বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তাজমহলের ‘রহস্যময় ২২ ঘর’ খুলতে ও মন্দির ছিল কিনা জানতে চায় বিজেপি!

কথিত আছে, মমতাজের সমাধিস্থলে ভালোবাসার নিদর্শন হিসেবে বানানো তাজমহলে বহু ঘর তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। তার মধ্যে মূল সমাধিমন্দিরের নিচে থাকা ‘২২টি ঘর’ যুগ যুগ ধরে রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। এবার সেই ঘর খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। পাশাপাশি এই সৌধে কোনো মন্দির ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত দল গঠন করারও আবেদন জানানো হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করাবিস্তারিত পড়ুন

ঘূর্নিঝড় অশনি’র প্রভাবে উপকূলজুড়ে ভারি বৃষ্টিপাত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় ‘অশনি’ উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। আকাশে মেঘের ঘনঘটা বিরাজ করছে। রোবাবার ভোররাত থেকেই টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সকাল নয়টায় জেলায় ৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতই সাথে বাতাসের চাপ কিছুটা বেড়েছে। ঘূর্নিঝড় ‘অশনি’ রবিবার দুপুর ১২টা পর্যন্ত পায়ারা সুমুদ্র বন্দর থেকে ৯৩৫ কিলোমিটারবিস্তারিত পড়ুন

মানুষের জীবনমান উন্নত হয়েছে : প্রধানমন্ত্রী

ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৯ মে) গণভবনে এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই ডেল্টা প্ল্যান বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আঞ্চলিক সহযোগিতা বাড়াতে, বিশেষ করে কানেকটিভিটি, বাণিজ্য সুবিধা ও জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে শেখ হাসিনা বলেন, প্রায় দুই বছর পর দেশেরবিস্তারিত পড়ুন

সাড়ে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেইথ আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

বিজিবি’র অভিযানে সাড়ে ৫ কোটি মূল্যমানের ক্রিস্টাল মেইথ আইস ও ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন সোমবার (৯ মে) ওমরখাল এলাকা থেকে পাঁচ কোটি ষাট লাখ টাকা মূল্যমানের এক দশমিক শূন্য ছয় কেজি ক্রিস্টাল মেইথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করে। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। জানা গেছে, সোমবার (০৯ মে) গভীর রাতে বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়নবিস্তারিত পড়ুন

সাহায্যের জন্য পিতার আকুতি

সাতক্ষীরায় মামীর পরকীয়ালিলা দেখে ফেলায় নিষ্ঠুরতার শিকার শিশু বাঁচতে চায়

আপন মামীর পরকীয়া দেখে ফেলায় অমানবিক নির্যাতনের শিকার আলীফ ফারহান পৃথিবীর আলো দেখতে চায়। হৃদয়বিদারক ও নির্মমতার শিকার সাড়ে ৬ বছর বয়সী শিশু আলীফ ফারহান আপন মামির নিষ্ঠুরতার শিকার হয়ে সারাজীবনের জন্য অন্ধ হয়ে যেতে বসেছে। গত মার্চ মাসে সাতক্ষীরার এল্লারচরে আপন মামির সাথে দেবরের পরকীয়া প্রেমলিলা দেখে ফেলায় প্রেমিক যুগল খুঁচিয়ে খুঁচিয়ে চোখ তুলে ফেলার চেষ্টা করে শিশু আলীফ ফারহানের। একই সাথে তার জিহবা ও ঠোঁট কেটে দেয় তারা। তখনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিএনপির অসুস্থ সভাপতির পাশে সাবেক এমপিপত্নি এডভোকেট বকুল

কলারোয়া উপজেলা বিএনপি’র সভাপতি বর্ষিয়ান রাজনীতিক অবসরপ্রাপ্ত অধ্যাপক বজলুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে গেলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি কারারুদ্ধ হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মীনী সুপ্রিম কোর্টের আইনজীবী বিএনপি নেত্রী এডভোকেট শাহানারা পারভীন বকুল। শনিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার দেয়াড়া ইউনিয়নে বজলুর রহমানের বাড়িতে যান তিনি। সেসময় অসুস্থ্য বিএনপি নেতা বজলুর রহমানের পুত্র উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রভাষক সালাউদ্দীন পারভেজ তাকে স্বাগত জানান।বিস্তারিত পড়ুন

কলারোয়ার বিদায়ী ইউএনও’কে সম্মাননা জানালো উপজেলা পরিষদ

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে জুবায়ের হোসেন চৌধুরীর শেষ কর্মদিবস ছিলো রবিবার (৮মে)। এদিন বিদায়ক্ষণে তাকে সম্মাননা জানালো উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে তার অফিসকক্ষে ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে ওই সম্মাননার আয়োজন করা হয়। অনাড়ম্বর অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিদায়ী ইউএনও’কে। সেসময় পারষ্পারিক নানান ঘটনার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও বিদায়ী ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী। সম্প্রতি পদোন্নতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার বিদায়ী ইউএনও’কে সম্মাননা জানালো পৌরসভা

কলারোয়ার বিদায়ী ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীকে সম্মাননা জানালো কলারোয়া পৌরসভা। রবিবার (৮মে) দুপুরে পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুলের সভাপতিত্বে তার অফিসকক্ষে ওই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী সম্প্রতি পদোন্নতি পেয়ে নড়াইলের এডিসি হিসেবে পদায়ন হয়েছে। ৯মে তিনি সেখানে যোগদান করবেন বলে জানা গেছে। ৮ মে ছিলো কলারোয়ায় তার শেষ কর্ম দিবস। পৌরসভার সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় ইউএনওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাশরুবা ফেরদৌস’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভল সার্জন ডা. হুসাইন সাফায়াত, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

“মানবতার শক্তিতে বিশ্বাস রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৮ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) সকাল ৯টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের আয়োজনে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ নুরুল হক’র সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীরবিস্তারিত পড়ুন