বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রাকভর্তি চাউল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকায় মিনিকেট চাউলের বস্তায় প্রক্রিয়াকরণ করা আঠাশ চাউল ভর্তি করার অভিযোগে মিল মালিক তপন কুমার সাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চালতেতলার তাপস এগ্রো ইন্ড্রাষ্ট্রিজে অভিযান চালিয়ে ট্রাকভর্তি চাউল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সদর উপজেলা খাদ্য বিভাগ।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,সাতক্ষীরার সহকারি পরিচালক নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের চালতেতলা এলাকার একটি রাইচ মিলে প্রতারনা মাধ্যমে মিনিকেট চাউলের বস্তার মধ্যে আঠাশ চাউল প্রসেসিং করে তা বস্তাবন্দী করে ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ট্রাক ভর্তি চাউল জব্দ করার পর মিল মালিক তপন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে উক্ত রাইচ মিলে গোডাউন ভর্তি চাউল মজুদ রাখায় তা আগামী তিনদিনের মধ্যে বাজারজাত করনের নির্দেশ দেয়া হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ন রশিদ ও ক্যাবের প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া