Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করলো ইসরাইলি সেনারা

আল জাজিরার একজন নারী সাংবাদিককে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। নিহত সাংবাদিকের নাম শিরিন আবু আকলেহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরা এ খবর জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আল জাজিরার সাংবাদিকরা জানান, বুধবার পশ্চিমতীরের জেনিন শহরে ইসরাইলি সেনাদের অভিযানের সময় দায়িত্ব পালনকালে শিরিন আবু আকলেহের ওপর গুলি চালানো হয়। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আল জাজিরার নিদা ইব্রাহিম জানান,বিস্তারিত পড়ুন
শক্তিক্ষয় হয়ে বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

শক্তি হারাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় অশনি। তীব্রতা হারিয়ে ভারি বৃষ্টিপাতের পরিণত হয়েছে। ধীরে ধীরে আরও শক্তিক্ষয় হয়ে বৃহস্পতিবার সকালে নিম্নচাপে পরিণত হতে পারে অশনি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাংলাদেশসহ ভারতেরের উপকূলীয় এলাকাগুলোতে। নদীতে জোয়ারের পানি বেড়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দমকা বা ঝড়ো হাওয়া বৃদ্ধি পাচ্ছে। সারা দেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে হচ্ছে ভারি বৃষ্টিও। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, এ মুহূর্তে অশনি অন্ধ্রপ্রদেশের মাছিলিপতনম থেকে ৬০বিস্তারিত পড়ুন
‘ক্যাসিনো সম্রাটের’ সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায়ও জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। তার আইনজীবী মাহবুবুল আলম দুলাল গণমাধ্যমকে জানান, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা করা হয়। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় ইতোমধ্যে জামিন পেয়েছেন তিনি। কারাগারে ছিলেন দুদকের মামলায়। সম্রাটের বিরুদ্ধে সব মামলায় জামিন হওয়ায় তারবিস্তারিত পড়ুন
কলারোয়ার উত্তর সোনাবাড়ীয়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

কলারোয়ার উত্তর সোনাবাড়ীয়ার মাদরা মাস্টার পাড়া কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। ৮ শতক জমির উপর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নতুন এই ভবনটি নির্মাণ করেছে। নতুন আধুনিক এই সরকারি ভবনে প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের উত্তর সোনাবাড়ীয়ার মাদরা মাস্টার পাড়ায় সোমবার দুপুরে নবনির্মিত ওই কমিউনিটি ক্লিনিক ভবনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার মাহবুবুরবিস্তারিত পড়ুন
কলারোয়ার নবাগত ইউএনও রুলী বিশ্বাসের মতবিনিময় সভা

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস উপজেলার সকল দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার (৯মে) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার ড.অমল কুমার সরকার, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তারসহ সকল দপ্তরের প্রধানগন। মতবিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্যে নবাগতবিস্তারিত পড়ুন
যশোরে গরু-হাঁস-মুরগির খাবারে কৃত্রিম রং মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি!

যশোরে গরু-হাঁস-মুরগির খাবারে কৃত্রিম রং মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া তৈরির সময় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মিকাইল হোসেনের নেতৃত্বে যশোরের র্যাব-৬-এর সদস্যরা যশোর শহরের ঝুমঝুমপুর নীলগঞ্জ শ্মশানপাড়া এলাকার রবীন্দ্রনাথ বিশ্বাস (৫৯) ও দিলীপ অধিকারীর (৫৮) মরিচ ও হলুদের গুঁড়া মিলে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। অভিযুক্ত রবীন্দ্রনাথ বিশ্বাস যশোর বেজপাড়া এলাকার মৃত চান্দপদ বিশ্বাসের ছেলে ও দিলীপবিস্তারিত পড়ুন
সরকারের পদত্যাগ ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না
ওবায়দুল কাদের বিএনপিরও বোধ হয় উপদেষ্টা : রিজভী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কড়া সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তিনি শুধু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন, বিএনপিরও বোধ হয় উপদেষ্টা। সোমবার (৯ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগামী নির্বাচন ফেয়ার ও সুষ্ঠু হবে বলে। বিএনপিসহ সব দলকে নিয়েই ভোট করতে চাই। নিশ্চয়তা দিচ্ছি নির্বাচন ফেয়ারবিস্তারিত পড়ুন
সাগরে যমজ ঘূর্ণিঝড়, বাতাস নিয়ে টানাটানি

দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ এখন বঙ্গোপসাগরে অবস্থান করছে। এদিকে ভারত মহাসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটিও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। আর নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে ‘অশনি’র গতি পাল্টে নিতে পারে ভয়ংকর রূপ। ভারতের আবহাওয়াবিদরা বলছেন, টুইন সাইক্লোন বা যমজ ঘূর্ণিঝড় অস্বাভাবিক কিছু নয়। তবে কোনটি বেশি শক্তিশালী হয়ে উঠবে বা কোনটির প্রভাব কেমন হবে, সেটাই এখন পর্যবেক্ষণ করতে হবে। ভারতের আবহাওয়া অধিদফতরের বরাত দিয়েবিস্তারিত পড়ুন
ঘূর্ণিঝড়ের কোন সংকেতের কী অর্থ

বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ আজও শক্তিশালী অবস্থানে থাকবে। ঘূর্ণিঝড়টি দ্রুত শক্তি অর্জন করছে। এ কারণে সাগর বিক্ষুব্ধ থাকায় দেশের ৪ সমুদ্রবন্দরে আগের মতো ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। সাধারণত ঘূর্ণিঝড়ের সময় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র থেকে সতর্কতা হিসেবে ১-১১ পর্যন্ত সংকেত জারি করা হয়। আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, ১ নম্বর হচ্ছে দূরবর্তী সতর্কবিস্তারিত পড়ুন
ভোজ্যতেলের দাম বাড়াতে সংকট কারসাজি মিলার-ব্যবসায়ীদের : বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের দাম বাড়ায় মিলার ও খুচরা ব্যবসায়ীদের দায়ী করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, বড় মিল মালিকরা কথা রাখেননি। বাড়তি লাভের জন্য ঈদের ৫ থেকে ৭ দিন আগেই তেল মজুত করে রেখেছিলেন। সোমবার (৯ মে) ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্যই মিলার থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরাও বাজারে সরবরাহ সংকটে কারসাজি করেছেন। মন্ত্রী আরও বলেন, তাই একজনবিস্তারিত পড়ুন

