Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বেনাপোলে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ পিতা-পুত্র আটক

যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ শাহা জামাল কালু (৫৫) ও সোহেল (৩৫)কে আটক করেছে বিজিবি। সোমবার (২৩ মে) ভোরে কালু ও সোহেলকে নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত কালু সাদিপুর গ্রামের মানিক মন্ডলের ছেলে ও সোহেল কালুর ছেলে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সায়েদ মিনহাজ সিদ্দিকী জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালু ও তার ছেলে সোহেল ভারত থেকে বিপুলবিস্তারিত পড়ুন
নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। রবিবার (২২ মে) দিবাগত রাতে মো. রোমান (১৯) নামে ওই যুবক কে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের কাঠালতলা বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের উপ-পরির্দশক (এস আই) সরল কুমার বিশ্বাস এর নেতৃত্বে একদল পুলিশ লোহাগড়া উপজেলার শালনগর কাঠালতলা বাজারে অভিযান চালায় এসময় মো.রোমান এর গতিবিধি সন্দেহ জনক হলে তাকে আটক করেবিস্তারিত পড়ুন
ভারতে গণধর্ষণের শিকার সেই টিকটকারসহ ৫ তরুণী বেনাপোলে হস্তান্তর

চাকুরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে গণধর্ষণের শিকার টিকটক তারকাকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। ওই টিকটকার তরুণীর বাড়ি নরসিংদী জেলায়। ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে প্রলোভন দেখিয়ে ভারতে বেঙ্গালুরে নেয়া হয়। এরপর তাকে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করার অভিযোগে পুলিশ ৭ জনকে আটক করে। রবিবার তাকে বেনাপোল দিয়ে হস্তান্তর করা হলে বেনাপোল পোর্ট থানা হেফাজত থেকে হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা নিয়ে যায়। এদিকেবিস্তারিত পড়ুন
সুন্দরবনে বাঘের আক্রমনে সাতক্ষীরার মৌয়াল নিহত

মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনের গহীন জঙ্গল থেকে বাঘের আক্রমনে নিহত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার মৌয়াল কাওছার গাইন (৩০)। সে গাবুরার খলিসাবুনিয়া গ্রামের রাজ্জাক গাইনের ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার-এসও নুরুল আলম কাউছারের সঙ্গী মৌয়ালদের বরাতে জানান, গত ০৫ মে বনবিভাগের পাসপারমিট নিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে প্রবেশ করে। কিন্তু দু’দিন আগে মধু সংগ্রহের নির্ধারিত টেরিটরি অতিক্রম করে মধু সংগ্রহ করতে গহীন জঙ্গলে প্রবেশ করে। শনিবার নোটাবেকিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের হাটে-বাজারে তালের শাঁস বেচাকেনার ধুম

জৈষ্ঠ্যের মধুমাসে আম, লিচু, কাঁঠালের মত রসালো না হলেও তালের শাঁস বেশ জনপ্রিয়। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন হাটে-বাজারে ভ্যানে করে তালের শাঁস বিক্রি করতে দেখা গেছে। প্রচন্ড গরমে মৌসুমী এই ফলের চাহিদাও লক্ষণীয়। গ্রামের বিভিন্ন স্থান থেকে তালের এ ফল সংগ্রহ করে ভ্যানে বা টমটম ভর্তি করে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়েও ট্রাক ভর্তি করে নেওয়া হচ্ছে জেলা তথা রাজধানী ঢাকাতে। সরেজমিনে রবিবার (২২ মে) দেখা যায়, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের প্রধানবিস্তারিত পড়ুন
বৈরী আবহাওয়ায়
সাতক্ষীরায় এবার আম উৎপাদন কম, বাইরের ক্রেতার অভাবে লোকসান!

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে বিষমুক্ত গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাইসহ সুস্বাধু বিভিন্ন প্রজাতির দেশি আম। অন্য জেলার তুলনায় সাতক্ষীরায় আগে ভাগেই আম পাকে। তবে বৈরী আবহাওয়ায়, এবার আম উৎপাদন কম। গতবারের তুলনায় বাহিরের আম ক্রেতা বেশি না পাওয়ায় বিপাকে চাষী ও ব্যবসায়ীরা। অন্যদিকে কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের জন্য অপরিপক্ক আম ক্যামিক্যাল দিয়ে পাকিয়ে সাতক্ষীরার আমের সুনাম নষ্ট করছে। যেকারণে বাজারে পর্যাপ্ত দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন সাতক্ষীরার আম ব্যবসায়ী ও বাগানবিস্তারিত পড়ুন
গায়ে জড়ানো ২০ কেজি ওজনের শিকল ও পাঁচটি তালাসহ মৃত্যু, সেভাবেই দাফন

গায়ে জড়ানো ২০ কেজি ওজনের শিকল ও পাঁচটি তালাসহ দাফন করা হয়েছে রাজশাহীর বাঘার জহুরুল ইসলাম মণ্ডল (৩৪) নামে এক পীরভক্তকে। তার পরিবার জানায়, পীরের কাছ থেকে দীক্ষা নিয়ে গায়ে পড়েছিলেন ২০ কেজি ওজনের শিকল। গায়ে জড়ানো সেই শিকলে ছিল পাঁচটি তালা। এমন বেশভূষায় গত মঙ্গলবার যশোর সীমান্ত দিয়ে আজমির শরীরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন জহুরুল। যশোরের শার্শা উপজেলার ইছামতি নদীতে ভেলায় চড়ে আজমিরের উদ্দেশ্যে রওনা দেয় জহুরুল। কিন্তুবিস্তারিত পড়ুন
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে হাজী সেলিম

দুর্নীতির মামলায় হাইকোর্টের রায়ে ১০ বছরের কারাদণ্ড বহাল থাকায় উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে। রোববার (২২ মে) শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আদালতে আত্মসমর্পণ করে যে কোনো শর্তে জামিনের আবেদন করেন হাজী মোহাম্মদ সেলিম। আবেদনে হাজী সেলিমের আইনজীবী শ্রী প্রাণ নাথ উল্লেখ করেন, ২০১৬ সালে ওপেনবিস্তারিত পড়ুন
গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আলসারের ঝুঁকি ৪৫ শতাংশ

মাত্রাতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ৪৫ শতাংশ গ্যাস্ট্রিক আলসার হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তাই যত্রতত্র গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার কমাতে নীতিমালা প্রণয়নের দাবি জানান উপাচার্য। রোববার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের মিলনায়তনে ‘ওভারিইউজ অব পিপিআই: আ রিভিউ অব ইমার্জিং কনসার্ন’ শীর্ষক সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিএসএমএমইউ উপাচার্য বলেন, প্রোটন-পাম্প ইনহিবিটর (পিপিআই) হচ্ছে এমন ধরনের ওষুধ, যারবিস্তারিত পড়ুন
মাংকিপক্স নিয়ে দেশের সব বন্দরে সতর্কতা জারি

ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের ১২ দেশে ভাইরাসজনিত বিরল রোগ মাংকিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাংলাদেশও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। দেশের সব বিমানবন্দরে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানিয়েছেন। রোববার সকালে তিনি গণমাধ্যমকে বলেন, নতুন কোনো রোগের তথ্য পাওয়া গেলে আমাদের বন্দরগুলোতে সতর্কতা জারি করা একটা রুটিন ওয়ার্ক। সে হিসেবে আমরা সব বন্দরকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকেবিস্তারিত পড়ুন

