Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রথম ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা

পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৩১৬টি গাড়ি চলাচল করেছে। এ থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। সোমবার (২৭ জুন) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন। তিনি জানান, প্রথম ২৪ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত দিয়ে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি পার হয়। এ থেকে টোল আদায় হয় ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। অন্যদিকে জাজিরা প্রান্তবিস্তারিত পড়ুন
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে মাদক বিরোধী সচেতনতামূলক সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় “একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্তই যতেষ্ঠ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা আয়োজিত অনুষ্ঠানে মাদকের কুফল নিয়ে আলোচনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর তাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল, শিক্ষার্থী মোহিত লাল বিশ্বাস, সুরাইয়া খাতুন, মেহরাব তানহা, খান নাজিবুদ্দীন, মাকসুদ জামিল শীতল, রিফাত হাসান প্রমুখ।বিস্তারিত পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন: কলারোয়ায় থানা পুলিশের বর্ণাঢ্য র্যালী

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালী করেছে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ। ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’- শীক স্লোগানে শনিবার (২৫ জুন) কলারোয়া থানা চত্বর থেকে শুরু করে র্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা। এসময় ওসি বলেন, ‘পদ্মা সেতু আমাদের সক্ষমতার প্রতীক, আমাদের গর্বের প্রতীক। মাথা না নোয়ানোর প্রতিচ্ছবি।’ র্যালিত পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
পদ্মা সেতুর উদ্বোধন: সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা

পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সাতক্ষীরার কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পদ্মা উৎসব। সাতক্ষীরায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ থেকে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। পরে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাতক্ষীরারবিস্তারিত পড়ুন
উদ্বোধনের সাথে মিলিয়ে সাতক্ষীরায় সুশীলনের ‘উপকূলবাসীর পদ্মা উৎসব’

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের সাথে মিলিয়ে সাতক্ষীরায় সুশীলনের ‘উপকূলবাসীর পদ্মা উৎসব’ কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। সুশীলন মিলনায়তনে শ্যামনগর কালিগঞ্জের শত শত নারী পুরুষ উপকূলবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুশীলনের অতিরিক্ত পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, সুকুমার দাশ বাচ্চুসহ স্থানীয় ব্যক্তিবর্গ। শুরুতে পদ্মা উপকূল উৎসবের উদ্বোধনী কেক কাটা হয়। এরপর কালিগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি। র্যালি ও আলোচনা সভাবিস্তারিত পড়ুন
‘আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাবা-মা, ভাই হারিয়ে পেয়েছি আপনাদের। আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ ও ভাইয়ের স্নেহ। আপনাদের পাশেই আমি আছি, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত,বিস্তারিত পড়ুন
ভারতের কলকাতার ৮ স্থানে বাংলাদেশের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গুরুত্বপূর্ণ আটটি পয়েন্ট থেকে দেখানো হলো পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান। কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের বিশেষ অনুরোধে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও কলকাতা পৌরসভা এই বিশেষ উদ্যোগ নিয়েছে। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন কলকাতার বাংলাদেশের উপদূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রঞ্জন সেন। তিনি বলেন, বাংলাদেশের পাশাপাশি কলকাতার মানুষকেও এই ঐতিহাসিক মূহৃর্তের সাক্ষী করতে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের অনুরোধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারের দায়িত্ব নেন।বিস্তারিত পড়ুন
‘খালেদা জিয়াকে বলি, আসুন দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা জানেন, এই পদ্মা সেতু নির্মাণের জন্য ২০০১ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। খালেদা জিয়া এসে তা বন্ধ করে দিয়েছিল। আমরা ২০০৯ সালে সরকারে এসে আবার পদ্মা সেতু নির্মাণ শুরু করি। তখন তার কি বলেছিল? বলেছিল, আওয়ামী লীগ কোনোদিন নাকি পদ্মা সেতু করতে পারবে না। খালেদা জিয়াকে বলি, আসুন দেখে যান পদ্মা সেতু নির্মাণ হয়েছে কিনা। শনিবার দুপুর ১টার পর শিবচরের কাঁঠালবাড়ি জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন
হাঁটাচলা নিষেধ হলেও পদ্মা সেতুতে জনস্রোত

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা সেতুতে জনতার ঢল। হাঁটাচলা নিষেধ হলেও পদ্মা সেতু উদ্বোধনের পরপরই পদ্মা সেতুতে উঠে পড়ে লাখো মানুষ। শনিবার (২৫ জুন) দুপুরে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরপরই সেতুতে উঠে যায় উৎসুক জনতা। এ সময় অনেককে হেঁটে পদ্মা সেতু পার হতে দেখা যায়। কেউবা আবার সেতুর ওপর দাঁড়িয়ে তুলছেন সেলফি। এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) রাতে পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু বিধিনিষেধবিস্তারিত পড়ুন
পদ্মা সেতুতে নিজেই টোল দিলেন প্রধানমন্ত্রী

নিজে স্বয়ং টোল পরিশোধ করে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু পার হতে বঙ্গবন্ধুকন্যাকে গুনতে হয়েছে ৭৫০ টাকা। শনিবার (২৫ জুন) ১১টা ৪৮ মিনিটে টোল পরিশোধ করেন প্রধানমন্ত্রী। এ সময় নিজের গাড়ি বহরের সবকটির টোলও পরিশোধ করেন প্রধানমন্ত্রী। মোট তিনি ১৬ হাজার ৪০০ টাকা দেন। সেই সঙ্গে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের সঙ্গে সঙ্গে খুলল আয়ের খাতা। এরপর মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আওয়ামী লীগের জনসভার যোগ দেনবিস্তারিত পড়ুন

