শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিএম কাদেরের সঙ্গে সাক্কুর সাক্ষাত নিয়ে নানা গুঞ্জন!

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বুধবার (১০ আগস্ট) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন। তার এই সাক্ষাতকে কেন্দ্র করে সাবেক মেয়র সাক্কু জাতীয় পার্টিতে যোগদান করছেন বা শিগগিরই করবেন এমন খবর কুমিল্লা নগরীতে টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। এ নিয়ে নানা আলোচনা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কু বুধবার দুপুরে জাপা চেয়ারম্যান জিএম কাদের এমপির আমন্ত্রণে ঢাকায় তার রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাত করেন। এসময় জাপা মহাসচিব মজিবুল হক চুন্নুও উপস্থিত ছিলেন।

এবিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, আমার জাতীয় পার্টিতে যোগদানের প্রশ্নই উঠে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি গেল কুমিল্লা সিটি নির্বাচনের কারচুপি প্রসঙ্গে জানার জন্য আমাকে বেশ কয়েকবার ফোন করে দেখা করতে বলেন। কারণ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ কুসিক নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে যে জালিয়াতি হয়েছে তা তার (জাপা চেয়ারম্যান) কাছে জানতে চায়।

তিনি আরও বলেন, এই কারণে জাপার চেয়ারম্যানের আমন্ত্রণে আমি আজ (বুধবার) দুপুরে তার অফিসে দেখা করি। কুসিক নির্বাচনে কিভাবে কারচুপি হয়েছে, ফলাফলে জালিয়াতি হয়েছে আমি তা বিস্তারিত বলেছি। জাপা চেয়ারম্যানের সাথে কুসিক নির্বাচন ছাড়া আর অন্য কোন বিষয়ে আমার কথা হয়নি।

এসময় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু জাতীয় পার্টিতে যোগদান নিয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে মনিরুল হক সাক্কু ৩৪৩ ভোটে পরাজিত হন।

একই রকম সংবাদ সমূহ

সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগের ভোট ব্যাংক’- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই ধারণাবিস্তারিত পড়ুন

আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী

রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ারবিস্তারিত পড়ুন

পররাষ্ট্রনীতিতে দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেওয়া হচ্ছে: হুমায়ুন কবির

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস
  • স্থায়ী কমিটির সভাপতি নিয়ে বিরোধ : বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত
  • দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না: হুমায়ুন কবির
  • দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান
  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার
  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী