বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কথিত সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগে প্রতিষ্ঠানটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সমিতির সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় জমাকৃত সমূদয় টাকা ফেরত পেতে অভিযোগ করেছে ভূক্তভোগি গ্রাহকরা।

বাঁকাল বারুই পাড়ার কার্তিক মজুমদারের ছেলে দিলীপ মজুমদারের অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মুনজিতপুর এলাকার ভাড়াটিয়া জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির সভাপতি ও শহরের খান মার্কেটের মাতৃ জুয়েলার্স এর ভাগ্না কার্তিক, ক্যাশিয়ার মো. বিল্লাল হোসেন, গোপাল, উজ্জলসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা কথিত জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতি বাঁকাল- সাতক্ষীরা, রেজিঃ ১৩/সাত সঞ্চয় ও ঋণ পাশ বই নামে ২০০৭ সাল থেকে যাত্রা শুরু করে এবং ডিপিএস. এফ.ডি.পিএস এর নামে অধিক মুনাফার লোভ দেখিয়ে ৫ বছর, ৬ বছর ও ১০ বছরসহ বিভিন্ন মেয়াদী মাসিক ১০০০,২০০০,৪০০০ ও ৫০০০ টাকা হারে সঞ্চয় সংগ্রহ শুরু করে। বাঁকাল এলাকার গ্রাহক ছাড়াও অধিকাংশ গ্রাহক শহরের খান মার্কেট ও আশ পাশের স্বর্ণকার এবং স্বর্ণ শ্রমিকদের ২০১৯ সালে অনেকের সঞ্চয়ের মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ার পরও টাকা পরিশোধ না করে তালবাহানা শুরু করে।
এমতাবস্থায় গত ০৩/০৬/২০২২ তারিখে ভূক্তভোগি গ্রহকরা বাঁকাল অফিসে গিয়ে সঞ্চয়ের টাকা ফেরত চাহিলে গ্রাহকরা টাকা পাবেনা বলে দেয় এবং হুমকি-ধামকি প্রদর্শণ করে জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির কর্মকর্তরা। যে কারণে ভূক্তভোগিরা সমূদয় টাকা ফেরত পেতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করে।

বুধবার (২৯ জুন) শহরের খান মার্কেটে গিয়ে দেখা যায়, প্রায় শতাধিক স্বর্ণ শ্রমিক তাদের সঞ্চয়ের বই নিয়ে সমূদয় টাকা ফেরত পেতে বিক্ষোভ করছে। এসময় গ্রাহক দিলীপ মজুমদার বলেন, আমার ৫টা সঞ্চয় বই আছে আমি মোট ১৮ লক্ষ টাকা পাবো, গ্রাহক বিল্লাল হোসেন সে পাবে ১১ লক্ষ টাকা, বিশ^জিৎ ৬৩ হাজার টাকা, সুশান্ত কুমার চৌধুরী ১ লক্ষ ১০ হাজার টাকা, অমল সরকার ৬৫ হাজার টাকা, মুকুন্দ ঢালী ২ লক্ষ টাকা, দেবাশীষ ১ লক্ষ টাকা, বিশ্বনাথ ১ লক্ষ টাকা, বাতেন মোল্যা ২ লক্ষ টাকা, উজ্জল ১ লক্ষ টাকা ও বিশ্বদেব ভারতী ১৩ হাজার টাকাসহ অসংখ্য গ্রাহক কথিত জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির কাছে প্রায় ১ কোটির মত টাকা পাবে গ্রাহকরা।

এ ব্যাপারে জেলা সমবায় অফিসার খন্দকার মনিরুল ইসলাম বলেন, আমরা এখনও কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে কথিত জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ বলেন, এব্যাপারে আমরা একটি অভিযোগ পেয়েছি এসআই ইসমাইল হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে কথিত জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির সভাপতি কার্তিক বলেন, আমরা পর্যায়ক্রমে গ্রাহকদের টাকা ফেরত দেব বলে জানান।

ভূক্তভোগি গ্রাহকরা যে কোন মূহুর্তে কথিত জনকল্যাণ বহুমূখী সমবায় সমিতির সভাপতি মাতৃ জুয়েলার্স এর কারখানায় কর্মরত কার্তিকসহ কর্মকর্তাদের উপর চড়াও হয়ে গণধোলাই দিয়ে পুলিশে সৌপর্দ করতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন