মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কুশোডাঙ্গা ও কেঁড়াগাছি

কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক, অনুর্ধ-১৭) দুই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ৩টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে মুখোমুখি হয় কয়লা ইউনিয়ন ও কুশোডাঙ্গা ইউনিয়ন। নির্ধারিত সময়ে কুশোডাঙ্গা ১-০ গোলে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এরপর একই মাঠে ২য় সেমিফাইনালে মুখোমুখি হয় কেরালকাতা ইউনিয়ন ও কেঁড়াগাছি ইউনিয়ন। খেলার প্রথমার্ধে কেঁড়াগাছি ২-০ গোলে এগিয়ে যায়। রেফারীরবিস্তারিত পড়ুন

পাওনা টাকা চাওয়ায় তালায় ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ

সাতক্ষীরার তালায় পাওনা টাকা চাওয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায়ের নেতৃত্বে গভীর রাতে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মে) রাত আনুমানিক ১২টার দিকে তালা শহিদ আলী আহম্মদ বালিকা উচ্চ বিদ্যালয় রোডে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগি তালা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বারুইহাটি গ্রামে মৃত আ. রহিম সরদার ছেলে সরদার মামুন হোসেন বুধবার (১৮ মে) তালা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সরদার মামুন বলেন, গত রবিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন

সাতক্ষীরায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনের পূর্ব প্রস্তুতি গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৮ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি ও বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বাঁশদহে আন্ত:প্রাথমিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা

সাতক্ষীরার বাঁশদহে আন্ত:প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নে ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাওয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান। হাওয়ালখালী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নাচ, গান, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমান। এ সময় ইউনিয়নের প্রাথমিকবিস্তারিত পড়ুন

সরিষা ও ধানের কুঁড়ার তেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা

তেলের ঘাটতি পূরণে সরকার রাইস ব্র্যান থেকে তেল উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এ প্রক্রিয়ায় সাত লাখ টন তেল উৎপাদন সম্ভব। সেটি হলে দেশের চাহিদার ২৪-২৫ ভাগ পূরণ হয়ে হবে রাইস ব্র্যান থেকে। বুধবার দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বাণিজ্য সচিব, দ্রব্যমূল্যের সঙ্গে সম্পর্কিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং গোয়েন্দাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ধান ঝাড়া মেশিনে বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু

কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে ধান ঝাড়তে গিয়ে মেশিনে বিদ্যুতায়িত হয়ে আরিজুল ইসলাম (৫৫) নামের এক কৃষক মারা গেছেন। সে উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মোড়লের পুত্র। স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান- মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিদ্যুৎচালিত ধান ঝাড়া মেশিনে আরিজুল নিজের ধান উড়াচ্ছিলেন নিজ বাড়িতে। সেসময় সেই মেশিনটা সম্পূর্ণ কারেন্ট হয়ে বিদ্যুতায়িত হয়ে সে যখম হন। স্থানীয়রা তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকবিস্তারিত পড়ুন

তালায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সাতক্ষীরার তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন একাদশ ও সরুলিয়া ইউনিয়ন একাদশ মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সরুলিয়া ইউনিয়ন একাদশ টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে খলিলনগর ইউনিয়ন একাদশকে পরাজিত করে। এর আগে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হয়। তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে বুধবার সকালে তালা বি.দে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠেবিস্তারিত পড়ুন

অ্যান্টিবায়োটিক চেনাতে মোড়কে লাল রং দিয়ে চিহ্ন

অ্যান্টিবায়োটিক চেনা সহজ করতে এবার মোড়কে (প্যাকেট) লাল রং দিয়ে চিহ্ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বুধবার রাজধানীর একটি হোটেলে দেশের অ্যান্টিবায়োটিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় সরকারি এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আলোচনা সভায় ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাবরিনা ইয়াসমিন এ কথা জানান। স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখা, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), ফ্লেমিংবিস্তারিত পড়ুন

বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ

বিদ্যুতের দাম ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর কারিগরি টিম। বুধবার (১৮ মে) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণশুনানিতে এ সুপারিশ করা হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রস্তাবিত ৬৫ দশমিক ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিপরীতে ৫৭ দশমিক ৮৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করে কারিগরি টিম। পাইকারি রেটে প্রতি ইউনিট ৩ টাকা ৩৯ পয়সা বাড়ানোর প্রস্তাব দেয় বিউবো। অন্যদিকে এ প্রস্তাবের বিপরীতে ২ টাকা ৯৯ পয়সা বাড়ানোর সুপারিশবিস্তারিত পড়ুন

৫ জুন বসছে বাজেট অধিবেশন

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন ৫ জুন শুরু হবে। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। সাধারণত বছরের মাঝামাঝি এ অধিবেশনে জাতীয় বাজেট উত্থাপিত হয়। ফলে এ অধিবেশনকে বাজেট অধিবেশন বলা হয়। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৫ জুন (রোববার) বিকাল ৫টায় জাতীয়বিস্তারিত পড়ুন