Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আকাশে ভেসে বেড়াবে বিলাসবহুল হোটেল? (ভিডিও)

এবার আকাশে ভেসে বেড়াবে বিলাসবহুল হোটেল। কিছুটা অবাক শোনালেও ‘স্কাই ক্রুজ’ নামে এমন একটি বিমানের নকশা করা হয়েছে, যা মূলত বিশাল আকারের একটি ভাসমান হোটেল। বিলাসবহুল এই হোটেলের ধারণক্ষমতাও অনেক। এতে পাঁচ হাজারেরও বেশি যাত্রী বহন করা যাবে। পরমাণু শক্তিচালিত দ্বৈতাকার এই বিমানটি একবার আকাশে উড়ার পর কয়েক মাস ধরে ভেসে থাকতে পারবে। ভাসমান এই হোটেলে একসঙ্গে পাঁচ হাজার অতিথি থাকতে পারবে। নতুন যাত্রীদের আনা-নেওয়ার জন্য ভাসমান হোটেলটিতে যুদ্ধজাহাজের মতো ডকবিস্তারিত পড়ুন
মরা মশায় চোর শনাক্ত

জামা কাপড় নয়, অপরাধীর ফেলে যাওয়া বস্তু বা হাতের ছাপও নয়! অপরাধীকে শনাক্ত করতে সাহায্য করেছে একটি মরা মশা! অবাক লাগলেও এমনটাই ঘটেছে চীনে। মরা মশার সূত্র ধরেই অপরাধীকে খুঁজে বের করেছে দেশটির পুলিশ। চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ফুজিয়ান প্রদেশের ফুঝো শহরে এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে। এখানে তদন্তকারীরা একটি মশার রক্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে তাকে অবশেষে গ্রেফতার করেছে। চুরির ঘটনা আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্টে ঘটেছিল।বিস্তারিত পড়ুন
৩৯ বার ব্যর্থ, ৪০তম চেষ্টায় গুগলে চাকরি!

‘পারিব না এ কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার’। বিখ্যাত এই বাণীকে সত্যি প্রমাণিত করলেন আমেরিকান এক যুবক। ৩৯ বার ব্যর্থ হওয়ার পর ৪০তম প্রচেষ্টায় টেক জায়েন্ট সংস্থা গুগলে চাকরি পেলেন তিনি। সম্প্রতি নিজেই তার ব্যর্থতা ও শেষের সাফল্যের কাহিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। ভাইরাল হয়েছে সেই পোস্ট। অনুপ্রেরণা জাগানো কাহিনি জেনে সকলেই প্রশংসায় ভাসাচ্ছেন সেই যুবককে। সানফ্রান্সিসকোর বাসিন্দা ওই যুবকের নাম টেলর কোহেন। বর্তমানে তিনি ডুরড্যাশবিস্তারিত পড়ুন
৪২ ফুট লম্বা নখ রেখে বিশ্বরেকর্ড, পেছনের গল্পটা মর্মস্পর্শী

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা ডায়ানা আর্মস্ট্রং, গত ২৫ বছর ধরে তিনি নিজের হাতের নখ লম্বা রেখে আসছেন। ২০২২ সালের ১৩ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, তার দুই হাতের নখের সম্মিলিত দৈর্ঘ্য ৪২ ফুট ১০.৪ ইঞ্চি, যা একটা স্ট্যান্ডার্ড স্কুলবাসের চেয়েও লম্বা! হাতের এই লম্বা নখ রেখে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। ডায়ানার ২ হাতের সবগুলো নখের নধ্যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নখই সবচেয়ে বড়। এটির দৈর্ঘ্য ৪ ফুট ৬.৭ ইঞ্চি। অন্যদিকে, তার হাতের সবচেয়েবিস্তারিত পড়ুন
জেলে বসে ‘টাকা মাটি মাটি টাকা’ পড়তে চাইছেন বহিষ্কৃত মন্ত্রী পার্থ

‘টাকা মাটি, মাটি টাকা’, অর্থাৎ অর্থই আসল সম্পদ নয় বোঝাতেই এমন কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ। এখন সেই রামকৃষ্ণের বাণী পড়ে সময় কাটাতে চাইছেন অর্থ উদ্ধার কাণ্ডে অনর্থে জড়িয়ে পড়া পার্থ চট্টোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী ও শিল্পমন্ত্রী ছিলেন। ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারাবন্দী পার্থর জেলে খাওয়া-ঘুম-খাওয়া ছাড়া বিশেষ কাজ নেই। মাঝে মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্মকর্তারা জেরা করতে এলে একঘেয়ে প্রশ্নের উত্তর দিচ্ছেন কখনো দিচ্ছেন না। বাকি সময়টা ‘আধ্যাত্মচেতনা’ বাড়াতেবিস্তারিত পড়ুন
করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যু বেড়েছে

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২০০-র বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৫ লাখের নিচে। মঙ্গলবার (৯ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারাবিস্তারিত পড়ুন
ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের হানা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। জানা গেছে, গোপন নথিপত্রের সন্ধানে এ তল্লাশি চালানো হয়। খবর বিবিসি ও আল-জাজিরার। ডোনাল্ড ট্রাম্প নিজেই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। গতকাল সোমবার এফবিআইয়ের গোয়েন্দারা পাম বিচে ট্রাম্পের বিলাসবহুল ‘মার-আ-লাগো’ রিসোর্টে হানা দেন। এর আগে, গত ফেব্রুয়ারিতে মার্কিন বিচার বিভাগের প্রতি ট্রাম্পের বাড়ি ও কার্যালয়ে তল্লাশির অনুরোধ জানানো হয় দেশটির ন্যাশনাল আর্কাইভের পক্ষ থেকে। এ কারণেবিস্তারিত পড়ুন
গাজায় হামলা বন্ধে ব্যবস্থা নিন, বিশ্ববাসীকে আহ্বান বাংলাদেশের

ফিলিস্তিনের গাজা এবং আল আকসা মসজিদে নারী-শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর সহিংস হামলায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়। এতে বলা হয়, এই সহিংস প্রাণঘাতী আক্রমণের ঘটনা সারাবিশ্বকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। ইসরায়েলি দখলদারদের কবলে থাকা অঞ্চলে এ ধরনের নৃশংস হামলা বন্ধে দীর্ঘস্থায়ী ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র লাভেরবিস্তারিত পড়ুন
মা-মেয়ে পাইলট, একই সাথে বিমান ওড়ালেন

মায়ের সাথে একই বিমানে চালকের আসনে বসবেন মেয়ে কিংবা মা-মেয়ে এক সাথে করবেন ফ্লাইট পরিচালনা। সেই স্বপ্নই বাস্তবে ধরা দিয়েছে ক্যাপ্টেন হলি পেটিটি এবং কেলি পেটিটি। ক্যাপ্টেন হলি তার মেয়ে কেলিকে পরিচয় করিয়ে দিচ্ছেন বিমানের যাত্রীদের সঙ্গে। ভিডিওতে দেখা যাচ্ছে, মা মেয়ে তাঁদের একটা ছবি ধরে দাঁড়িয়ে আছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘আপনারাই সাউথওয়েস্টের প্রথম মা মেয়ের পাইলট জুড়ি।’ ক্যাপ্টেন হলি ভিডিওতে বিমান যাত্রীদের উদ্দেশে বলছেন, ‘আজ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন।বিস্তারিত পড়ুন
মাসে একটি পিজ্জা, বিয়েতে অভিনব চুক্তি

২১ জুন বিয়ে করেছেন শান্তি প্রসাদ ও মিন্টু রাজ। ভারতের আসামের এই নবদম্পতির বিয়ের চুক্তিপত্র এরইমধ্যে ভাইরাল। বর-কনে উভয়েই সব শর্ত মেনে স্বাক্ষর করেছেন সেই চুক্তিপত্রে। শান্তি পিজ্জা খেতে ভালোবাসেন। তাই স্বামী মিন্টুকে প্রতিমাসে একটি পিজ্জা কিনে দিতে হবে। চুক্তিপত্রে আরও আছে স্ত্রীকে ১৫ দিনে একবার শপিংয়ে নিয়ে যেতে হবে মিন্টুকে। ঘরে তৈরি খাবারকে প্রাধান্য দিতে হবে। মধ্যরাতে পার্টিতে যেতে পারবেন বর, তবে অবশ্যই স্ত্রী শান্তিকে নিতে হবে। শুধু তাই নয়,বিস্তারিত পড়ুন

