Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় বাল্যবিবাহ ও ঝরেপড়া প্রতিরোধে বিআরডিবির ইরেসপো প্রকল্প

বাল্যবিবাহ ও ঝরেপড়া প্রতিরোধ এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে এবার চালু হয়েছে বিআরবির দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)। সাতক্ষীরা সদর উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রকল্পটির যাত্রা শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে কিশোরীদের ঝরেপড়া রোধ হবে, বাল্যবিবাহ রোধ হবে, কিশোরী স্বাস্থ্য নিশ্চিত হবে, সঞ্চয়ী মনোভাব গড়ে উঠবে, পিছিয়েপড়া শিক্ষার্থীরা সৃজনশীলতায় দক্ষ হবে এবং আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি-ইরেসপো) প্রকল্পটি বাস্তবায়ন করছে।বিস্তারিত পড়ুন
নড়াইলে ইউপি সদস্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক

নড়াইলে সংরক্ষিত মহিলা সদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক এক। নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে বায়েজিদ হোসেন (৫৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ভুক্তভোগি ওই নারী জানান, আমার স্বামী কিছুদিন পূর্বে মারা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে মির্জাপুর স্কুলের পূর্বদিকে আনোয়ার গাজীর বাড়িতে আমার ভাড়া করা বাসায় অবস্থান করছিলাম। সেখানে লম্পট বায়োজিদ হঠাৎ করে আমারবিস্তারিত পড়ুন
ফেসবুকে অপপ্রচার, মন্ময় মনিরের বিরুদ্ধে জিডি

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মনিরুজ্জামান ওরফে মন্ময় মনির এর বিরুদ্ধে জিডি করেছেন মো. মুনসুর রহমান (প্রাক্তন সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখা)। সে স্থানীয় সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। অভিযুক্ত সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত ওয়াহেজউদ্দীন সরদারের ছেলে। শুক্রবার (২০.০৫.২০২২) রাতে মো. মনিরুজ্জামান ওরফে মন্ময় মনির এর বিরুদ্ধে সাতক্ষীরা থানায় হাজির হয়ে জিডি করেন তিনি। যার নং-১২৮৮,বিস্তারিত পড়ুন
মাদককাণ্ডে কন্সটেবলের চাকরি হারিয়ে রায়হান এখন পুলিশ কর্মকর্তা !

৬ মাস আগে মাদক সেবনসহ নানা অপকর্মের দায়ে পুলিশের চাকুরী হারান শেখ আবু রায়হান। চাকুরী হারিয়ে এখন এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয় দাপিয়ে বেড়াচ্ছে সে। চাঁদাবাজি, জমি দখল, মারপিটসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। আবু রায়হান তালার ইসলামকাটী ইউনিয়নের সুজনসাহা গ্রামের শফিউল্যা শেখের ছেলে। জানা গেছে, শেখ আবু রায়হান কয়েক বছর আগে পুলিশের চাকুরী পায়। গত কয়েক মাস আগে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে থাকাকালীন মাদক সেবনসহ নানান অভিযোগে তাকে চাকরীচ্যুত করা হয়। এরপর বাড়িতেবিস্তারিত পড়ুন
চাঁদা না দেওয়ায় কুপিয়ে জখমের ঘটনায় দুইজন গ্রেপ্তার

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ঘের মালিকসহ তার দুই ভাইকে কুপিয়ে জখম করার ঘটনায় খলিলুর রহমান ও মিজানকে আটক করেছে র্যাব। শুক্রবার (১৩ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার খানপুর গ্রামে মাসুদের মাছের ঘেরে এ হামলার ঘটনার পর স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইনের নেতৃত্বে আসামীদের আটক করা হয়। খানপুর এলাকার সাত্তারের ছেলে মিজান ও নজরুল ইসলামের ছেলে খলিলুর রহমানের আটকের খবর ছড়িয়ে পড়লেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সরকারি খাদ্যগুদামে ধান-চাউল সংগ্রহের উদ্বোধন

কলারোয়ায় সরকারি খাদ্যগুদামে বোরো মৌসুমে ধান ও চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) উপজেলা খাদ্যগুদামে ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুর রহমান, খাদ্যগুদাম কর্মকতা মমতাজ পারভীন, কৃষক প্রতিনিধি আতিয়ার রহমান, মিল মালিক সমিতির সভাপতি অহিদুজ্জমান ও সাধারণ সম্পাদক রফিক প্রমুখ। এ বছরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

ফুলেল শুভেচ্ছা বিনিময় ও নব নির্বাচিত কমিটির অভিষেকের মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তরবিস্তারিত পড়ুন
আকর্ষণীয় বেতনে জনবল নেবে কলারোয়ার গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি

জনবল নিয়োগ করবে সাতক্ষীরার কলারোয়ায় ‘গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’। সরকারি অনুমোদিত এই সমবায় সমিতি ইতোমধ্যে এ অঞ্চলে তাদের কার্যক্রমে সুনাম কুড়িয়েছে। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে ‘মাঠকর্মী’ পদে দুইজনকে নিয়োগ করা হবে। বেতন আলোচনা সাপেক্ষে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাশ। আবেদনের শেষ তারিখ ১৯ মে, বৃহষ্পতিবার। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দেয়ার স্থান- সমিতির কার্যালয়, হাইস্কুল মার্কেটের দ্বিতীয় তলা, উপজেলা মোড়, কলারোয়া, সাতক্ষীরা। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত- পদ- মাঠকর্মী,বিস্তারিত পড়ুন
জনগণই আমার শক্তি : কর্মী সমাবেশে কলারোয়া উপজেলা চেয়ারম্যান লাল্টু

কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে কর্মী সমাবেশ করেছেন উপজেলা চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু। আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বুধবার (১৮ মে) সন্ধ্যার পর ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, ‘ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত রাস্তার কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি। জনগণই আমার শক্তি।’ সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহে ইংরেজী বক্তব্যে প্রথম হলো সাংবাদিককন্যা প্রমি

সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন করা হয়েছে। এতে ইংরেজী বক্তব্যে প্রথম হয়েছে সাংবাদিককন্যা প্রমি। বুধবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষা সপ্তাহ উপলক্ষে ইংরেজীতে উপস্থিত বক্তব্য, গান, কিরাত, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। ইংরেজী উপস্থিত বক্তব্যে উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কেএম আনিছুর রহমানেরবিস্তারিত পড়ুন

