মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মণিরামপুরে ফেসবুকে হতাশামূলক স্ট্যাটাস দিয়ে ছাত্রের আত্মহত্যা

যশোরের মণিরামপুরে জিহাদ হোসেন সুজন (২০) নামের এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (০৯ জুন-২০২২) রাত ৮টার দিকে মণিরামপুর পল্লী বিদ্যুৎ দপ্তরের সামনের একটি ভাড়া বাড়িতে ঘটনাটি ঘটে। সুজন যশোর সরকারি পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি উপজেলার রাজগঞ্জ এলাকার চালুয়াহাটি এলাকার নূর ইসলামের ছেলে। বাবা-মা পৃথক হওয়ায় বাবার বাড়ি ছেড়ে দীর্ঘদিন তিনি মা মাজেদা বেগমের সঙ্গে কামালপুর এলাকায় নানাবাড়িতে থাকতেন। সম্প্রতি তিনি মায়ের সঙ্গেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা

ন্যায়ের পথে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা বলেছেন, ‘সাংবাদিক সমাজের দর্পন, রাষ্ট্রের মূলস্তম্ভের একটি। আঞ্চলিক সাংবাদিকতায় অনেক চ্যালেঞ্জ ও ঝুঁকি থাকে। তবে সত্য ও ন্যায়ের পথে আসল সাংবাদিকরা সেগুলো মোকাবেলা করতে পারে। শুধু নেতিবাচক সংবাদ নয় বরং ইতিবাচক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের ভাবমূর্তি ও দৃষ্টিভঙ্গি উন্নয়ন সম্ভব।’ শুক্রবার (১০ জুন) সকাল ১০টার দিকে কলারোয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় এ কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ। উপজেলা মোড়স্থবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে প্রিমিয়ার ছাত্র সংঘের কমিটি গঠন

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে প্রিমিয়ার ছাত্র সংঘের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ জুন) এ উপলক্ষ্যে বোয়ালিয়া হাইস্কুলের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাস্টার মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাস্টার সিরাজুল ইসলাম, মাস্টার রাজিবুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি আফজাল ফুয়াদ অভি, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক তৌহিদুজ্জামান। সভায় সর্বসম্মতিক্রমে রোকুনুজ্জামানকে সভাপতি ও আবুল বাশারকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বন্ধন টেলিমিডিয়া বর্ষসেরা খেতাবপ্রাপ্ত শিল্পীদের সম্মাননা

“লুকায়িত প্রতিভা বিকাশই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের উদ্যোগে ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বর্ষসেরা সম্মাননা ২০২২ প্রদান করা হয়েছে। শুক্রবার (১০ জুন) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বন্ধন শিল্পী সংসদের সভাপতি মো. জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মাননা প্রদান করেন সাতক্ষীরা -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে দায়িত্বরত আত্মঘাতী পুলিশের এলোপাথাড়ি গুলিতে নিহত ২

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পার্ক সার্কাস মোড়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আউট পোস্টে কর্মরত এক পুলিশ সদস্যের ছোড়া এলোপাথাড়ি গুলিতে এক নারী নিহত হয়েছেন। পরে ওই পুলিশ সদস্য আত্মঘাতী হন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি জানিয়েছে। পুরো ঘটনাটি মাত্র পাঁচ মিনিটে ঘটে বলে জানিয়েছেন বাবলু শেখ নামে এক প্রত্যক্ষদর্শী। ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবারই ওই পুলিশ সদস্যবিস্তারিত পড়ুন

উন্নয়ন অব্যাহত রাখতে দলীয় ঐক্য বজায় রাখতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভিাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন- বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। বাংলাদেশ এখন সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। পৃথিবীর ১১তম বৃহত্তর সেতু, পদ্মা সেতু নির্মাণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের অন্যতম শ্রেষ্ঠ অবদান। স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।বিস্তারিত পড়ুন

তালার খলিলনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সমাবেশ

সাতক্ষীরার তালার খলিলনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭নং বিট পুলিশিং আয়োজনে গত বৃহস্পতিবার বিকাল ৫টায় খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তালা থানা পুলিশের এসআই আবু কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)বিস্তারিত পড়ুন

এক নজরে ২০২২-২৩ অর্থবছরের বাজেট

উত্থাপিত হলো ২০২২-২৩ অর্থবছরের বাজেট। বৃহস্পতিবার (৯ ‍জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যার আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এরমধ্যে মোট ৪ লাখ ৩১ হাজার ৯৯৮ টাকা হচ্ছে পরিচালনসহ অন্যান্য ব্যয় এবং ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ব্যয় করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। করোনা-পরবর্তী অর্থনৈতিক অবস্থা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব সামনে রেখে এবারের বাজেটকেবিস্তারিত পড়ুন

মহানবী (সা.)কে নিয়ে কটুক্তি: ব্যাপক বিক্ষোভ ভারতের বিভিন্ন স্থানে

মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর বক্তব্যের জেরে ভারতের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শুক্রবার দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, শ্রীনগর এবং উত্তর প্রদেশের শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে ভারতীয় সংবাদমাদ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে। এনডিটিভি জানায়, ভারতের অন্যতম বৃহত্তম মসজিদ, দিল্লির জামা মসজিদের সামনে জুমার নামাজের পর ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা নূপুর শর্মাকে গ্রেফতারের দাবি জানান। প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। উত্তরপ্রদেশের সাহারানপুর, মোরাদাবাদ এবং প্রয়াগরাজেবিস্তারিত পড়ুন

গরিব হওয়ার যন্ত্রণা আমি বুঝি, জনগণের কথা চিন্তা করে বাজেট দেই : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘গত তিন বছরে আপনারা ঠকেননি। আমরা কখনই গরিব মারার বাজেট দেইনি। গরিব হওয়ার যন্ত্রণা আমি বুঝি। এবারের বাজেট ছাড়া আমি গত তিন বছরে তিনটা বাজেট দিয়েছি। এবারের বাজেটসহ গত তিনবারের কোনো বাজেটই গরিব মারার ছিল না। আমরা সবসময় দেশের জনগণের কথা চিন্তা করে বাজেট দেই।’ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন করেন-বিস্তারিত পড়ুন