বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাজায় হামলা বন্ধে ব্যবস্থা নিন, বিশ্ববাসীকে আহ্বান বাংলাদেশের

ফিলিস্তিনের গাজা এবং আল আকসা মসজিদে নারী-শিশুসহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর সহিংস হামলায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ ও নিন্দা জানিয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

এতে বলা হয়, এই সহিংস প্রাণঘাতী আক্রমণের ঘটনা সারাবিশ্বকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। ইসরায়েলি দখলদারদের কবলে থাকা অঞ্চলে এ ধরনের নৃশংস হামলা বন্ধে দীর্ঘস্থায়ী ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র লাভের অনস্বীকার্য অধিকারকে বাংলাদেশ দৃঢ়ভাবে সমর্থন করে। একই সঙ্গে ‌‘দ্বি-রাষ্ট্র সমাধান’র ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ তার অবস্থান পুনর্ব্যক্ত করছে।
উল্লেখ্য, গত চারদিন ধরে গাজায় উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছেন ৪৩ জন ফিলিস্তিনি। এর মধ্যে ১৫ শিশু ও চারজন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিন শতাধিক ফিলিস্তিনি।

একই রকম সংবাদ সমূহ

বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদেরবিস্তারিত পড়ুন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং শিক্ষাসহ বিভিন্নবিস্তারিত পড়ুন

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমেরবিস্তারিত পড়ুন

  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা
  • নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার
  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ