সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইমরান খানের বাড়ির সামনে পুলিশি পাহারা, ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ পাকিস্তানের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতার করা হয়েছে।এর পর থেকে ইমরান খানের বাড়ির সামনেও পুলিশি পাহারা বাড়ানো হয়েছে। খবর দ্য ডনের। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে যে, মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ঠিক বাইরে শাহবাজ গিলকে তার গাড়ি থেকে ‘টেনেহিঁচড়ে’ আনা হয় এবং হেফাজতে নেওয়ার আগে নির্যাতন করা হয়েছিল। তার বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ইমরানবিস্তারিত পড়ুন

রাজধানীতে সরকারি গাড়ির তেল চুরি, গ্রেফতার ৫

রাজধানীর আগারগাঁও থেকে সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির জ্বালানি তেল চুরি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোরাই তেল জব্দ করা হয়। বুধবার (১০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক। তিনি বলেন, রাজধানীর আগারগাঁওয়ে অভিযান চালিয়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির জ্বালানি তেল চুরি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোরাই তেল জব্দ করা হয়।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল, উপকূলে হতে পারে জলোচ্ছ্বাস

স্থল নিম্নচাপটি ইতোমধ্যে ভারতীয় ভূখণ্ডে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে উপকূলীয় ১৫ জেলায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ২ থেকে ৪ ফুটের বেশি জলোচ্ছ্বাস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার (১০ আগস্ট) সকালে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া বিভাগ। দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ মো. ওমর ফারুকবিস্তারিত পড়ুন

বিমানবন্দর সড়কে তিন লেন বন্ধ: যাত্রীদের সময় নিয়ে যাত্রার অনুরোধ ট্রাফিক বিভাগের

রাজধানীর বিমানবন্দর এলাকায় চলমান বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য বর্তমানে তিন লেনে গাড়ি চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গমনকারী যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে যাত্রা শুরুর অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ। বুধবার (১০ আগস্ট) দুপুরে ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, রাজধানীর বিমানবন্দর এলাকায় চলমান বিআরটি প্রকল্পের কাজের জন্যবিস্তারিত পড়ুন

সুস্থ থাকতে ডাবের পানি

গরমের স্বস্তি কেবল বরফ ঠান্ডা এক গ্লাস পানি। এ পানির স্বাদ বাড়াতে তাই নানা উপাদান যুক্ত করা হয় তারতম্য বুঝে। কাঠ ফাটা রোদ থেকে রেহাই পেতে কিংবা তৃষ্ণা মিটাতে লেবু পানি কিংবা বাজারজাত প্যাকেটের গুঁড়া মিশ্রণ পানির স্বাদ বাড়িয়ে তুলে কয়েক গুণ। তবে এসব পানীয় আপনার তাৎক্ষণিক তৃষ্ণা মেটাতে পারলেও শরীরের প্রয়োজনীয় পানির অভাব কোনোভাবেই পূরণ করতে পারে না। ফলে ডিহাইড্রেড, ঠোঁট শুকিয়ে আসা, চোখে ঝাপসা দেখা, মাথাব্যথার মতো নানা সমস্যাবিস্তারিত পড়ুন

দাঁত শিরশির করলে যা করবেন

দাঁতের নানা সমস্যার মধ্যে শিরশির ভাব অন্যতম। বিভিন্ন কারণে দাঁতের অতিসংবেদশীলতা সৃষ্টি হতে পারে। দাঁতের সাদা অংশ যা এনামেল নামে পরিচিত তা যদি ক্ষয় হয়ে যায় তখন দাঁতের ডেন্টিন বের হয়ে যায়। ডেন্টিন বের হয়ে গেলে দাঁত ধীরে ধীরে অতিসংবেদনশীল হয়ে ওঠে। তখন খাবার গ্রহণ করার সময় দাঁত শিরশির করতে পারে। দাঁত শিরশির করার কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. ফারুক হোসেন। জোরে জোরেবিস্তারিত পড়ুন

তেলের দামে বেনাপোলে পণ্য পরিবহনে অচলাবস্থা

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বেনাপোল বন্দরে ট্রাক ভাড়া অস্বাভাবিক হারে বেড়েছে। পাশাপাশি ট্রাক ও কাভার্ডভ্যানের সংকটও দেখা দিয়েছে। হঠাৎ পণ্য পরিবহনের ভাড়া বৃদ্ধির কারণে ভারত থেকে আমদানিকৃত পণ্য দেশের বিভিন্ন স্থানে পাঠাতে গিয়ে আমদানিকারক, পরিবহন এজেন্ট ও সিঅ্যান্ডএফ এজেন্টদের হিমশিম খেতে হচ্ছে। এত বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য পরিবহনের ক্ষেত্রে এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন আমদানিকারকরা জানান, তেলের মূল্য বৃদ্ধির কারণে ট্রাক মালিকরা ভাড়া বাড়িয়ে দিয়েছেন। এতে ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। আগেবিস্তারিত পড়ুন

প্রথমবারের মতো ৫৩ কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন

২০১৯ সালে কর্মী নেওয়া বন্ধের পর প্রথমবারের মতো ৫৩ কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন। মঙ্গলবার (৯ আগস্ট) দেশটির স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) তাদের স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়র। সোমবার (৮ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ কে ৭০ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন এ ৫৩ কর্মী। স্থানীয় সময় ভোর সাড়ে ৫ টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর পৌছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষেবিস্তারিত পড়ুন

পৌরসভার রেকর্ডে রবীন্দ্রনাথ কবি নন, জমিদার!

সাহিত্যিক, কবি, লেখক কোনটাই নয়; বরং পৌরসভার রেকর্ড বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কলকাতা শহরের একজন জমিদার। সোমবার ২২ শ্রাবণ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। এ দিন বিশ্বকবির এক অমূল্য রত্ন সামনে এসেছে। কলকাতা কর্পোরেশনের রেকর্ড রুম থেকে উদ্ধার হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সম্পর্কিত একটি খাতা। রেকর্ড রুমের পুরনো দস্তাবেজ ঘাঁটতে ঘাঁটতে সেই খাতা স্থানীয় একটি গণমাধ্যমের হাতে এসেছে। জি২৪ নিউজের খবরে বলা হয়েছে, সমগ্র বিশ্বে যিনি বরেণ্য, পরিচয় বিশ্বকবি।বিস্তারিত পড়ুন

এক আংটিতে ২৪ হাজার ৬৭৯ হীরা, বিশ্ব রেকর্ড

বিশ্বের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা তৈরি নানা রেকর্ড নিয়মিত স্থান পেয়ে আসছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। এবার এক অবিশ্বাস্য রেকর্ড তৈরি করেছে ভারতের কেরালাভিত্তিক এসডব্লিউএ ডায়মন্ডস। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে সংস্থাটি জানিয়েছে, কীভাবে তারা ‌‌‌‌’এক রিংয়ে সবচেয়ে বেশি হীরা সেট’ করেছেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। গত ৫ মে কেরালার কারাথোডের সংস্থাটি এই রেকর্ডটি অর্জন করে। মাশরুম-থিমযুক্ত এই আংটির নাম ‘অমি’। এটি তৈরিতে ২৪ হাজার ৬৭৯টি প্রাকৃতিক হীরা ব্যবহার করাবিস্তারিত পড়ুন