Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার চন্দনপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলো ৯০০শ ১৫ পরিবার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে গরিব অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৭এপ্রিল) চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ডালিম হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। চন্দনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯০০শ ১৫টি কার্ডের বিপরীতে ১০কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় ইউপি সচিব রফিকুল ইসলাম, ইউপি সদস্য ফারুক হোসেন আনসারী, গ্রাম পুলিশসহ কার্ডধারীগণ উপস্থিত ছিলেন।
সফর শেষে সাতক্ষীরার শ্যামনগর ছেড়েছেন ডেনমার্কের রাজকুমারী

একদিনের সফর এসে বিভিন্ন কর্মসূচি শেষ করে সাতক্ষীরার শ্যামনগর ছেড়েছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এর আগে বুধবার সকাল ১০টা ১২ মিনিটের দিকে মুন্সিগঞ্জ এলাকার ধানখালীতে নির্মিত হ্যালিপ্যাডে বিমানবাহিনীর একটি হ্যালিকপ্টারে তিনি অবতরণ করেন। সেখান থেকে তিনি গাড়ীযোগে মুন্সিগঞ্জ থেকে তিন কি.মি. দূরে শ্যামনগরের কুলতলী গ্রামে যেয়ে জলবায়ু অভিঘাতে ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। পরে সুন্দরবন ভ্রমণ শেষে তিনি শ্যামনগর ত্যাগ করেন। মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা জানান,রাজকুমারী কুলতলী গ্রামে যেয়েবিস্তারিত পড়ুন
উপকূলে মানুষের জীবনমান স্বচক্ষে দেখলেন ডেনমার্ক এর রাজকুমারী

২৭ এপ্রিল সকালে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন জলবায়ু পরিবর্তনের ফলে বিরুপ প্রভাবের স্বীকার উপকূলের মানুষের জীবনযাত্রা দেখতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে আসেন। সকাল ১০টার দিকে হেলিকপ্টার যোগে তিনি কক্সবাজার থেকে মুন্সিগঞ্জের মেইন রোডের পাশে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করেন। পরে তিনি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় একটি গেস্ট হাউজে বিশ্রাম নিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়ার শিকার হয়েও শাক-সবজি চাষের অনুকুল পরিবেশ গড়ে তোলা স্থানীয় জনগোষ্ঠীরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

সাতক্ষীরা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সাতক্ষীরা শহরের সার্কিট হাউজ মোড়ে রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে এতিম শিশুদের নিয়ে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন ৭১ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জি, হাফিজুর রহমান, আফরোজা পারভীন, এসকে কামরুল হাসান, সাদিকুর রহমান, দৈনিক পত্রদূত’র সাংবাদিক ইব্রাহিম খলিল, ফেরদৌস হাসান, তরিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ইফতার বিতরণ করলেন ড.কাজী এরতেজা

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে সাতক্ষীরায় ইফতার বিতরণ করলেন আজিজা মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক, এফবিসিসিআই’র পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। তিনি ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন। বুধবার (২৭ এপ্রিল) বিকাল ৫টায় ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শহরের পুরাতন সাতক্ষীরায় শতাধিক অসহায়, দুস্থ,পথচারী রোজাদারদের মাঝে আজিজা মান্নানবিস্তারিত পড়ুন
যশোরে ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে কলারোয়ার এক যুবক নিহত, আহত-১

যশোরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী সাতক্ষীরার কলারোয়ার এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন সাথে থাকা অপর এক যুবক। মঙ্গলবার দুপুরে যশোরের ধর্মতলা নামক রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক হলেন কলারোয়া উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের মোস্ত গাজীর ছেলে শামীম হোসেন (২২) ও আহত একই গ্রামের আজিদ হোসেনের ছেলে মামুন হোসেন (২২)। হতাহতদের স্বজনেরা জানান, এদিন দুপুর ২টার দিকে যশোরের ধর্মতলা নামক স্থানে রেল লাইন পার হওয়ার সময়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় ২০জন ভূমিহীন পরিবার পেলো জমি ও পাকাঘর

সাতক্ষীরার কলারোয়ায় ২০জন ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলেন জমি ও পাকাঘর। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মঙ্গলবার (২৬ এপ্রিল) ওই সকল গৃহের চাবি ও জমির কাগজপত্র হস্তান্তর করা হয়। ‘বাংলাদেশের একজন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩২,৯০৪টি জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় কমিউনিটি ক্লিনিকের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাতক্ষীরার কলারোয়ায় কমিউনিটি ক্লিনিকের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) উপজেলার ১২টি ইউনিয়নের ২৪টি কমিউনিটি ক্লিনিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার মাহবুবুর রহমান সান্টুসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা বিভিন্ন ক্লিনিকে দিবসটির অনুষ্ঠানে অংশ নেন। একই সাথে স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ও কমিউনিটি ক্লিনিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কলারোয়ার কেঁড়াগাছিতে আশার আলো’র উদ্যেগে পবিত্র কুরআন বিতরণ

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আশার আলো’র পক্ষ থেকে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কেঁড়াগাছি দক্ষিণপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের জন্য পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রভাষক আবু সাঈদ, সহ.সভাপতি শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডাক্তার রায়হান উজ্জামান, শিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক শামীম হোসেন, অর্থ সম্পাদক তানভীর আহাম্মেদ, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।
তালায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো ১৫ পরিবার

সাতক্ষীরার তালায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ১৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহারের অংশ হিসাবে জমির দলিল ও ঘর বুঝে পেল। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উদ্বোধনের পর তালা শিল্পকলা হলরুমে আশ্রয়ণ প্রকল্পের অধীন ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের নিকট জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন

