Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় নিয়োগ না পেয়ে পত্রিকার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা, থানায় জিডি

সাতক্ষীরায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সুনাম ক্ষুন্ন করা হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরী হয়েছে।যাহার ডায়েরী নং-১৯৯৩। জিডির বাদি দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল হাসান জানান, গত মঙ্গলবার (২৮জুন) বেলা ১১.৩৮ সময় ইংরেজিতে লেখা Arifuzzaman Apon নামের ফেসবুক আইডি থেকে দৈনিক খুলনাঞ্চল পত্রিকার লোগো ও তার নিচে সাংবাদিক লিখে স্টিকার তৈরি করে ভ্যানে লাগিয়ে ছবি তুলে পোস্ট করে। তিনি বলেন, আরিফুজ্জামান আপন কে দৈনিক খুলনাঞ্চলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কথিত সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে প্রতিষ্ঠানটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জমাকৃত সমূদয় টাকা ফেরত পেতে অভিযোগ করেছে ভূক্তভোগি গ্রাহকরা। বাঁকাল বারুই পাড়ার কার্তিক মজুমদারের ছেলে দিলীপ মজুমদারের অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মুনজিতপুর এলাকার ভাড়াটিয়া জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির সভাপতি ও শহরের খান মার্কেটের মাতৃ জুয়েলার্স এর ভাগ্না কার্তিক, ক্যাশিয়ার মো. বিল্লাল হোসেন, গোপাল, উজ্জলসহ প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন
প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলির কার্যক্রম উদ্বোধন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বহুল প্রতীক্ষিত অনলাইনে বদলির (পাইলটিং) কার্যক্রম বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহিবুর রহমান, অধিদপ্তরের পরিচালক বদিয়ার রহমান, গাজীপুর জেলা প্রশাসক আনিছুর রহমান প্রমুখ। এ উপলক্ষ্যে কালিয়াকৈর উপজেলাবিস্তারিত পড়ুন
৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাকসিন কার্যক্রম জুলাই’র শেষে

৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন কার্যক্রম জুলাই মাসের শেষের দিকে শুরু হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালিক। বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন দফতর/সংস্থার সঙ্গে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ভ্যাকসিন কার্যক্রম প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। শিশুদের জন্য ভ্যাকসিন জুলাই মাসে সংগ্রহ হবে। ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন কার্যক্রম জুলাই মাসের শেষে শুরু হবে। তিনিবিস্তারিত পড়ুন
দেশি-বিদেশি ষড়যন্ত্রে পদ্মা সেতু নির্মাণে দুই বছর দেরি : প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের কারণে পদ্মা সেতু নির্মাণে দুই বছর দেরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য মেরিনা জাহানের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। এ সময় তিনি বলেন, ষড়যন্ত্রের ফলে আমাদের সেতু নির্মাণ দুই বছর বিলম্ব হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত অন্ধকার ভেদ করে আলোর মুখ দেখেছি। দেশি ও বিদেশি সকলবিস্তারিত পড়ুন
প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেকেই দুর্নীতির আশ্রয় নিচ্ছেন : সাবেক চিফ হুইপ

সরকারের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ। সরকারদলীয় এই সংসদ সদস্য বলেন, ‘এগুলোকে চুরি বলব না, তবে আমাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেকেই দুর্নীতির আশ্রয় নিচ্ছেন।’ বুধবার রাজধানীর লেকশোর হোটেলে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে আয়োজিত এক সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তবে দুর্নীতির বিষয় রেখেঢেকে রাখার প্রয়োজন নেই বলে মনে করেন সাবেকবিস্তারিত পড়ুন
পুলিশের সামনে শিক্ষককে অপমান দুঃখজনক, যারই গাফিলতি থাকুক ব্যবস্থা নেয়া হবে

নড়াইলে পুলিশের সামনেই শিক্ষকের গলায় জুতার মালা পরানোর ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটি আরও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পুলিশ কিংবা জনপ্রতিনিধি যারই গাফিলতি থাকুক না কেন, খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (২৯ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এদিকে সাভারে একজন শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ী শিক্ষার্থীর বাবাকে আটক করা হয়েছে। শিগগিরই ওই শিক্ষার্থীকেও আইনেরও আওতায় আনা হবে। পদ্মা সেতুতে মোটরসাইকেলবিস্তারিত পড়ুন
সড়কে ওয়াচ টাওয়ার, বাইনোকুলার ও সিসি ক্যামেরায় নজরদারি

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ওয়াচ টাওয়ার নির্মাণ করে বাইনোকুলার ও সিসি ক্যামেরার মাধ্যমে নজর রাখা হবে। বুধবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবং শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর ঘরমুখো মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ওয়াচ টাওয়ার নির্মাণ করে বাইনোকুলার ও সিসি ক্যামেরার মাধ্যমে সন্ত্রাসী, চাঁদাবাজ ও পকেটমারসহ অন্যান্য দুষ্কৃতকারীদেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশ জলসীমায় ভারতীয় ৮টি ফিশিং ট্রলার, আটক ১৩৫ ভারতীয় জেলে

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করায় ৮টি ট্রলারসহ আটক ১৩৫ জন ভারতীয় জেলেকে বুধবার (২৯ জুন ২০২২) আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার রাত ১০টার দিকে গভীর সমুদ্রে, টহলরত নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ বিএনএস আলী হায়দার ও বিএনএস প্রত্যয় বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সোয়াচ অব নো গ্রাউন্ড এলাকা থেকে ৮টি ফিশিং ট্রলারসহ ১৩৫ জন ভারতীয় জেলেকে আটক করে। মঙ্গলবার রাতে ফিশিং ট্রলারসহ আটক ১৩৫জন ভারতীয় জেলেকে বাগেরহাটের মোংলা থানায়বিস্তারিত পড়ুন
১ জুলাই থেকে পোস্তগোলা ব্রিজে টোল নয়, দিতে হবে শুধু এক্সপ্রেসওয়ের

আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে টোল দিতে হবে না, শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জন্য টোল দিতে হবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন। বুধবার (২৯ জুন) এ তথ্য জানিয়েছেন তিনি। তিনি বলেন, ম্যানুয়ালি টোল আদায়ের কারণে সবসময় টোলপ্লাজায় গেটে জটলা লেগে থাকতো পোস্তগোলা ব্রিজে। নতুন করে এক্সপ্রেসওয়ের টোল নেওয়া হবে। এ কারণে এ রুটে অন্যান্য সেতুতেও টোল থাকবে না।’ প্রকৌশলী সবুজ উদ্দিনবিস্তারিত পড়ুন

