গ্রেফতার করে সিবিআই। তাকে জেরা করেই অনুব্রতর সম্পর্কে একাধিক তথ্য উঠে আসে সিবিআই-এর হাতে।
জানা যায়, বাংলাদেশে গরু পাচারকারীদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ ছিল এই অনুব্রত। কার্যত সেই সময় থেকেই সিবিআই-এর রাডারে ছিলেন এই প্রভাবশালী তৃণমূল নেতা।

সূত্রে খবর, আপাতত অনুব্রতকে নিয়ে যাওয়া হচ্ছে বোলপুর সিবিআই এর ক্যাম্প অফিসে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
অন্য একটি সূত্র বলছে, তাকে স্থানীয় আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। এদিকে অনুব্রত গ্রেফতারের চরম অস্বস্তিতে তৃণমূল।

এর আগেও বিভিন্ন সময় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিভিন্ন কার্যকলাপকে ঘিরে তৈরি হয় বিতর্ক।

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

ভারতের বর্তমান যুব আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভকে ‘বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র’বিস্তারিত পড়ুন

মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আটকেরবিস্তারিত পড়ুন

দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যেবিস্তারিত পড়ুন

  • এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক
  • ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার