সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলের মির্জাপুর কলেজে সৃষ্ট সহিংসতায় ৩জন কারাগারে

নড়াইলে কলেজ ছাত্রের ফেসবুক স্টাটাসের জেরে গত ১৮জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে সৃষ্ট সহিংসতা ও কলেজ অধ্যক্ষকে হেনস্তায় জড়িত তিনজনকে জেলা হাজতে পাঠিয়েছেন আদালত। সদর থানা পুলিশের হাতে গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৮জুন) বিকেলে জুডিশিয়্যাল ম্যাজিষ্ট্রেট আমাতুল মোর্শেদার আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে প্রথম বর্ষের ছাত্র রাহুল দেব তার নিজেস্ব ফেসবুক আই ডিতে ভারতের নুপুর শর্মার ছবিসহ তার সমর্থনে একটিবিস্তারিত পড়ুন

দুই বছর পর সরকারি প্রাইমারি শিক্ষকদের বদলির ‘পাইলটিং কার্যক্রম’ শুরু

দুই বছর পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির ‘পাইলটিং কার্যক্রম’ বুধবার (২৯ জুন) থেকে শুরু হলো। এদিন সকাল সাড়ে ১০টায় গাজীপুরের কালিয়াকৈরে এই কার্যক্রম শুরু হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কোনো কার্যক্রম চূড়ান্তভাবে শুরুর আগে যাচাই-বাছাই প্রক্রিয়াকে বলা হয় পাইলটিং। নির্দিষ্ট একটি সময় পর্যন্ত পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চলে। তারপর ফলাফল দেখে সুবিধা-অসুবিধা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেলবিস্তারিত পড়ুন

ফের করোনা ঊর্ধ্বমুখী: সুন্নত বাড়িতে, মসজিদে সামাজিক দূরত্বে নামাজ

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে মসজিদে জামাতে নামাজ আদায়ে ১০টি নির্দেশনা মানতে হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ক্ষেত্রেও অনুসরণীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে করোনায় আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগের গত ২৬ জুনের ডিওপত্রে কতিপয় বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্মবিস্তারিত পড়ুন

মশকারির নির্বাচনে যাবে না বিএনপি: টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা বিশ্বাস করেই গত নির্বাচনে অংশ নিয়েছিলাম বর্তমান সরকারের অধীনে। কিন্তু তারা দিনের ভোট রাতেই শেষ করে দিয়েছে। তারা এখন ইভিএম-ইভিএম করছে। অর্থাৎ রাতের বেলা সিল মারতে হবে না। দিনের বেলা ঘরে বসেই সব ভোট নিয়ে নিতে পারবে তারা। এরকম মশকারির নির্বাচনে বিএনপি যাবে না। বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবেবিস্তারিত পড়ুন

সারা দেশে করোনা শনাক্ত ২২শ ছাড়ালো

সারা দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ২২শ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৪১ জনের শরীরে করোনা ধরা পড়েছে, যা গতকাল ছিল ২ হাজার ৮৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।গতকাল তিনজনের মৃত্যু হয়েছিল।এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ১৪৫ জনের এবং শনাক্ত হয়েছেন মোট ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনাবিস্তারিত পড়ুন

পদ্মা সেতু নিয়ে মিথ্যাচারকারীদের আইনের আওতায় আনা প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পদ্মা সেতু নিয়ে যারা মিথ্যাচার করে, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত পদ্মা সেতু: সম্প্রীতির পথে সাফল্যের অগ্রযাত্রা শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, আমাদের সক্ষমতার চ্যালেঞ্জের বিজয় পদ্মা সেতু। অনেক প্রতিকূলতা মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মাণ করেছেন। তিনি দেখিয়েছেন চাইলে আমরাও পারি।বিস্তারিত পড়ুন

বাণিজ্যমন্ত্রীর কোন ফেইসবুক একাউন্ট নেই, প্রতারণা থেকে সতর্ক থাকার আহবান

সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুক একাউন্ট খুলে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে চাকুরি দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে বাণিজ্যমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এছাড়া, তাঁর একান্ত সচিব এর নাম ব্যবহার করার অভিযোগও পাওয়া গেছে। এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, বাণিজ্যমন্ত্রীর কোনো ফেইসবুক একাউন্ট নেই। এ বিষয়ে ঢাকার রমনা মডেল থানায় দুইটি সাধারণ ডায়েরিবিস্তারিত পড়ুন

পদ্মা সেতু নির্মাণ : জনগণের স্বপ্নপূরণে প্রধানমন্ত্রীকে সেতু মন্ত্রীর অভিনন্দন

নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণ এবং এর উদ্বোধনের মাধ্যমে জনগণের স্বপ্নপূরণের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রী বুধবার রাজধানীতে সেতু ভবনের সম্মেলন কক্ষে সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়ে মন্ত্রীবিস্তারিত পড়ুন

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। বুধবার এক শোকবার্তায় মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার স্ত্রী ও দুই ছেলেসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ড. হাছান বলেন, নিবেদিতপ্রাণ নির্মল রঞ্জন গুহের মোহমুক্ত রাজনৈতিক জীবন রাজনীতিকদের জন্য চির অনুপ্রেরণার। ২০১৯ সালে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিতবিস্তারিত পড়ুন

নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শোক

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা প্রয়াত নির্মল রঞ্জন গুহের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুলবিস্তারিত পড়ুন