শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিবিসি’র খবর

‘মোটা’ বলায় ইকোনমিস্ট পত্রিকার বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

পুরুষদের তুলনায় নারীদের ‘মোটা’ হওয়া নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করে যুক্তরাজ্যের ইকোনমিস্ট পত্রিকা। এই নিবন্ধে অনুমতি ছাড়াই ইরাকের জনপ্রিয় অভিনেত্রী এনাস তালেবের ছবি ব্যবহার করা হয়। এতে বেজায় চটেছেন অভিনেত্রী। তার দাবি নিবন্ধে তার ছবি অপ্রাসঙ্গিকভাবে ব্যবহার করা হয়েছে। এতে তার গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে।

ফলে ৪২ বছর বয়সী এনাস তালেব ইকোনমিস্ট পত্রিকার বিরুদ্ধে মামলা করেছেন। ইরাকের এই জনপ্রিয় অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এজন্য যুক্তরাজ্যে আইনি পদক্ষেপ শুরু করেছেন।

ইকোনমিস্ট পত্রিকা ইরাকের ব্যাবিলন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে নয় মাস আগে তোলা তালেবের ছবি ব্যবহার করেছিল। ‘কেন আরব বিশ্বে নারীরা পুরুষের চেয়ে মোটা হয়’- এই শিরোনামের নিবন্ধটি জুলাইয়ের শেষের দিকে প্রকাশিত হয়েছিল। এতে বলা হয়, পুরুষদের তুলনায় আরব নারীদের বেশি ওজন হওয়ার অন্যতম কারণ হচ্ছে, দারিদ্র্য এবং সামাজিক বিধিনিষেধের কারণে তাদের অনেকেই ঘরবন্দি থাকে।
নিবন্ধে বলা হয়েছে, আরেকটি সম্ভাব্য কারণ হচ্ছে কিছু পুরুষের কাছে মোটাসোটা গড়নের নারীরা আকর্ষণীয়। এতে বলা হয়, ‘ইরাকিরা প্রায়শই সৌন্দর্যের আদর্শ হিসেবে মোটাসোটা এনাস তালেবকে (ছবিতে) উল্লেখ করে। ’

এনাস তালেব নিবন্ধটিকে ‘সাধারণভাবে আরব নারী এবং বিশেষ করে ইরাকি নারীদের জন্য অবমাননাকর’ হিসেবে চিহ্নিত করেছেন। তিনি প্রশ্ন করেছেন, ‘কেন পত্রিকাটি ইউরোপ বা যুক্তরাষ্ট্রের বদলে আরব বিশ্বের মোটা নারীদের প্রতি আগ্রহ দেখাল।’ তিনি বলেন, তিনি সুস্থ এবং নিজের চেহারা নিয়ে খুশি। ‘আমার কাছে এটাই গুরুত্বপূর্ণ’। সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত,বিস্তারিত পড়ুন

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানাতেবিস্তারিত পড়ুন

নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষেবিস্তারিত পড়ুন

  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন