Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনির শিতলপুর কুলসুমিয়া এতিমখানার কার্যনির্বাহী কমিটির গঠন

আশাশুনির শিতলপুর কুলসুমিয়া এতিমখানার কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জোহরবাদ কুলসুমিয়া এতিমখানায় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ আকরাম হোসেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি, কালের চিত্রের ব্যুরো প্রধান জিএম আল ফারুক, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম, তাইহান হোসেন ত্বোহা। সভায় সর্ব সম্মতিক্রমে এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ আকরাম হোসেনকে সভাপতি, প্রতিষ্ঠাতার সহধর্মিনী তানিয়াবিস্তারিত পড়ুন
আশাশুনির কোদন্ডা হাইস্কুলের সভাপতি হলেন শিল্পপতি সরোয়ার হোসেন

আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আশাশুনির কৃতিসন্তান, শিল্পপতি, বাগেরহাট চেম্বার অফ কমার্স এর সভাপতি, এফবিসিসিআই এর সদস্য, শেখ রাসেল ফুটবল একাডেমির ভাইস প্রেসিডেন্ট, মোংলা স্থল বন্দর এসোসিয়েশনের এক্সিকিউটিভ বডি মেম্বর সরোয়ার হোসেন। সোমবার সকাল ১০টায় আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় সরোয়ার হোসেন কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার হাসানুজ্জামান, প্রধান শিক্ষক দুঃখী রামবিস্তারিত পড়ুন
আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা

আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বর্মন চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, সুশীল সমাজের পুরুষ প্রতিনিধি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মহিলা প্রতিনিধি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সহকারী প্রোাগ্রামার আক্তার ফারুক বিল্লাহ, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তৈয়বুর রহমান, কমিটিরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বাবুলিয়ায় নৌ-খাল দখলকৃত উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও পথসভা

সাতক্ষীরা সদর উপজেলার নৌ-খাল দখলকৃত উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাবুলিয়াস্থ বেতলার নৌ-খাল সংলগ্ন এলাকায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির আয়োজনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও পথসভায় জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ-সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শাহাজান আলী ছোট বাবু, তথ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সরদার (সাংবাদিক), ভুমিহীন নেতা মগবুলবিস্তারিত পড়ুন
ব্যতিক্রমী বিয়ের ঘটনা : পাকুড় গাছ ও বট গাছের ঢাক-ঢোল পিটিয়ে ‘বিয়ে’!

ব্যতিক্রমী বিয়ের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ফুটানি বাজারের মহলবাড়ি গ্রামে। ওই গ্রামের ভেটেলি রাণী ৮ বছর আগে ছেলে হিসেবে পাকুড় গাছ ও মেয়ে হিসেবে বট গাছ একসাথে রোপণ করেন। একই গ্রামের পাথারু রায়কে বটগাছ (মেয়ে) এর বাবা সম্বন্ধ করে চলতি ফাল্গুন মাসের ১৯ তারিখে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিয়ে দেন। আত্মীয়-স্বজনদের দাওয়াত করে, ঢাক-ঢোল পিটিয়ে বট গাছকে মেয়ের সাজ ও পাকুড় গাছকে ছেলের সাজ সাজিয়ে বিয়ে সম্পন্ন করেন এলাকাবাসী। বরেরবিস্তারিত পড়ুন
জনগণের সেবার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুষ্ঠু পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের শুভ ফল পাচ্ছে দেশবাসী। উন্নয়নশীল এ দেশকে আরও এগিয়ে নিতে সর্বাত্মকভাবে কাজ করতে হবে প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের। রোববার (০৩ মার্চ) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্ভাবনী চিন্তাশক্তি দিয়ে জনগণের সেবার মাধ্যমে দেশকেবিস্তারিত পড়ুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা। দেশে চলছে সরব দুর্ভিক্ষ। ভয়ঙ্কর সর্বগ্রাসী দুর্ভিক্ষ ধেয়ে আসছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, একদিকে দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষরা টিসিবির গাড়ির পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। মানুষ খেয়ে না খেয়ে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। অন্যদিকে উন্নয়নের মহাসড়কের দাবিদার নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রী সাঙ্গপাঙ্গ নিয়ে রাষ্ট্রের শতকোটি টাকা খরচ করে জমকালো কনসার্টে গানবাজনা আর আমোদফুর্তিতে মেতেবিস্তারিত পড়ুন
দুটির বেশি সন্তান নেয়ায় ১ হাজার সরকারি কর্মীকে শোকজ!

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে দুটির বেশি সন্তান থাকা বা তৃতীয় সন্তান নেওয়ায় শিক্ষকসহ প্রায় এক হাজার সরকারি কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআইকে এ তথ্য জানিয়েছেন ভোপাল জেলার বিদিশা শহরের শিক্ষা কর্মকর্তা (ডিইও) এ কে মোদগিল। তিনি বলেন, ‘আমরা তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। অনেকে এখন বলছেন যে তাদের নিয়োগপত্রে এই নিয়মের কথা উল্লেখ করা ছিল না বা ইচ্ছাকৃতভাবে সন্তান নেননি। এমনকি তৃতীয় সন্তান নেওয়ার কথা অস্বীকারও করছেন কেউবিস্তারিত পড়ুন
অনুমতি ছাড়া ওমরাহ পালন করলে জরিমানা

অনুমতি ছাড়া ওমরাহ পালন করতে গিয়ে ধরা পড়লে তাকে প্রায় দুই লাখ ৩০ হাজার টাকা (১০ হাজার সৌদি রিয়াল) জরিমানা গুনতে হবে বলে সতর্ক করেছে সৌদি আরব প্রশাসন। শনিবার (২ এপ্রিল) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ নিরাপত্তা বিষয়ক সরকারি সংস্থা-পাবলিক সিকিউরিটি এ সতর্কবার্তা দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট। সংস্থাটি জানিয়েছে, তাওয়াক্কালনা আবেদনের পারমিট চেক করার সময় ওমরাহ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র, বাসস্থান, পাসপোর্ট নম্বর বা বর্ডার নম্বর মিলিয়ে দেখা হবে। এর আগেবিস্তারিত পড়ুন
পাকিস্তানে অধিবেশন ঘিরে ইসলামাবাদে ১৪৪ ধারা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ হবে রোববার (৩ এপ্রিল)। এদিনই ১৪৪ ধারা জারি করা হয়েছে রাজধানী ইসলামাবাদে। খবর টাইমস অব ইন্ডিয়ার। পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এই বিশেষ অধিবেশনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অনাস্থা ভোটের দিন (৩ এপ্রিল) জারি করা এই ১৪৪ ধারা অনুযায়ী কোনো বড় সমাবেশ গ্রহণযোগ্য নয়। এ ছাড়া মোটরসাইকেলে দুজন চড়ার ওপরওবিস্তারিত পড়ুন

