Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
২৫ জুন উদ্বোধন স্বপ্নের পদ্মা সেতু

আগামি ২৫ জুন বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হবে। মঙ্গলবার (২৪ মে) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান চলাচলের জন্য পদ্মা সেতু উদ্বোধন করবেন। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নির্ধারণ এবং নামকরণের সংক্ষিপ্ত তালিকা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখাবিস্তারিত পড়ুন
ইভিএমে এখনও আস্থা আসেনি, মিলিয়ন ডলারের ঘোষণা উদ্ভট: সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভুলত্রুটি ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণাকে উদ্ভট বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। সম্প্রতি বিষয়টি নিয়ে দল ও নানা মহলে চলমান সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেন সিইসি। দিনের ভোট দিনেই হবে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইলেকট্রনিং ভোটিং মেশিনে (ইভিএম) পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি। ইভিএমেরবিস্তারিত পড়ুন
ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ ভিত্তিহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল-ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ছাত্রদলের ওপর পরিকল্পিত হামলা চালানোর বিষয়ে বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (২৪ মে) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিএনপি নানা ধরনের অভিযোগ করছে। আন্দোলনের নামে নৈরাজ্য হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল-ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হয়েছেন দুপক্ষেরবিস্তারিত পড়ুন
‘বাংলাদেশে মাঙ্কিপক্সের কোনো রোগী ধরা পড়েনি’

বাংলাদেশে এখনো কোনো মাঙ্কিপক্সের রোগী ধরা পড়েনি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ে মাঙ্কিপক্স নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপাচার্য বলেন, গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্ত হয়েছে বলে একটি পোস্ট ভাইরাল হয়। যা ছিল নিছক একটি গুজব। বিষয়টি প্রথমে আমাদের নজরে আনেন গণমাধ্যমের দায়িত্বশীল কিছু সংখ্যকবিস্তারিত পড়ুন
ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মে) সকাল ৯টা ৪০ মিনিটে এ সংঘর্ষ শুরু হয়। এতে ছাত্রদলের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে যান। তখনই ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে এ সংঘর্ষ শুরু হয়। ছাত্রলীগ এবং ছাত্রদল নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রথমে হাতাহাতিতে সংঘর্ষ শুরু হলেওবিস্তারিত পড়ুন
নড়াইলে এক কেজি গাঁজাসহ যুবক আটক

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। সোমবার (২৩ মে) মধ্যরাতে কালিয়া পৌরসভার ঘোষপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে মো.নুর ইসলাম (২৫)কে গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ। সে কালিয়া থানার বাহিরডাঙ্গা গ্রামের মৃত হেমায়েত খান এর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া থানা পুলিশের উপ-পরির্দশক (এস আই) এনামুল এর নেতৃত্বে একদল পুলিশ কালিয়া পৌরসভার ঘোষপাড়া বটতলা এলাকায় মাদকদ্রব্য (গাজা) বেচাকেনা চলছে এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন
নড়াইলে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করায় এক ব্যক্তি গেলো কারাগারে, জরিমানা

নড়াইলে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অপরাধে এক ব্যক্তিকে ২১ দিনের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নড়াইলের ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর জাল করার অপরাধে ওই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করেন। সোমবার (২৩ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মো.আজগর আলী। ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সিহানুক রহমানের স্বাক্ষর নকল করে জন্মনিবন্ধন, ওয়ারেশ কায়েম সনদ সহ বিভিন্ন ধরনেরবিস্তারিত পড়ুন
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাসকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। তার সঙ্গে গেছেন স্ত্রী আফরোজা আব্বাস ও তার ছেলে। এর আগে গত ১৭ মে সকালে অসুস্থ হয়ে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালেবিস্তারিত পড়ুন
জামিন নামঞ্জুর সম্রাটের, যেতে হচ্ছে কারাগারে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার (২৪ মে) দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে তিনি উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভূমি সেবা সপ্তাহের সমাপনী

সাতক্ষীরার কলারোয়ায় ভূমি সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। অনুষ্ঠানে বেশ কয়েকজন সেবা গ্রহীতার মাঝে জমি সংক্রান্ত কাগজপত্র প্রদান করা হয়। এর মধ্যে ৬৮ জনের মাঝে দলিল ও ২৫ জনের মাঝে নাম পত্তনের কাগজপত্র তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন

