মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জনগণের টাকায় পদ্মা ব্রিজ, টোল দিয়ে আমরা পদ্মা ব্রিজ দিয়ে স্বর্গে যাব : মির্জা ফখরুল

দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তারা (সরকার) বলে উন্নয়ন, এত উন্নয়ন যে সোনা দিয়ে সব মুড়ে দিচ্ছে। আমাদের রুমিন ফারহানা গতকাল (বৃহস্পতিবার) খুব ভালো বলেছেন যে, পদ্মা ব্রিজ হচ্ছে গোল্ডেন ব্রিজ। সোনা দিয়ে মোড়াই করা একটা ব্রিজ বানাইছে।’ সংসদে উত্থাপিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের প্রসঙ্গ টেনে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মোটরসাইকেল চাপায় নিহত ১, আহত ১

সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বাহাদুর আলী গাজী (৬৮) পথচারী নিহত এবং আরিফ বিল্লাহ নামে (১৫) এক মোটর সাইকেল চালক মারাত্মক আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৫টার দিকে ইউনিয়নের কালিকাপুর গ্রামের ডাক্তার অলিউল্লাহর অটো রাইস মিলের সামনে। নিহত বাহাদুর আলী গাজী কালিকাপুর গ্রামের মৃত জনাব আলী গাজীর পুত্র। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক কৃষ্ণনগর ইউপির রঘুনাথপুর গ্রামের আলতাফ মোল্লার পুত্র আরিফ বিল্লাহ অতিরিক্ত তিন জনকে নিয়েবিস্তারিত পড়ুন

রাজধানীতে আ.লীগ নেতা টিপু হত্যা: ৬ দিনের রিমান্ডে শুটার মুসা

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যায় নেতৃত্ব দেয়া অন্যতম মাস্টারমাইন্ড সুমন শিকদার মুসার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১০ জুন) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দারবিস্তারিত পড়ুন

যারা পদ্মা সেতু নিয়ে সমালোচনা করে তাদের দেশপ্রেম নেই : উপমন্ত্রী শামীম

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন; যারা পদ্মা সেতু নিয়ে সমালোচনা করে তাদের দেশ প্রেম নেই। তারা জাতির শত্রু। কারন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। প্রমাণ হয়েছে বঙ্গবন্ধুর বীরকন্যা জননেত্রী শেখ হাসিনা যে ওয়াদা করেন তা বাস্তবে পালন করেন। শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এনামুল হক শামীম বলেন, পদ্মা সেতুর আরেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ট্রাকভর্তি চাউল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকায় মিনিকেট চাউলের বস্তায় প্রক্রিয়াকরণ করা আঠাশ চাউল ভর্তি করার অভিযোগে মিল মালিক তপন কুমার সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চালতেতলার তাপস এগ্রো ইন্ড্রাষ্ট্রিজে অভিযান চালিয়ে ট্রাকভর্তি চাউল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সদর উপজেলা খাদ্য বিভাগ। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,সাতক্ষীরার সহকারি পরিচালক নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের চালতেতলা এলাকার একটি রাইচ মিলে প্রতারনাবিস্তারিত পড়ুন

কলারোয়ার লাঙ্গলঝাড়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

কলারোয়ার লাঙ্গলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাসার আসন্ন দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো.আবু নসর। প্রধান অতিথি ছিলেন স্থানীয় লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক এমএ কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আবুল খায়ের। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা নাজমুলবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদে বাজেট উপস্থাপন : বরাদ্দ বেড়েছে স্বাস্থ্য খাতে

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদে তিনি বাজেট উত্থাপন শুরু করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে স্বাধীন বাংলাদেশের ৫১তম বাজেটের মূল স্লোগান কোভিডের অভিঘাত কাটিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন। যেখানে মূল লক্ষ্য সক্ষমতার উন্নয়ন। বৈশ্বিক ঝুঁকিবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদে বাজেট উপস্থাপন: দাম কমবে যেসব পণ্যের

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদে তিনি বাজেট উত্থাপন শুরু করেন। বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, বাজেট ঘোষণার ওপরই বাজারের বিভিন্ন পণ্যের দাম ওঠা-নামা শুরু হয়।এবারের প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক ও ভ্যাট ছাড় থাকবে। এ কারণে সার্বিকভাবে অনেক পণ্যের দাম কমতে পারে। স্পিকার ড. শিরীনবিস্তারিত পড়ুন

জাতীয় সংসদে বাজেট উপস্থাপন: দাম বাড়বে যেসব পণ্যের

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদে তিনি বাজেট উত্থাপন শুরু করেন। বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর আরোপের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি জনস্বার্থে কিংবা দেশীয় শিল্প সুরক্ষায় শুল্ক ও ভ্যাট ছাড় থাকবে।এসব কারণে সার্বিকভাবে অনেক পণ্যের দাম বৃদ্ধি ও কমতে পারে। স্পিকার ড. শিরীনবিস্তারিত পড়ুন

শ্যামনগরে মাটিবাহী ডাম্পার খাদে পড়ে যুবক নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী জাদা এলাকায় মাটি বহনের কাজে ব্যবহৃত ডাম্পার খাদে পড়ে চালক নাজমুল হোসেন (২৭) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯জুন) সকাল ৮টার দিকে জাদা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে ওই দুর্ঘটনা ঘটে। এক সন্তানের জনক নাজমুল একই গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। স্থানীয় আব্দল হামিদ জানান, বৈশখালী গ্রামের নুরুজ্জামান জামুর নিকট থেকে ডাম্পার নিয়ে নাজমুল পাশের বিল থেকে মাটি বহনের কাজে যাচ্ছিলেন। একপর্যায়ে তিন রাস্তার মোড়ে পৌছে বাঁক নিতে যেয়ে চালকেরবিস্তারিত পড়ুন