সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

টেকনিক্যাল স্ট্র্যাটেজিক পার্টনার হুয়াওয়েকে অ্যাওয়ার্ড দিলো বিকাশ

সম্প্রতি, দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের কাছ থেকে সম্মানজনক ‘পার্টনার রিকগনিশন অ্যাওয়ার্ড’ পেয়েছে হুয়াওয়ে। ‘টেকনিক্যাল স্ট্র্যাটেজিক পার্টনার’ হিসেবে বিকাশের প্রবৃদ্ধিতে ধারাবাহিক সহায়তার জন্য দেশের শীর্ষস্থানীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে এ পুরস্কার প্রদান করা হয়। হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড থেকে প্রতিষ্ঠানটির চিফ টেকনিক্যাল অফিসার কেভিন শ্যু সম্প্রতি এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর। দীর্ঘ সময়ের সাস্টেইনেবলবিস্তারিত পড়ুন

পাতাল রেল নির্মাণে জাপানের সঙ্গে ১১ হাজার ৪০০ কোটি টাকার ঋণচুক্তি

রাজধানীবাসীকে যানজট থেকে বাঁচাতে দ্রুত এগিয়ে চলছে দেশের প্রথম মেট্রোরেল নির্মাণ প্রকল্পের কাজ। মেট্রোরেল লাইন-৫ প্রকল্পের আওতায় ১৩ দশমিক ৫০ কিলোমিটার পাতাল মেট্রোরেল এবং ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়াল মেট্রোরেল নির্মাণ করা হবে। এ প্রকল্পের মোট ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে এবার জাপানের সঙ্গে ১১ হাজার ৪০০ কোটি টাকার ঋণচুক্তি সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন বাংলাদেশে নিযুক্ত জাপানেরবিস্তারিত পড়ুন

কোন পদ্ধতিতে নির্বাচন সেটা ইসির সিদ্ধান্ত : সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিপক্ষেই বেশি কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিই, কিছুদিন পর থেকেই ইভিএম নিয়ে কথাবার্তা পত্রপত্রিকায় চাউর হয়েছিল। এর বিপক্ষেই বেশি কথাবার্তা হয়েছে। শুরু থেকে ইভিএম সম্পর্কে তেমন ধারণা ছিল না। ব্যক্তিগত ধারণাও ছিল না। এরই মধ্যে ইভিএম নিয়ে অনেক কাজ করেছি। এখন মোটামুটি ধারণা আছে।’ মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১০টিবিস্তারিত পড়ুন

আমরা ইভিএমের পক্ষে এবং এটি জোরালো ও স্পষ্ট : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাখঢাক করার কিছু নেই। উল্লেখযোগ্য হারে দ্বাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বাড়াতে হবে। আমরা ইভিএমের পক্ষে এবং এটি জোরালো ও স্পষ্ট। মঙ্গলবার (২৮ জুন) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত বৈঠকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মনে করে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য ইসির গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও সক্ষমতা গুরুত্বপূর্ণ। এছাড়া ইসিরবিস্তারিত পড়ুন

৫-১২ বছরের শিশুদের করোনা প্রতিরোধে টিকা পেতে সুরক্ষা অ্যাপে নিবন্ধন

দেশে করোনাভাইরাস প্রতিরোধে ৫-১২ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। শিশুদের টিকা পেতে অভিভাবকদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৮ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা জানান। ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজমের (ইপনা) পরিচালিত ‘সার্টিফিকেট কোর্স অন নিউরো ডেপেলভমেন্ট ডিসঅর্ডারস’ শীর্ষক কোর্সের উদ্বোধনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

হজে গিয়ে ভিক্ষা! আটক বাংলাদেশি মন্টু ছিলেন ‘কুখ্যাত ডাকাত’

হজে গিয়ে ভিক্ষা করা বাংলাদেশি মন্টু ছিলেন এলাকার ‘কুখ্যাত ডাকাত’- এমনটাই জানালেন এলাকাবাসী। তারা জানান, এক সময়ের কুখ্যাত সন্ত্রাসী মতিয়ার রহমান মন্টু ছিলেন ডাকাত সর্দার। এরপর হঠাৎই প্রতিবছর হজে যাওয়া শুরু করেন তিনি। কখনো বাংলাদেশ থেকে সরাসরি আবার কখনো ভারত কিংবা আফগানিস্তান হয়ে সৌদি আরব যান। সম্প্রতি হজে গিয়ে ভিক্ষা করার সময় সৌদি পুলিশের হাতে আটক হন বাংলাদেশি মতিয়ার রহমান ওরফে মন্টু। তার এমন কাণ্ডে বাংলাদেশি হাজিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় এলাকায়বিস্তারিত পড়ুন

সিসিটিভি-স্পিড গান বসানোর পর পদ্মা সেতুতে মোটরসাইকেলের বিষয়ে সিদ্ধান্ত

পদ্মা সেতুতে স্পিড গান, সিসিটিভি স্থাপনের পর মোটরসাইকেল চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২৮ জুন) নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর/সংস্থার ২০২২-২৩ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই ও ২০২১-২২ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, এটা যে অনির্দিষ্টকালীন সিদ্ধান্ত তা নয়। এটা এখন বন্ধ আছে, মোটরবাইক সম্পর্কে যেটা বলা হয়েছেবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তায় ব্রিজ ও উড়াল সড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কে সেতু-উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যার সময় পানিপ্রবাহ ঠিক রাখতে অনেক সড়ক কেটে ফেলা হয়েছে। পাশাপাশি কিছু সড়ক বন্যায় ভেঙে গেছে। বন্যায় ভেঙে যাওয়া ও কেটে ফেলা সড়কে নতুন করে উড়াল সড়ক, কালভার্ট অথবা ব্রিজ নির্মাণ করতে হবে। এসব স্থানে নতুন করে পুনরায় সড়ক নির্মাণ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এবিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে পাসের হার ৯.৮৭ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। এতে কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৬২২ জন। পাসের হার ৯.৮৭ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯০.১৩ শতাংশ। ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ৫৬ হাজার ৯৭২ জন। সোমবার (২৭ জুন) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। যেভাবে ফল জানা যাবে ‌‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

শুধু হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সম্ভব নয়: সিআইডি

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু হাত দিয়ে খোলার কথা নয় বলে দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি বলছে, কোনো যন্ত্রাংশ ছাড়া শুধুমাত্র হাত দিয়ে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সম্ভব নয়। এটি একটি অন্তর্ঘাতমূলক কাজ। পদ্মা সেতুর যারা নাট-বল্টু খুলেছে তাদের আইনের আওতায় আনা হবে। সোমবার (২৭ জুন) দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিআইডির সাইবার পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ। পুলিশ সুপার রেজাউল মাসুদবিস্তারিত পড়ুন